AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Amit Shah: ২০২৬-এর মধ্যে মাও-মুক্ত হবে দেশ, লক্ষ্যমাত্রা স্থির করলেন অমিত শাহ

Amit Shah: গত বছরের ডিসেম্বর মাসেই অমিত শাহ বলেছিলেন, মাওবাদী সন্ত্রাস মুছে যাবে দেশ থেকে। গত ১০ বছরে মাও হামলার ঘটনা ৫২ শতাংশ কমে গিয়েছে বলেও উল্লেখ করেন তিনি, মাও হামলায় মৃত্যুর ঘটনা কমেছে ৭০ শতাংশ।

Amit Shah: ২০২৬-এর মধ্যে মাও-মুক্ত হবে দেশ, লক্ষ্যমাত্রা স্থির করলেন অমিত শাহ
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
| Updated on: Aug 25, 2024 | 6:09 PM
Share

নয়া দিল্লি: দেশ জুড়ে মাওবাদী কার্যকলাপ বন্ধ করে লক্ষ্যমাত্রা স্থির করে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ২০২৬ সালের মধ্যে মাওবাদী কার্যকলাপ শেষ করার জন্য বিশেষ কৌশল নেওয়া হয়েছে বলে উল্লেখ করেছেন তিনি। বৃহস্পতিবার ছত্তিসগঢ়ের রায়পুরে এক সাংবাদিক বৈঠকে এ কথা বলেন অমিত শাহ।

ছত্তিসগঢ়ের মাও অধ্যুষিত এলাকায় কেমন পরিস্থিতি, তা খতিয়ে দেখতে গিয়েছিলেন অমিত শাহ। ওই রাজ্যের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও রাইয়ের সঙ্গে বৈঠকও করেন তিনি। অমিত শাহ জানান, মাওয়াবাদীদের জন্য নতুন সারেন্ডার পলিসি আনা হবে। তাই মাওবাদীরা যাতে আত্মসমর্পণ করেন, সেই আর্জি জানিয়েছেন তিনি। তিনি উল্লেখ করেন, মাওবাদীদের সন্ত্রাস দেশের গণতন্ত্রের জন্য ক্ষতিকর। এখনও পর্যন্ত মাও হানায় অন্তত ১৭,০০০ মানুষ প্রাণ হারিয়েছেন বলে উল্লেখ করেছেন তিনি।

গত বছরের ডিসেম্বর মাসেই অমিত শাহ বলেছিলেন, মাওবাদী সন্ত্রাস মুছে যাবে দেশ থেকে। গত ১০ বছরে মাও হামলার ঘটনা ৫২ শতাংশ কমে গিয়েছে বলেও উল্লেখ করেন তিনি, মাও হামলায় মৃত্যুর ঘটনা কমেছে ৭০ শতাংশ।

মাও অধ্যুষিত এলাকাগুলিকে সন্ত্রাসমুক্ত করতে কেন্দ্রীয় সরকার কতটা তৎপর, সে কথাও উল্লেখ করেছেন অমিত শাহ। তিনি জানিয়েছেন, এই লক্ষ্যে রাজ্য পুলিশ, কেন্দ্রীয় পুলিশের পাশাপাশি এনআইএ ও ইডি-ও যৌথভাবে কাজ করছে।

Follow Us
প্রশাসনের দুয়ারে ঘুরেও আবাসের ঘর পাননি, এতদিনে জানতে পারলেন সত্যিটা
প্রশাসনের দুয়ারে ঘুরেও আবাসের ঘর পাননি, এতদিনে জানতে পারলেন সত্যিটা
একমাত্র রোজগেরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, সরকারের দিকে তাকিয়ে পরিবার
একমাত্র রোজগেরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, সরকারের দিকে তাকিয়ে পরিবার
যাদবপুর নিয়ে রাজ্যপালের দ্বারে ABVP, কী দাবি জানাল?
যাদবপুর নিয়ে রাজ্যপালের দ্বারে ABVP, কী দাবি জানাল?
দুধ পান করছেন, আসল কি না জানেন? দেখে নিন ভিডিয়ো
দুধ পান করছেন, আসল কি না জানেন? দেখে নিন ভিডিয়ো
কলকাতা পৌরনিগমের ভোটে বিজেপির প্রার্থী বাছাই নিয়ে বড় বার্তা সুকান্তর
কলকাতা পৌরনিগমের ভোটে বিজেপির প্রার্থী বাছাই নিয়ে বড় বার্তা সুকান্তর
অটলবিহারী বাজপেয়ির চরিত্রে অভিনয় নিয়ে মুখ খুললেন সুকান্ত, কী বললেন?
অটলবিহারী বাজপেয়ির চরিত্রে অভিনয় নিয়ে মুখ খুললেন সুকান্ত, কী বললেন?
যাদবপুরে উপাচার্যকে ঘেরাও, তারপর যা হল...
যাদবপুরে উপাচার্যকে ঘেরাও, তারপর যা হল...
মালদহ এয়ারপোর্ট আজ সমাজবিরোধীদের আখড়া, কেন্দ্রের ১৯ কোটি গেল কোথায়?
মালদহ এয়ারপোর্ট আজ সমাজবিরোধীদের আখড়া, কেন্দ্রের ১৯ কোটি গেল কোথায়?
মধ্যবিত্তের পকেটে টান, বাজারে কোন সবজির কত দাম?
মধ্যবিত্তের পকেটে টান, বাজারে কোন সবজির কত দাম?
ট্রাম্প-নাতালি হার্পকে ঘিরে ফের পরকীয়ার জল্পনা
ট্রাম্প-নাতালি হার্পকে ঘিরে ফের পরকীয়ার জল্পনা