AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Delhi: হাত ধরাধরি করে হোটেলের ভিতরে ঢুকেছিল ছেলে-মেয়েটা, তবে বেরলো একেবারে…

Delhi: ওই যুবতীর বাড়ি মঙ্গলপুরীর রাজ পার্কে। তাঁর পরিবারের বক্তব্য, গত ১৪ ডিসেম্বর বাড়ি থেকে বেরোন যুবতী। এক যুবকের সঙ্গে বেরিয়েছিলেন তিনি। তবে যুবককে তাঁরা চিনতে পারেননি। ২ দিন বাড়ি না ফেরায় গত ১৬ ডিসেম্বর রাজ পার্ক থানায় নিখোঁজ ডায়েরি করে যুবতীর পরিবার।

Delhi: হাত ধরাধরি করে হোটেলের ভিতরে ঢুকেছিল ছেলে-মেয়েটা, তবে বেরলো একেবারে...
প্রতীকী ছবি
| Updated on: Dec 22, 2024 | 9:33 PM
Share

দিল্লি: ২২ বছরের যুবতী। ২৩ বছরের যুবক। হাত ধরাধরি করে ঢুকেছিল হোটেলে। একটি রুম বুক করে। হোটেলের সেই রুমেই যুবতীর অবস্থা দেখে থ হয়ে গেলেন হোটেলের কর্মীরা। যুবক তখন নিখোঁজ। পরদিন তাঁকে পাওয়া গেল। কিন্তু, তাঁর অবস্থা দেখেও চক্ষু চড়কগাছ পুলিশের। ঘটনাটি ঘটেছে দিল্লিতে।

কী হয়েছে?

আউটার দিল্লির পুলিশের অতিরিক্ত ডেপুটি কমিশনার অমিত ভার্মা জানান, ওই যুবতীর বাড়ি মঙ্গলপুরীর রাজ পার্কে। তাঁর পরিবারের বক্তব্য, গত ১৪ ডিসেম্বর বাড়ি থেকে বেরোন যুবতী। এক যুবকের সঙ্গে বেরিয়েছিলেন তিনি। তবে যুবককে তাঁরা চিনতে পারেননি। ২ দিন বাড়ি না ফেরায় গত ১৬ ডিসেম্বর রাজ পার্ক থানায় নিখোঁজ ডায়েরি করে যুবতীর পরিবার।

নিখোঁজ ডায়েরির একদিন পর গত ১৭ ডিসেম্বর পশ্চিম বিহারের একটি হোটেল থেকে যুবতীর দেহ উদ্ধার হয়। অমিত ভার্মা জানান, ওই হোটেলের বন্ধুর সঙ্গে উঠেছিলেন যুবতী। হোটেলে যুবককে পাওয়া যায়নি। তাঁর খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ। যুবতীর দেহ উদ্ধারের একদিন পর গত ১৮ ডিসেম্বর গুরুগ্রামে রেললাইন থেকে যুবকের দেহ উদ্ধার হয়।

বছর তেইশের ওই যুবক আত্মহত্যা করেছেন বলে পুলিশের অনুমান। তবে যুবতীর মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয়। অমিত ভার্মা বলেন, ময়নাতদন্তে যুবতীর মৃত্যুর কারণ স্পষ্ট হয়নি। সেজন্য যুবতীর ভিসেরার নমুনা ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। সেখান থেকে রিপোর্ট এলেই মৃত্যুর কারণ স্পষ্ট হবে বলে তিনি জানান। ওই যুবক-যুবতীর মৃত্যুর কারণ জানতে ঘটনার তদন্ত পুরোদমে চলছে বলে জানিয়েছে পুলিশ।

Follow Us
কলকাতা থেকে পালিয়েও শেষরক্ষা হল না, অণ্ডাল থেকে জালে 'দাগি' আফরোজ
কলকাতা থেকে পালিয়েও শেষরক্ষা হল না, অণ্ডাল থেকে জালে 'দাগি' আফরোজ
রক্তাক্ত সাংবাদিকরা, গুন্ডাদমন আইন প্রয়োগে কেন আপত্তি বামেদের?
রক্তাক্ত সাংবাদিকরা, গুন্ডাদমন আইন প্রয়োগে কেন আপত্তি বামেদের?
'সরকারের গ্যারান্টি...', সিজেপি নেতা সৌরভ দাস সাফ যা বলে দিলেন...
'সরকারের গ্যারান্টি...', সিজেপি নেতা সৌরভ দাস সাফ যা বলে দিলেন...
মমতাকে ফোন অভিজিৎ দীপকের
মমতাকে ফোন অভিজিৎ দীপকের
চাপে পড়ে ১৫ দিনের মধ্যে কাটমানির সব টাকা ফেরতের আশ্বাস!
চাপে পড়ে ১৫ দিনের মধ্যে কাটমানির সব টাকা ফেরতের আশ্বাস!
১১ জনকে চিহ্নিত করে গ্রেফতার করল গুন্ডাদমন শাখা
১১ জনকে চিহ্নিত করে গ্রেফতার করল গুন্ডাদমন শাখা
সরকারের সঙ্গে বৈঠকের পর সিজেপির বার্তা, এই পয়েন্টটা মিস করেননি তো?
সরকারের সঙ্গে বৈঠকের পর সিজেপির বার্তা, এই পয়েন্টটা মিস করেননি তো?
আন্দোলনের নামে 'গুন্ডামি', রক্তাক্ত সাংবাদিকরা! কী পদক্ষেপ রাজ্যের?
আন্দোলনের নামে 'গুন্ডামি', রক্তাক্ত সাংবাদিকরা! কী পদক্ষেপ রাজ্যের?
ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর আপাতত শিক্ষামন্ত্রকের দায়িত্বে কে?
ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর আপাতত শিক্ষামন্ত্রকের দায়িত্বে কে?
ভাঙা সেতুই এখন মাথাব্যথার কারণ বিনপুরের বাসিন্দাদের, কেন?
ভাঙা সেতুই এখন মাথাব্যথার কারণ বিনপুরের বাসিন্দাদের, কেন?