AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Intelligence Alert: এমনি পেড়ে উঠছে না, জেল ভেঙে জঙ্গিদের মুক্তি দেওয়ার ছক! জম্মু-কাশ্মীরে হাই অ্যালার্ট, বাড়ল নিরাপত্তা

Jammu Kashmir: গোয়েন্দা সূত্রে সতর্কবার্তা পেতেই জম্মু-কাশ্মীরের জেলগুলির নিরাপত্তা বাড়ানো হয়েছে। সিআইএসএফের ডিরেক্টর জেনারেল শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন রবিবার।

Intelligence Alert: এমনি পেড়ে উঠছে না, জেল ভেঙে জঙ্গিদের মুক্তি দেওয়ার ছক! জম্মু-কাশ্মীরে হাই অ্যালার্ট, বাড়ল নিরাপত্তা
নিরাপত্তায় মুড়ল উপত্যকা।Image Credit: PTI
| Updated on: May 05, 2025 | 9:54 AM
Share

শ্রীনগর: জম্মু-কাশ্মীরে ফের জঙ্গি হানার আশঙ্কা। এবার সন্ত্রাসবাদীদের নিশানায় জম্মু-কাশ্মীরের জেল। সূত্রের খবর, জঙ্গিরা উপত্যকার জেলে হামলা চালানোর পরিকল্পনা করছে। এই খবর পাওয়া মাত্রই নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়েছে।

গোয়েন্দা সূত্রেই খবর মিলেছে যে শ্রীনগরের সেন্ট্রাল জেল ও জম্মুর কোট বালওয়াল জেলে হামলা চালানোর ছক কষছে জঙ্গিরা। এই জেলগুলিতে বেশ কিছু হাই-প্রোফাইল জঙ্গি ও স্লিপার সেলের সদস্যরা বন্দি রয়েছে। জম্মু-কাশ্মীরে সন্ত্রাসবাদী হামলায় এরাই যাবতীয় রসদ দিয়ে, তথ্য সংগ্রহ করে এবং আশ্রয় দিয়ে মদত দিত। তারা জেলবন্দি থাকায় জঙ্গিদের সেনার চোখে ধুলো দিয়ে গতিবিধি চালাতে সমস্যা হচ্ছে। তাই সরাসরি জেলেই হামলা চালিয়ে জঙ্গি ও স্লিপার সেলের সদস্যদের মুক্তি দেওয়ার পরিকল্পনা করছে।

গোয়েন্দা সূত্রে সতর্কবার্তা পেতেই জম্মু-কাশ্মীরের জেলগুলির নিরাপত্তা বাড়ানো হয়েছে। সিআইএসএফের ডিরেক্টর জেনারেল শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন রবিবার। ২০২৩ সালে সিআরপিএফের হাত থেকে সিআইএসএফের হাতে জম্মু-কাশ্মীরের জেলগুলির নিরাপত্তার দায়িত্ব তুলে দেওয়া হয়েছিল।

এনআইএ সূত্রে খবর, পহেলগাঁও হামলার পর থেকে জঙ্গিরা এখনও দক্ষিণ কাশ্মীরেই লুকিয়ে রয়েছে। তাদের কাছে যথেষ্ট রসদ ও অস্ত্রশস্ত্র মজুত রয়েছে, তাই সহজে জঙ্গলের বাইরে আসছে না জঙ্গিরা।

Follow Us
গোপাল মুখোপাধ্যায়ের নামে রোড, কী বলছেন পর্দার 'গোপাল পাঁঠা' সৌরভ?
গোপাল মুখোপাধ্যায়ের নামে রোড, কী বলছেন পর্দার 'গোপাল পাঁঠা' সৌরভ?
শতাব্দীর দাবি নিয়ে বড় মন্তব্য কুণালের, কী বললেন বেলেঘাটার বিধায়ক?
শতাব্দীর দাবি নিয়ে বড় মন্তব্য কুণালের, কী বললেন বেলেঘাটার বিধায়ক?
কাকলি-মহুয়া তরজায় এবার তিলোত্তমা-কাণ্ডের উল্লেখ
কাকলি-মহুয়া তরজায় এবার তিলোত্তমা-কাণ্ডের উল্লেখ
DA নিয়ে বড় ঘোষণা? আদানিদের বিনিয়োগ? কী থাকবে শুভেন্দু সরকারের বাজেটে
DA নিয়ে বড় ঘোষণা? আদানিদের বিনিয়োগ? কী থাকবে শুভেন্দু সরকারের বাজেটে
এবার বৃষ্টি কবে-কবে আর কোথায়-কোথায় হবে?
এবার বৃষ্টি কবে-কবে আর কোথায়-কোথায় হবে?
চাকরি দেওয়ার নামে লাখ লাখের প্রতারণা, TMC নেতার বিরুদ্ধে ক্ষোভের আগুন
চাকরি দেওয়ার নামে লাখ লাখের প্রতারণা, TMC নেতার বিরুদ্ধে ক্ষোভের আগুন
মহুয়াকে নিয়ে বলতে 'রুচিতে বাঁধে', বললেন কাকলি
মহুয়াকে নিয়ে বলতে 'রুচিতে বাঁধে', বললেন কাকলি
ত্রাণ সামগ্রী পাচারের চেষ্টা, তৃণমূল নেতাকে ঘিরে ব্যাপক উত্তেজনা
ত্রাণ সামগ্রী পাচারের চেষ্টা, তৃণমূল নেতাকে ঘিরে ব্যাপক উত্তেজনা
কালীঘাটে মমতা-অভিষেকের সামনেই বিদ্রোহী হয়ে ওঠেন কল্যাণ
কালীঘাটে মমতা-অভিষেকের সামনেই বিদ্রোহী হয়ে ওঠেন কল্যাণ
এই দেখুন জমা জলে কীভাবে কৈখালিতে উল্টে গেল অ্যাপ ক্যাব
এই দেখুন জমা জলে কীভাবে কৈখালিতে উল্টে গেল অ্যাপ ক্যাব