AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Army Truck Accident: স্টিয়ারিং ঘোরাতেই পাহাড় থেকে ছিটকে পড়ল সেনার গাড়ি, মৃত ৩ জওয়ান

Accident: সেনার তরফেই জানানো হয়েছে, দুর্ঘটনায় তিন জওয়ানের মৃত্যু হয়েছে। আহত তিনজন। তাদের অবস্থা আশঙ্কাজনক বলেই সূত্রের খবর। দ্রুত তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

Army Truck Accident: স্টিয়ারিং ঘোরাতেই পাহাড় থেকে ছিটকে পড়ল সেনার গাড়ি, মৃত ৩ জওয়ান
খাদে পড়ে গেল সেনা ট্রাক।Image Credit: X
| Updated on: Jan 04, 2025 | 6:37 PM
Share

শ্রীনগর: বরফ মোড়া পাহাড়ে বিপত্তি। পাহাড় থেকে হড়কে, খাদে গড়িয়ে পড়ল সেনার গাড়ি। মৃত্যু তিন সেনা জওয়ানের। আহত আরও তিন জওয়ান। দুর্ঘটনাটি ঘটেছে জম্মু-কাশ্মীরের বান্দিপোরে।

জানা গিয়েছে, বান্দিপোরের সদর কুট পাভেন এলাকা গিয়ে যাচ্ছিল সেনা ট্রাকটি। পাহাড়ের মোড় ঘোরার সময় ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। দুর্ঘটনায় খবর পেয়েই ছুটে আসে পুলিশ ও সেনা। শুরু হয় উদ্ধারকাজ।

সেনার তরফেই জানানো হয়েছে, দুর্ঘটনায় তিন জওয়ানের মৃত্যু হয়েছে। আহত তিনজন। তাদের অবস্থা আশঙ্কাজনক বলেই সূত্রের খবর। দ্রুত তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

প্রসঙ্গত, চলতি বছরে এটা প্রথম সেনা ট্রাকের দুর্ঘটনা হলেও, এর আগে গত ২৪ ডিসেম্বরও জম্মু-কাশ্মীরের পুঞ্চ জেলায় একটি সেনা ট্রাক ৩৫০ ফুট গভীর খাদে গড়িয়ে পড়ে যায়। ওই দুর্ঘটনায় ৫ জওয়ানের মৃত্যু হয়েছিল। আহত হয়েছিলেন আরও ৫ জন। তার আগে, ৪ নভেম্বরও রাজৌরিতে একটি গাড়ি রাস্তা থেকে পিছলে খাদে পড়ে যায়। ওই দুর্ঘটনাতেও এক জওয়ানের মৃত্যু হয় এবং অপর একজন আহত হন।

Follow Us
এবার BDO সানু বক্সীর বিরুদ্ধে জমি কেলেঙ্কারির অভিযোগ, বিস্ফোরক ববি
এবার BDO সানু বক্সীর বিরুদ্ধে জমি কেলেঙ্কারির অভিযোগ, বিস্ফোরক ববি
আগামীতে পশ্চিমবঙ্গে ১০০ শতাংশ স্বচ্ছ নিয়োগ হবে: সুকান্ত মজুমদার
আগামীতে পশ্চিমবঙ্গে ১০০ শতাংশ স্বচ্ছ নিয়োগ হবে: সুকান্ত মজুমদার
মমতা-অভিষেককে ব্যাপক খোঁচা পার্থ চট্টোপাধ্যায়ের
মমতা-অভিষেককে ব্যাপক খোঁচা পার্থ চট্টোপাধ্যায়ের
কলকাতা পুরসভায় চূড়ান্ত নাটক
কলকাতা পুরসভায় চূড়ান্ত নাটক
১৫ লক্ষ নিয়েও অভিনয়ে আসেননি, সোহমের বিরুদ্ধে বালুরঘাট থানায় অভিযোগ
১৫ লক্ষ নিয়েও অভিনয়ে আসেননি, সোহমের বিরুদ্ধে বালুরঘাট থানায় অভিযোগ
দক্ষিণ দমদম পুরসভার কাউন্সিলর সঞ্জয় দাসের অস্বাভাবিক মৃত্যু
দক্ষিণ দমদম পুরসভার কাউন্সিলর সঞ্জয় দাসের অস্বাভাবিক মৃত্যু
সমূলে উপড়ে ফেলা হচ্ছে TMC রাজ, ভেঙে দেওয়া হয়েছে পরিচালন কমিটি
সমূলে উপড়ে ফেলা হচ্ছে TMC রাজ, ভেঙে দেওয়া হয়েছে পরিচালন কমিটি
কেন তৃণমূলের হয়ে প্রচার করেছিলেন, পরমব্রতর সরাসরি জবাব…
কেন তৃণমূলের হয়ে প্রচার করেছিলেন, পরমব্রতর সরাসরি জবাব…
দুর্গাপুরে শুভেন্দুর প্রশাসনিক বৈঠকে অ্যাবসেন্ট তৃণমূল বিধায়করা
দুর্গাপুরে শুভেন্দুর প্রশাসনিক বৈঠকে অ্যাবসেন্ট তৃণমূল বিধায়করা
জাস্ট ৪০ সেকেন্ড কথা বললেন শুভেন্দু ও ঋতব্রত, তারপর?
জাস্ট ৪০ সেকেন্ড কথা বললেন শুভেন্দু ও ঋতব্রত, তারপর?