AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rahul Gandhi: ‘রাহুল গান্ধীকে আমি মেরে ফেলেছি, বুঝলেন না তো, একটু হিন্দু ধর্ম পড়ুন’

Rahul Gandhi on his image: "ওই রাহুল গান্ধীকে আমি মেরে ফেলেছি।" ভরা সাংবাদিক সম্মেলনে কী বলতে চাইলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী?

| Edited By: | Updated on: Jan 09, 2023 | 3:14 PM
Share
"ওই রাহুল গান্ধীকে আমি মেরে ফেলেছি।" ভরা সাংবাদিক সম্মেলনে খোদ বললেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।

1 / 8
রবিবার, 'ভারত জোড়ো যাত্রা' বিষয়ে হরিয়ানায় সাপ্তাহিক সাংবাদিক সম্মেলনে তাঁর ভাবমূর্তি নিয়ে প্রশ্ন করতেই রাহুল  গান্ধী বলেন, "আপনাদের মনে যে রাহুল গান্ধী আছে, তাকে আমি মেরে ফেলেছি।"

2 / 8
কংগ্রেস নেতা বলেন, "যে রাহুল গান্ধীর ছবি আপনাদের মস্তিষ্কে রয়েছে, তাকে আমি মেরে ফেলেছি। আমার মনে তার কোনও জায়গাই নেই। চলে গিয়েছে সে, চলে গিয়েছে। যে ব্যক্তিকে আপনারা দেখছেন তিনি রাহুল গান্ধী নন। সে আপনাদের দিকে তাকিয়ে আছে।"

3 / 8
রাহুলের এই মন্তব্যে স্বাভাবিকভাবেই উপস্থিত সাংবাদিকরা অবাক হয়ে যান। রাহুল তাঁদের হিন্দুধর্ম এবং ভগবান শিবকে নিয়ে পড়াশোনা করতে বলেন। তাহলেই তাঁর কথার মর্ম ধরতে পারবেন তাঁরা।

4 / 8
তিনি বলেন, "আমার কথা আপনারা বুঝতে পারছেন না। একটু হিন্দু ধর্ম সম্পর্কে পড়োশোনা করুন। শিবজি সম্পর্কে একটু পড়াশোনা করুন, সব বুঝতে পারবেন। এভাবে ঘাবড়ে যাবেন না।"

5 / 8
রাহুল গান্ধী বলেন, "আসলে রাহুল গান্ধী আপনাদের মনে রয়েছে। আমার মাথায় নেইই। রাহুল গান্ধী বিজেপির মাথায় আছে। আমার মাথায় নেই।"

6 / 8
নিজের ভাবমূর্তি সম্পর্কে তিনি বলেন, "ভাবমূর্তি নিয়ে আমার কিছু যায়-আসে না। ভাবমূর্তি নিয়ে আমার কোনও আগ্রহই নেই। যে ভাবমূর্তি আপনার মনে রাখতে চান, রেখে দিন। আপনার মনে আমার ভাল ভাবমূর্তি হলে, সেটাই থাক। খারাপ হলে, তাও থাক। সেটা আপনার ভাবনা, আমার নয়।"

7 / 8
রাহুল গান্ধীর দাবি ভাবমূর্তি নিয়ে তিনি আদৌ ভাবিতই নন। কারণ ভাবমূর্তি নিয়ে ভেবে তিনি কিছু করতে পারবেন না। তাঁকে তাঁর কাজটা করেই যেতে হবে।

8 / 8