AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

PM Narendra Modi: মকর সংক্রান্তি উপলক্ষে গরুদের খাবার খাওয়াচ্ছেন প্রধানমন্ত্রী মোদী, দেখুন ছবি

PM Modi feeds cows: মকর সংক্রান্তির আগে গো-সেবা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার নয়া দিল্লিতে নিজ বাসভবন চত্বরেই গরুদের সবুজ ঘাস-পাতা খাওয়ালেন প্রধানমন্ত্রী। সংবাদ সংস্থা ANI সেই সব ছবি শেয়ার করেছে। ছবিগুলিতে দেখা যাচ্ছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজের হাতে ৫-৬টি গোরুকে সবুজ ঘাস-পাতা খাওয়াচ্ছেন। আবার কোনও ছবিতে দেখা যাচ্ছে, গরুদের গলায়, মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন প্রধানমন্ত্রী।

PM Narendra Modi: মকর সংক্রান্তি উপলক্ষে গরুদের খাবার খাওয়াচ্ছেন প্রধানমন্ত্রী মোদী, দেখুন ছবি
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লির বাসভবনেই নিজের হাতে পুঙ্গানুর প্রজাতির গরুদের খাবার খাওয়ান। Image Credit: twitter
| Updated on: Jan 14, 2024 | 7:17 PM
Share

নয়া দিল্লি: রাত পোহালেই সাগরস্নান। বলা ভাল, মকরস্নান। মকর সংক্রান্তির (Makar Sankranti) তিথি অবশ্য পড়ে গিয়েছে রবিবার থেকেই। আর এই মকর সংক্রান্তি উপলক্ষ্যে গো-সেবা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার নয়া দিল্লিতে নিজ বাসভবন চত্বরেই গরুদের সবুজ ঘাস-পাতা খাওয়ালেন প্রধানমন্ত্রী (PM Narendra Modi)। সংবাদ সংস্থা ANI সেই সব ছবি শেয়ার করেছে।

ছবিগুলিতে দেখা যাচ্ছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজের হাতে ৫-৬টি গোরুকে সবুজ ঘাস-পাতা খাওয়াচ্ছেন। আবার কোনও ছবিতে দেখা যাচ্ছে, গরুদের গলায়, মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গো-সেবা অবশ্য এটাই প্রথম নয়। এর আগে একাধিকবার গো-সেবায় অংশ নিতে দেখা গিয়েছে তাঁকে। প্রধানমন্ত্রী হওয়ার আগে গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন সময়েও গো-প্রকল্প চালু করে কখনও নিজের হাতে গরুকে খড় খাইয়েছেন তো কখনও গম খাওয়াতে দেখা গিয়েছে নরেন্দ্র মোদীকে। আবার প্রধানমন্ত্রী হওয়ার পর ২০১৯ সালের সেপ্টেম্বরে মথুরায় দেশজুড়ে বাছুর ভ্যাকসিনেশনের প্রচারে গিয়ে গো-পুজোয় অংশ নিতেও দেখা গিয়েছে প্রধানমন্ত্রীকে।

মানুষের জীবনে গরুর যে বিশেষ প্রয়োজনীয়তা রয়েছে, তা বলার অপেক্ষা রাখে না। মকর সংক্রান্তির প্রাক্কালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গরুদের সবুজ ঘাস-পাতা খাওয়ানোর ঘটনা বিশেষ তাৎপর্যপূর্ণ।

Follow Us
ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে গ্রেফতারির সংখ্যা বেড়ে ১৬
ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে গ্রেফতারির সংখ্যা বেড়ে ১৬
মঙ্গলবার এনডিএ সংসদীয় দলের বৈঠক, কোন স্ট্র্যাটেজি ঠিক করবেন মোদী?
মঙ্গলবার এনডিএ সংসদীয় দলের বৈঠক, কোন স্ট্র্যাটেজি ঠিক করবেন মোদী?
'কাশ্মীর মাঙ্গে আজাদি' স্লোগান দিলে কী হবে? জানিয়ে দিলেন শমীক
'কাশ্মীর মাঙ্গে আজাদি' স্লোগান দিলে কী হবে? জানিয়ে দিলেন শমীক
হঠাৎ একের পর এক দোকানে হানা দিলেন কৃষিমন্ত্রী দুধকুমার, কেন?
হঠাৎ একের পর এক দোকানে হানা দিলেন কৃষিমন্ত্রী দুধকুমার, কেন?
'সেবাশ্রয় কোনও ছোটখাটো দুর্নীতি নয়', ব্যাখ্যা দিলেন ঋতব্রত
'সেবাশ্রয় কোনও ছোটখাটো দুর্নীতি নয়', ব্যাখ্যা দিলেন ঋতব্রত
দায়িত্বে নেই ধর্মেন্দ্র, শিক্ষামন্ত্রকের আপাতত 'প্রধান' প্রহ্লাদ জোশী
দায়িত্বে নেই ধর্মেন্দ্র, শিক্ষামন্ত্রকের আপাতত 'প্রধান' প্রহ্লাদ জোশী
পুলিশের উর্দিতে হাত প্রাক্তন মুখ্যমন্ত্রীর
পুলিশের উর্দিতে হাত প্রাক্তন মুখ্যমন্ত্রীর
৫ টাকায় খাবার, সেখানেও দুর্নীতির থাবা!
৫ টাকায় খাবার, সেখানেও দুর্নীতির থাবা!
কলকাতা থেকে পালিয়েও শেষরক্ষা হল না, অণ্ডাল থেকে জালে 'দাগি' আফরোজ
কলকাতা থেকে পালিয়েও শেষরক্ষা হল না, অণ্ডাল থেকে জালে 'দাগি' আফরোজ
রক্তাক্ত সাংবাদিকরা, গুন্ডাদমন আইন প্রয়োগে কেন আপত্তি বামেদের?
রক্তাক্ত সাংবাদিকরা, গুন্ডাদমন আইন প্রয়োগে কেন আপত্তি বামেদের?