AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

কারোর মুখ ঝলসে গিয়েছে, কারোর দেহের ৫০ শতাংশ পোড়া, ইন্ডিয়ান অয়েলের রিফাইনারিতে ভয়ঙ্কর বিস্ফোরণে উড়ল সবকিছু

Blast: রিফাইনারিতে অ্যাটমোস্ফেরিক ভ্যাকুম ইউনিট চালু করার সময়ই এই বিপত্তি ঘটে। ভয়াবহ বিস্ফোরণ হয়। সেই সময় ভ্যাকুমের সামনে যে কয়েকজন শ্রমিক ছিলেন, তারা আগুনে ঝলসে যান। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে কয়েক কিলোমিটার দূর থেকেও সেই শব্দ শোনা গিয়েছিল।

কারোর মুখ ঝলসে গিয়েছে, কারোর দেহের ৫০ শতাংশ পোড়া, ইন্ডিয়ান অয়েলের রিফাইনারিতে ভয়ঙ্কর বিস্ফোরণে উড়ল সবকিছু
মথুরায় ইন্ডিয়ান অয়েলের রিফাইনারিতে বিস্ফোরণ।Image Credit: X
| Updated on: Nov 13, 2024 | 7:40 AM
Share

লখনউ: ফের বিপত্তি। গুজরাটের পর এবার উত্তর প্রদেশ। ভয়াবহ বিস্ফোরণ হল ইন্ডিয়ান অয়েলের রিফাইনারিতে। অগ্নিদ্বগ্ধ হয়ে গুরুতর জখম কমপক্ষে আটজন কর্মী। তিনজনের অবস্থা সঙ্কটজনক বলেই জানা গিয়েছে।

মঙ্গলবার বিকেলে উত্তর প্রদেশের মথুরায় ইন্ডিয়ান অয়েলের রিফাইনারিতে বিস্ফোরণ এবং সেখান থেকে আগুন লাগে। বিস্ফোরণে ও আগুনে দ্বগ্ধ হন কর্মরত বেশ কয়েকজন শ্রমিক। তাদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, রিফাইনারিতে অ্যাটমোস্ফেরিক ভ্যাকুম ইউনিট চালু করার সময়ই এই বিপত্তি ঘটে। ভয়াবহ বিস্ফোরণ হয়। সেই সময় ভ্যাকুমের সামনে যে কয়েকজন শ্রমিক ছিলেন, তারা আগুনে ঝলসে যান। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে কয়েক কিলোমিটার দূর থেকেও সেই শব্দ শোনা গিয়েছিল।

মথুরা রিফাইনারির জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, মেইনটেন্যান্সের কাজ চলছিল। এভিইউ ইউনিট বন্ধই ছিল। মেশিন অন করতেই বিস্ফোরণ হয়। আশেপাশে ৮ থেকে ৯ জন শ্রমিক ছিলেন, তাদের মধ্যে ২ জনের দেহের ৫০ শতাংশ পুড়ে গিয়েছে, ২ জনের দেহের ৪০ শতাংশ পুড়ে গিয়েছে। বাকি ৪ জনও ২০ শতাংশ দ্বগ্ধ হয়েছেন। আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পরে তাদের দিল্লিতে স্থানান্তরিত করা হয়।

প্রসঙ্গত, এর আগে সোমবারও ইন্ডিয়ান অয়েলের রিফাইনারিতে বিস্ফোরণ হয়। গুজরাটের ভাদোদরার ইউনিট থেকে গলগল করে কালো ধোঁয়া বের হতে দেখা যায়। ওই রিফাইনারির স্টোরেজ ট্যাঙ্কে আগুন লেগেছিল বলেই খবর। তবে দুর্ঘটনায় কেউ হতাহত হননি।

Follow Us
দিলীপের জেলায় প্রথমবার গ্রাম পঞ্চায়েত দখল বিজেপির
দিলীপের জেলায় প্রথমবার গ্রাম পঞ্চায়েত দখল বিজেপির
১৯৪৮ সালে কলকাতায় ব্রিটেনের পতাকা দেখে কী করেছিলেন? জানালেন বিমান
১৯৪৮ সালে কলকাতায় ব্রিটেনের পতাকা দেখে কী করেছিলেন? জানালেন বিমান
অঙ্গনওয়াড়িতে চলল বুলডোজার, গভীর ষড়যন্ত্র বললেন গ্রামবাসী
অঙ্গনওয়াড়িতে চলল বুলডোজার, গভীর ষড়যন্ত্র বললেন গ্রামবাসী
একে জল-কাদায় নাজেহাল, সঙ্গে সাপের উপদ্রব, আতঙ্ক দিন কাটছে গ্রামবাসীর
একে জল-কাদায় নাজেহাল, সঙ্গে সাপের উপদ্রব, আতঙ্ক দিন কাটছে গ্রামবাসীর
মালদহে 'ভূতের' বাংলোয় কী রয়েছে? TV9 বাংলায় ধরা পড়ল সব রহস্য
মালদহে 'ভূতের' বাংলোয় কী রয়েছে? TV9 বাংলায় ধরা পড়ল সব রহস্য
পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?
পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?
গল্প করার মাঝে গুলি করে খুন, হতবাক প্রতিবেশীরা
গল্প করার মাঝে গুলি করে খুন, হতবাক প্রতিবেশীরা
কাঁথিতে রাস্তার এই হাল দেখলে শিউরে উঠবেন, কী বলছেন স্থানীয় বাসিন্দারা?
কাঁথিতে রাস্তার এই হাল দেখলে শিউরে উঠবেন, কী বলছেন স্থানীয় বাসিন্দারা?
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা