AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

DA Hike: নবমীর দিনই বড় ঘোষণা, DA বাড়ল কেন্দ্রীয় সরকারি কর্মীদের

DA Hike: গত ১ জুলাই থেকে কার্যকর হবে এই নয়া ঘোষণা। তিন শতাংশ ডিএ বাড়ায় সরকারি কর্মীদের ডিএ বেড়ে ৫৫ শতাংশ থেকে বেড়ে হল ৫৮ শতাংশ। অক্টোবর মাসের বেতনের সঙ্গেই এরিয়ার সহ নতুন অঙ্কের ডিএ পাওয়া যাবে।

DA Hike: নবমীর দিনই বড় ঘোষণা, DA বাড়ল কেন্দ্রীয় সরকারি কর্মীদের
| Updated on: Oct 01, 2025 | 4:18 PM
Share

নয়া দিল্লি: পুজোর মধ্যে সরকারি কর্মীদের জন্য বড় সুখবর। ডিএ বাড়ার কথা ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। ৩ শতাংশ মহার্ঘ ভাতা বাড়ানো হচ্ছে। নবমীর দিনই এই বড় ঘোষণা করা হয়েছে। সামনেই রয়েছে দিওয়ালি ও দশেরার মতো উৎসব। তার আগে এই প্রাপ্তি স্বাভাবিকভাবেই খুশির হাওয়া এনেছে কর্মীদের মধ্যে।

গত ১ জুলাই থেকে কার্যকর হবে এই নয়া ঘোষণা। তিন শতাংশ ডিএ বাড়ায় সরকারি কর্মীদের ডিএ বেড়ে ৫৫ শতাংশ থেকে বেড়ে হল ৫৮ শতাংশ। অক্টোবর মাসের বেতনের সঙ্গেই এরিয়ার সহ নতুন অঙ্কের ডিএ পাওয়া যাবে। জুলাই, অগস্ট ও সেপ্টেম্বর মাসের ডিএ পাওয়া যাবে অক্টোবরের বেতনের সঙ্গেই।

সপ্তম পে কমিশনের অধীনে থাকা সব কর্মীই পাবেন এই বর্ধিত ডিএ। পেনশনভোগী বা পারিবারিক পেনশনভোগীরাও পাবেন এই বর্ধিত ডিএ। যাদের মাসিক বেসিক বেতন ৩০,০০০ টাকা, তারা মাসে ৯০০ টাকা করে বেশি পাবেন, ৪০,০০০ টাকা বেতন হলে সেই কর্মী পাবেন ১২০০ টাকা বেশি। এছাড়া যথাক্রমে ২৭০০ টাকা ও ৩৬০০ টাকা এরিয়ার পাবেন এই কর্মীরা।

সাধারণত প্রতি বছর দুবার করে ডিএ ঘোষণা হয়। একবার জানুয়ারিতে ও আর একবার জুলাইতে। অনেক সময় পরে ঘোষণা করা হলেও এরিয়ার দিয়ে দেওয়া হয়।

Follow Us
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথরা আগেই গিয়েছেন, এবার গেলেন কেষ্ট
আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথরা আগেই গিয়েছেন, এবার গেলেন কেষ্ট