AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Flight Cancelled: বাংলাদেশে অশান্তির জের, সমস্ত বিমান বাতিল করল এয়ার ইন্ডিয়া

Air India: এদিন দুপুরেই বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে ইস্তফা দেন শেখ হাসিনা। তারপর থেকে ঢাকার পরিস্থিতি আরও অশান্ত হয়ে ওঠে। অপ্রীতিকর ঘটনা এড়াতে এদিন দুপুরেই ঢাকা বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়। সমস্ত বিমানের ওঠা-নামা বন্ধ করে দেওয়া হয়। যার জেরে চেন্নাই থেকে একটি বিমান ঢাকার উদ্দেশে রওনা দিলেও পৌঁছতে পারেনি। এরপরই বিমান বাতিলের কথা ঘোষণা করে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ।

Flight Cancelled: বাংলাদেশে অশান্তির জের, সমস্ত বিমান বাতিল করল এয়ার ইন্ডিয়া
প্রতীকী ছবি।
| Edited By: | Updated on: Aug 05, 2024 | 8:17 PM
Share

নয়া দিল্লি: প্রধানমন্ত্রী পদে শেখ হাসিনার পদত্যাগের পরেও উত্তাল বাংলাদেশ। সোমবার দুপুরে শেখ হাসিনার বাসভবন, গণভবনে সরাসরি দখল করে বিক্ষুব্ধ জনতা। সরাসরি শেখ হাসিনার ঘরে ঢুকে উল্লাস মেতে ওঠে। অন্যদিকে, বিভিন্ন জায়গায় চলছে ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনা। এই পরিস্থিতিতে বাংলাদেশগামী সমস্ত বিমান বাতিল করল এয়ার ইন্ডিয়া। তবে যাঁরা ইতিমধ্যে টিকিট বুকিং করেছিলেন, তাঁদের টিকিট বাতিলের ফি দেওয়া হবে। সংস্থার তরফে টুইট করে এমনটাই জানানো হয়েছে।

এয়ার ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে, বাংলাদেশের অশান্ত পরিস্থিতির জন্য ঢাকাগামী সমস্ত বিমান বাতিল করা হয়েছে। পরিস্থিতির উপর ক্রমাগত নজর রাখা হচ্ছে এবং যাঁদের ঢাকার জন্য কনফার্ম টিকিট বুকিং হয়েছিল, সেই যাত্রীদের সবরকম সহায়তা করা হবে। বিমানের নতুন সূচি হলে সেটা জানানো হবে এবং টিকিট বাতিল হলে সেই টাকা ফেরৎ দেওয়া হবে। এই বিষয়ে আরও জানতে 011-69329333/ 011-69329999 নম্বরে ফোন করা যাবে।

প্রসঙ্গত, এদিন দুপুরেই বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে ইস্তফা দেন শেখ হাসিনা। তারপর থেকে ঢাকার পরিস্থিতি আরও অশান্ত হয়ে ওঠে। অপ্রীতিকর ঘটনা এড়াতে এদিন দুপুরেই ঢাকা বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়। সমস্ত বিমানের ওঠা-নামা বন্ধ করে দেওয়া হয়। যার জেরে চেন্নাই থেকে একটি বিমান ঢাকার উদ্দেশে রওনা দিলেও পৌঁছতে পারেনি। কলকাতা হয়ে পুনরায় চেন্নাই থেকেই ফিরে আসে। এরপরই ঢাকাগামী সমস্ত বিমান বাতিলের কথা ঘোষণা করে এয়ার ইন্ডিয়া। কবে থেকে পুনরায় ঢাকাগামী বিমান চালু হবে, সে বিষয়ে এখনই কিছু জানাচ্ছে না কর্তৃপক্ষ। বাংলাদেশের পরিস্থিতি অনুযায়ী পুনরায় বিমান চলাচল শুরু করা হবে বলে জানিয়েছে এয়ার ইন্ডিয়া।

Follow Us
হামলার পর থেকেই গা ঢাকা দিয়েছিলেন জাহাঙ্গিরের স্ত্রী রেজিনা
হামলার পর থেকেই গা ঢাকা দিয়েছিলেন জাহাঙ্গিরের স্ত্রী রেজিনা
'কোনওদিন কি রাজনীতিতে ফিট ছিলাম?' কেন বললেন গৌতম দেব?
'কোনওদিন কি রাজনীতিতে ফিট ছিলাম?' কেন বললেন গৌতম দেব?
সুন্দরবন থেকে কলকাতা ৫০০ নৌকা, গঙ্গাবক্ষে হবে যোগাসন
সুন্দরবন থেকে কলকাতা ৫০০ নৌকা, গঙ্গাবক্ষে হবে যোগাসন
গ্রেফতারির ভয়ে কি পলাতক হলদিবাড়ি পুরসভার চেয়ারম্যান?
গ্রেফতারির ভয়ে কি পলাতক হলদিবাড়ি পুরসভার চেয়ারম্যান?
উত্তরবঙ্গে ভয়াবহ দুর্যোগ, কী ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী?
উত্তরবঙ্গে ভয়াবহ দুর্যোগ, কী ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী?
জলের তোড়ে ভেসে গেল অস্থায়ী সেতু! বন্ধ শিলিগুড়ি-মিরিক সরাসরি যোগাযোগ
জলের তোড়ে ভেসে গেল অস্থায়ী সেতু! বন্ধ শিলিগুড়ি-মিরিক সরাসরি যোগাযোগ
এবার শিলিগুড়ি পুরনিগমও তৃণমূলের হাতছাড়ার পথে
এবার শিলিগুড়ি পুরনিগমও তৃণমূলের হাতছাড়ার পথে
বদলে যাবে 'বেহাল' বেহালা বিমানবন্দর? বাড়ছে আশা
বদলে যাবে 'বেহাল' বেহালা বিমানবন্দর? বাড়ছে আশা
ভিন রাজ্যে গা ঢাকা দিয়েও শেষরক্ষা হল না, পুলিশের জালে সুশান্ত
ভিন রাজ্যে গা ঢাকা দিয়েও শেষরক্ষা হল না, পুলিশের জালে সুশান্ত
অসুস্থ ছাত্রীর পরিবারের বিরুদ্ধে অভিযোগ স্বাস্থ্যকর্মীদের, কেন?
অসুস্থ ছাত্রীর পরিবারের বিরুদ্ধে অভিযোগ স্বাস্থ্যকর্মীদের, কেন?