AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

প্রথমে একটা পা, তারপর হাত…সমুদ্র থেকে ভেসে আসা বস্তা খুলতেই শরীর ঠান্ডা হয়ে গেল পুলিশের

Dead Body: সোমবার সকালে মুম্বইয়ের গোরাই সমুদ্র সৈকতে ভেসে আসে ওই বস্তাটি। সেই সময় সৈকতে যারা উপস্থিত ছিলেন, তারাই পুলিশে খবর দেন।

প্রথমে একটা পা, তারপর হাত...সমুদ্র থেকে ভেসে আসা বস্তা খুলতেই শরীর ঠান্ডা হয়ে গেল পুলিশের
প্রতীকী চিত্র।Image Credit: Meta AI
| Updated on: Nov 12, 2024 | 7:36 AM
Share

মুম্বই: সমুদ্রের পাড়ে ভেসে এসেছিল মস্ত এক প্লাস্টিকের বস্তা। সবাই ভেবেছিল, বস্তার ভিতরে দামী কিছু রয়েছে হয়তো। কিন্তু পুলিশ এসে বস্তা খুলতেই চক্ষু চড়কগাছ সকলের। কোনও অমূল্য রত্ন নয়, এক এক করে বেরল কাটা হাত, পা। এভাবেই বস্তার ভিতর থেকে ৭ টুকরো করা দেহ উদ্ধার হল। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

সোমবার সকালে মুম্বইয়ের গোরাই সমুদ্র সৈকতে ভেসে আসে ওই বস্তাটি। সেই সময় সৈকতে যারা উপস্থিত ছিলেন, তারাই পুলিশে খবর দেন। পুলিশ এসে ওই বস্তার ভিতর থেকে টুকরো টুকরো করা দেহ উদ্ধার করে। মৃতদেহটি এক ব্যক্তির, তবে তাঁর নাম পরিচয় জানা যায়নি।

দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। শুরু হয়েছে তদন্তও। বহু দূরে কোথাও থেকে বস্তাটি ভেসে এসেছিল নাকি রাতের অন্ধকারে কেউ বস্তাটি সমুদ্র সৈকতে ফেলে দিয়ে গিয়েছিল, তাও খতিয়ে দেখছে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?