AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

PM Modi Nomination: বারাণসী থেকে মনোনয়নপত্র জমা দিলেন নরেন্দ্র মোদী

| Updated on: May 14, 2024 | 12:44 PM
Share

PM Modi Nomination: এদিন সকালে দশাশ্বমেধ ঘাটে প্রার্থনা করেন নরেন্দ্র মোদী। গঙ্গা আরতি করেন, গঙ্গাপুজো করেন তিনি। যান কালভৈরব মন্দিরে। মন্দিরে যাওয়ার আগে তিনি বলেন, "আমার কাশীর সঙ্গে আমার সম্পর্ক অবিচ্ছেদ্য, অপ্রতিম। ভাষায় তা প্রকাশ করা যায় না।"

PM Modi Nomination: বারাণসী থেকে মনোনয়নপত্র জমা দিলেন নরেন্দ্র মোদী
মনোনয়ন পত্র জমা দিচ্ছেন নরেন্দ্র মোদী।

২০১৪ সালে উত্তর প্রদেশের বারাণসী লোকসভা কেন্দ্র থেকে জিতে প্রথমবার প্রধানমন্ত্রী হয়েছিলেন নরেন্দ্র মোদী। ২০১৯ সালেও এই কেন্দ্র থেকেই জিতে দ্বিতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হন। ২০২৪ সালেও বারাণসীই তাঁর কেন্দ্র। মঙ্গলবার এই কেন্দ্র থেকে মনোনয়নপত্র জমা দিলেন নরেন্দ্র মোদী।

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 14 May 2024 11:47 AM (IST)

    মনোনয়ন জমা দিতে জেলাশাসকের দফতরে মোদী

    বারাণসী জেলাশাসকের দফতরে পৌঁছলেন নরেন্দ্র মোদী।

  • 14 May 2024 11:44 AM (IST)

    কালভৈরব মন্দিরে পৌঁছলেন মোদী

    কালভৈরব মন্দিরে পুজো দিলেন  নরেন্দ্র মোদী। সঙ্গে ছিলেন যোগী আদিত্যনাথ।

  • 14 May 2024 11:04 AM (IST)

    বারাণসী জেলাশাসক দফতরে পৌঁছলেন শাহ

    কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী ও এনডিএ নেতারা একে একে বারাণসীর জেলাশাসক দফতরে পৌঁছচ্ছেন। সকলেই থাকবেন মোদীর মনোনয়ন জমা দেওয়ার সময়। থাকবেন রাজনাথ সিংও।

  • 14 May 2024 10:55 AM (IST)

    বেগুসরাই থেকে এলেন মোদী-ভক্ত

    ‘মেগা’ মনোনয়ন পর্ব মোদীর। বিভিন্ন জায়গা থেকে মোদী-ভক্তরা আসছেন। বিহারের বেগুসরাই থেকে এরকমই একজন এসেছেন বারাণসীতে। ওই ব্যক্তির কাছে মোদী, ‘গরিবের মসিহা’। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর মনোনয়নের জন্য এসেছি। ওনাকে দেখতে এসেছি। নরেন্দ্র মোদী যেখানেই সভা করেন আমি চলে যাই।’

  • 14 May 2024 10:22 AM (IST)

    কালভৈরব মন্দিরে যোগী

    এদিন কালভৈরব মন্দিরে পুজো দেবেন নরেন্দ্র মোদী। এরপর সেখান থেকে মনোনয়নপত্র জমা দেবেন। সকালেই সেখানে পৌঁছন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

  • 14 May 2024 10:12 AM (IST)

    ক্রুজে নমো ঘাটে যাবেন মোদী

    বারাণসীর দশাশ্বমেধ ঘাট থেকে ক্রুজে নমো ঘাটে ভ্রমণ যাবেন নরেন্দ্র মোদী।

  • 14 May 2024 10:06 AM (IST)

    মনোনয়নের সকালে আবেগঘন নমো

    মঙ্গলবার এক্স হ্যান্ডেলে একটি ভিডিয়ো শেয়ার করেন নরেন্দ্র মোদী। লেখেন, ‘আমার কাশীর সঙ্গে আমার অদ্ভুত, অভিন্ন, অপ্রতিম সম্পর্ক।’ সবিস্তারে পড়ুন: মনোনয়নের সকালে আবেগঘন মোদী, চোখের কোণে জল, ধরে এলো গলা…

  • 14 May 2024 10:00 AM (IST)

    পৌঁছেছেন দশাশ্বমেধ ঘাটে

    দশাশ্বমেধ ঘাটে এদিন সকালে গঙ্গাপ্রণাম করেন নরেন্দ্র মোদী। গঙ্গার ঘাটে পুজো করেন নমো।

  • 14 May 2024 09:59 AM (IST)

    সোমবারই পৌঁছন বারাণসী

    সোমবার বারাণসীতে পৌঁছন মোদী। ৬ কিলোমিটার রোড শো করেন। বিপুল মানুষের ভিড় ছিল তাঁকে দেখতে। বর্ণাঢ্য রোড শোয়ের পর কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দেন মোদী।

    রোড-শোতে মোদীর সঙ্গী ছিলেন যোগী আদিত্যনাথ।

Published On - May 14,2024 9:58 AM

Follow Us