AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Malaria cases in India: ৫ বছর পর দেশে আর ম্যালেরিয়া হবে না, মোদী সরকারের নয়া ‘টার্গেট’

Malaria cases in India: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের রিপোর্ট বলছে, ১৯৪৭ সালের তুলনায় ২০২৩ সালে দেশে ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা কমেছে প্রায় ৯৭ শতাংশ। ২০২৩ সালে দেশে ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা ২০ লক্ষ। আর মৃত্যু হয়েছে ৮৩ জনের।

Malaria cases in India: ৫ বছর পর দেশে আর ম্যালেরিয়া হবে না, মোদী সরকারের নয়া 'টার্গেট'
প্রতীকী ছবি
| Updated on: Dec 26, 2024 | 4:57 PM
Share

নয়াদিল্লি: দেশ তখন সবে স্বাধীন হয়েছে। স্বাধীন ভারতের অন্যতম মাথাব্যথা হয়ে উঠল ম্যালেরিয়া। সেইসময় মশাবাহিত এই রোগে আক্রান্তের সংখ্যা শুনলে চমকে যাবেন যে কেউ। স্বাধীনতার পর বছরে ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা ছিল প্রায় সাড়ে ৭ কোটি। আর বছরে মৃতের সংখ্যা? তা-ও ছিল ভীতিপ্রদ। এক বছরে মৃতের সংখ্যা প্রায় ৮ লক্ষ। স্বাধীনতার পর ম্যালেরিয়া রোধে জোর দেয় সরকার। দশকের পর দশক ধরে সেই চেষ্টায় কমেছে ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের রিপোর্ট বলছে, ১৯৪৭ সালের তুলনায় ২০২৩ সালে দেশে ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা কমেছে প্রায় ৯৭ শতাংশ। ২০২৩ সালে দেশে ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা ২০ লক্ষ। আর মৃত্যু হয়েছে ৮৩ জনের।

ম্যালেরিয়া প্রতিরোধে ভারতের উদ্যোগের প্রশংসা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। ২০১৭ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত ম্যালেরিয়া ও ম্যালেরিয়ায় আক্রান্তের মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে। এর ফলে ২০২৪ সালের WHO-র হাই বার্ডেন টু হাই ইমপ্যাক্ট (HBHI) গ্রুপে আর রাখা হয়নি ভারতকে। ২০৩০ সালের মধ্যে ভারত ম্যালেরিয়া-মুক্ত দেশ হওয়ার লক্ষ্য নিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এই পরিস্থিতিতে এইচবিএইচআই গ্রুপে ভারতের না থাকা, ম্যালেরিয়ার বিরুদ্ধে লড়াইয়ে বড় সাফল্য।

২০২৩ সালে লাদাখ, লাক্ষাদ্বীপ এবং পুদুচেরিতে কেউ ম্যালেরিয়ায় আক্রান্ত হননি। এছাড়া দেশের বিভিন্ন রাজ্যের ১২২টি জেলায় কেউ ম্যালেরিয়ায় আক্রান্ত হননি। ম্যালেরিয়া রোধে সরকারের পদক্ষেপের ফলেই তা সম্ভব হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক। তাদের বক্তব্য, ম্যালেরিয়া রোধে নজরদারি বাড়ানো হয়েছে। বাড়ানো হয়েছে রক্ত পরীক্ষার সংখ্যা। সময়মতো চিকিৎসা হচ্ছে। জেলা ধরে ধরে কৌশল ঠিক করা হয়েছে। বিশেষ করে উপজাতি অধ্যষিত এলাকা ও জঙ্গল এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে।

Follow Us
আয়ুষ্মান কার্ডের জন্য় কীভাবে আবেদন করবেন, কী কী লাগবে
আয়ুষ্মান কার্ডের জন্য় কীভাবে আবেদন করবেন, কী কী লাগবে
বাড়িতে কটা পাকা ঘর, কত জমি? অন্নপূর্ণার ফর্মে আর কী কী তথ্য দেবেন
বাড়িতে কটা পাকা ঘর, কত জমি? অন্নপূর্ণার ফর্মে আর কী কী তথ্য দেবেন
প্রাণভয়ে দৌড়চ্ছেন TMC নেতা, হাতের নাগালে পেয়েই যা করলেন বাসিন্দারা...
প্রাণভয়ে দৌড়চ্ছেন TMC নেতা, হাতের নাগালে পেয়েই যা করলেন বাসিন্দারা...
বিয়ে ভাঙছে স্বরূপ বিশ্বাসের, ডিভোর্সের কথা সবটা বলে দিলেন স্ত্রী জুঁই.
বিয়ে ভাঙছে স্বরূপ বিশ্বাসের, ডিভোর্সের কথা সবটা বলে দিলেন স্ত্রী জুঁই.
২,২৪,০০,০০০ উদ্ধার হয়েছে, পাটগাছ সরালেই মাটির তলায় আরও গুপ্তধন!
২,২৪,০০,০০০ উদ্ধার হয়েছে, পাটগাছ সরালেই মাটির তলায় আরও গুপ্তধন!
অন্নপূর্ণা যোজনার ফর্ম ২ তারিখের মধ্যে ফিল আপ করতে না পারলে কী হবে?
অন্নপূর্ণা যোজনার ফর্ম ২ তারিখের মধ্যে ফিল আপ করতে না পারলে কী হবে?
'এই বুড়ো চোর' বলে সৌগত রায়কে দেখেই ডিম ছুড়ল... দেখুন সেই ভিডিয়ো
'এই বুড়ো চোর' বলে সৌগত রায়কে দেখেই ডিম ছুড়ল... দেখুন সেই ভিডিয়ো
MLA মঞ্চে উঠতে পারেনি, অভিনেত্রীরা মমতার পাশে আলো করে থাকত: অরূপ
MLA মঞ্চে উঠতে পারেনি, অভিনেত্রীরা মমতার পাশে আলো করে থাকত: অরূপ
রেড রোড নয়, ব্রিগেডে পড়া হচ্ছে ইদের নামাজ
রেড রোড নয়, ব্রিগেডে পড়া হচ্ছে ইদের নামাজ
গোশালয়ে পুজো দেবেন, শুভেন্দু চললেন নবদ্বীপ
গোশালয়ে পুজো দেবেন, শুভেন্দু চললেন নবদ্বীপ