AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

শাহরুখের জয়ে খুশি নন অমিতাভ? এ কী লিখলেন পোস্টে…

Amitabh On KKR Win: এবার কথা দিয়েছিলেন শাহরুখ খান, তিনি থাকবেন প্রতিটা ম্যাচে, টিমেরা পাশে। তাই তিনদিন হাসপাতালে ভর্তি থেকেও ম্যাচ দেখতে আসতে দুবার ভাবেননি। আর তাঁর টিমও এবার করব-লড়ব-জিতব মন্ত্রে ছিল ব্রত।

শাহরুখের জয়ে খুশি নন অমিতাভ? এ কী লিখলেন পোস্টে...
| Updated on: May 27, 2024 | 5:12 PM
Share

কেকেআর এখন IPL ম্যাচের দ্য কিং। ২৬ মে, ২০২৪ এই দিনটা নাইটদের জন্য ইতিহাস। সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে এ বারের আইপিএল জিতল শ্রেয়স আইয়ারের কলকাতা নাইট রাইডার্স। রবি-রাতটা কেকেআর-এর কাছে স্বপ্নের রাত। প্রতিবছর একবুক স্বপ্ন নিয়ে মাঠে নামা। কোথাও গিয়ে যেন ট্রফি পর্যন্ত পৌঁছে উঠতে পারছিল না টিম। এবার কথা দিয়েছিলেন শাহরুখ খান, তিনি থাকবেন প্রতিটা ম্যাচে, টিমেরা পাশে। তাই তিনদিন হাসপাতালে ভর্তি থেকেও ম্যাচ দেখতে আসতে দুবার ভাবেননি। আর তাঁর টিমও এবার করব-লড়ব-জিতব মন্ত্রে ছিল ব্রত।

পলকে যেন জয় ছিনিয়ে নিতে দেখা গেল এদিন নাইট টিমকে। সকলে খুশির মেজাজে তখন আনন্দিত। অন্যদিকে কাব্যর চোখে জল। সকলে যখন শুভেচ্ছাবার্তার বন্যা বইয়ে দিচ্ছেন, তখন অমিতাভ বচ্চনের কণ্ঠে এ কোন সুর? তিনি খুশি হননি কলকাতা নাইট রাইডার্স-এর জয়ে? তাঁর পোস্ট দেখা মাত্রই একশ্রেণির এমনটাই মত। যদিও অমিতাভ বচ্চন এমনটা ইঙ্গিত মোটেও করেননি। তিনি শাহরুখ খানের টিমকে নিয়ে প্রশংসা করলেও তিনি কোথাও যেন আবেগঘন হয়ে পড়েছিলেন টিম হায়দরাবাদের মালিককে নিয়ে। কাব্য, যিনি চোখের জল লুকিয়েছিলেন, হাততালি দিয়ে সকলকে সান্তনা দিচ্ছিলেন, তাঁর উদ্দেশে কটা শব্দ খরচ করেন বিগ বি।

কী ছিল সেই পোস্টে? 

‘আইপিএল ফাইনাল শেষ হয়ে গিয়েছে আর কেকেআর সবচেয়ে আস্থাযোগ্য জয় পেয়েছে… এসআরএইচ অনেকটাই হতাশাজনক কারণ সানরাইজার্স একটা ভাল দল, এবং তাঁরা যখন অন্যান্য ম্যাচ খেলেছে তখন তাঁদের দুর্দান্ত পারফরম্যান্স দেখাও গিয়েছে।’ অমিতাভ এখানেই ইতি টানেনি, তিনি আরও বলেন, ‘তবে যা লক্ষ্য করা সবচেয়ে মর্মস্পর্শী ছিল, তা হল সুন্দরী মেয়েটি … স্টেডিয়ামে এসআরএইচের মালিক হারের পরে আবেগপ্রবণ হয়ে পড়েন এবং ক্যামেরা থেকে মুখ ঘুরিয়ে কান্নায় ভেঙে পড়েন, যাতে তাঁর আবেগ ধরা না পড়ে। তাঁর জন্য আমার খারাপ লাগছিল!! মন খারাপ কর না। কাল আরেকটা দিন… হাল ছেড়ো না।’

Follow Us
গঙ্গাজল ছিটিয়ে ও ঝাঁট পঞ্চায়েত অফিস শুদ্ধ করছে বিজেপি, দেখুন
গঙ্গাজল ছিটিয়ে ও ঝাঁট পঞ্চায়েত অফিস শুদ্ধ করছে বিজেপি, দেখুন
তৃণমূল দুষ্কৃতীদের বিরুদ্ধে জুতো-ঝাঁটা নিয়ে মহিলারা, দেখুন...
তৃণমূল দুষ্কৃতীদের বিরুদ্ধে জুতো-ঝাঁটা নিয়ে মহিলারা, দেখুন...
৩ তারিখ NEET পরীক্ষা হচ্ছে না, কবে হবে তাহলে?
৩ তারিখ NEET পরীক্ষা হচ্ছে না, কবে হবে তাহলে?
শিল্পের জন্য বাংলায় জমির প্রতিবন্ধকতা নেই, নতুন পলিসি আসবে: শমীক
শিল্পের জন্য বাংলায় জমির প্রতিবন্ধকতা নেই, নতুন পলিসি আসবে: শমীক
প্রশ্নপত্র ফাঁস, ফের বাতিল NEET পরীক্ষা, দেওয়া হবে পরীক্ষার নতুন সূচি
প্রশ্নপত্র ফাঁস, ফের বাতিল NEET পরীক্ষা, দেওয়া হবে পরীক্ষার নতুন সূচি
আরজি কর মামলা থেকে সরে দাঁড়াল বিচারপতি মান্থার ডিভিশন বেঞ্চ
আরজি কর মামলা থেকে সরে দাঁড়াল বিচারপতি মান্থার ডিভিশন বেঞ্চ
এমন কোনও কাজ করবই না যাতে মান-সম্মান নষ্ট হবে: মনোজ আগরওয়াল
এমন কোনও কাজ করবই না যাতে মান-সম্মান নষ্ট হবে: মনোজ আগরওয়াল
শিবপুরে তৃণমূল নেতার গোপন ডেরা দেখে চোখ কপালে
শিবপুরে তৃণমূল নেতার গোপন ডেরা দেখে চোখ কপালে
দায়িত্ব নিয়েই রেশন নিয়ে বড় বার্তা দিলেন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া
দায়িত্ব নিয়েই রেশন নিয়ে বড় বার্তা দিলেন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া
সুজিত বসুকে হেফাজতে চাইল কেন্দ্রীয় এজেন্সি
সুজিত বসুকে হেফাজতে চাইল কেন্দ্রীয় এজেন্সি