AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ছেলের পছন্দের পাত্রীকে বিয়েতে বাধা দেওয়া কি আত্মহত্যায় প্ররোচণা দেওয়ার সামিল? বড় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের

Supreme Court: এক যুবতী আত্মঘাতী হওয়ার পরই এই মামলার সূত্রপাত। অভিযোগ ওঠে ওই যুবতীর সঙ্গী তথা প্রেমিকের মা তাঁদের বিয়েতে বাধা দেন। এমনকী ওই যুবতীর উদ্দেশে কু-কথা বলেন বলেও অভিযোগ ওঠে।

ছেলের পছন্দের পাত্রীকে বিয়েতে বাধা দেওয়া কি আত্মহত্যায় প্ররোচণা দেওয়ার সামিল? বড় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের
সুপ্রিম কোর্টImage Credit: TV9 Bangla
| Updated on: Jan 27, 2025 | 4:40 PM
Share

নয়া দিল্লি: সময়ের সঙ্গে সঙ্গে মানুষ ‘আকাশ’ ছুঁয়ে ফেললেও বিয়ে নিয়ে সমাজে আজও অনেক ছুৎমার্গ আছে। সমাজ বা পরিবারের চাপে অনেক সম্পর্কই বিয়ে পর্যন্ত গড়ায় না। আর সেই বিয়েতে বাধা দেওয়া নাকি আত্মহত্যায় উস্কানি দেওয়ার সামিল। এমনই অভিযোগ উঠেছিল এক মহিলার বিরুদ্ধে। সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়েছিল সেই মামলা। শেষ পর্যন্ত সামনে এল শীর্ষ আদালতের পর্যবেক্ষণ।

এক যুবতী আত্মঘাতী হওয়ার পরই এই মামলার সূত্রপাত। অভিযোগ ওঠে ওই যুবতীর সঙ্গী তথা প্রেমিকের মা তাঁদের বিয়েতে বাধা দেন। এমনকী ওই যুবতীর উদ্দেশে কু-কথা বলেন বলেও অভিযোগ ওঠে। পরে যুবতী আত্মহত্যা করেন। আত্মহত্যায় প্ররোচণা দেওয়ার অভিযোগে যুবকের বিরুদ্ধে মায়ের বিরুদ্ধে চার্জশিটও পেশ হয়। এরপর তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। বিচারপতি নাগারত্ন ও বিচারপতি সতীশ চন্দ্র শর্মার বেঞ্চে ছিল মামলার শুনানি।

সব পক্ষের কথা শুনে ও রেকর্ড খতিয়ে দেখে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, বিয়েতে বাধা দেওয়া কখনও আত্মহত্যায় প্ররোচণা দেওয়া হতে পারে না। এছাড়া ওই মামলায় মহিলার বিরুদ্ধে যে অভিযোগের উল্লেখ আছে, তার সঙ্গে রেকর্ডের কোনও মিল নেই বলেও জানিয়েছে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ।

সুপ্রিম কোর্ট আরও উল্লেখ করেছে যে, বিয়ে না হওয়ায় ওই যুবতীর আত্মহত্যা করা ছাড়া আর কোনও উপায় ছিল না, এমন প্রমাণ মেলেনি। আদালত মনে করছে, যুবকের মা যদি বিয়েতে আপত্তিও জানিয়ে থাকেন, তাহলেও তা আত্মহত্যায় প্ররোচণা নয়।যুবতী ও তাঁর পরিবারের উপর চাপ দেওয়া হচ্ছিল, এমন কোনও প্রমাণও পায়নি শীর্ষ আদালত।

Follow Us
'ঠিক সময়ে আবাসের বাড়ি পেলে...', সন্তান হারিয়ে বলছে শিশুর পরিবার
'ঠিক সময়ে আবাসের বাড়ি পেলে...', সন্তান হারিয়ে বলছে শিশুর পরিবার
হুমায়ুন থানায়, বাড়িতে পৌঁছে গেল পুলিশ, কেন?
হুমায়ুন থানায়, বাড়িতে পৌঁছে গেল পুলিশ, কেন?
ফুরফুরাকে 'রাজনৈতিক মাঠ' হিসেবে ব্যবহার করেছিলেন মমতা? ত্বহা বললেন...
ফুরফুরাকে 'রাজনৈতিক মাঠ' হিসেবে ব্যবহার করেছিলেন মমতা? ত্বহা বললেন...
নিউটাউনের হোটেলে প্রাপ্ত টাকা দেবরাজ চক্রবর্তীর, অভিযোগ পীযূষ কানোরিয়া
নিউটাউনের হোটেলে প্রাপ্ত টাকা দেবরাজ চক্রবর্তীর, অভিযোগ পীযূষ কানোরিয়া
হাজির 'গায়ক' দিলীপ! 'ঝালমুড়ি' গানের রেকর্ডিংয়ে ব্যস্ত BJP বিধায়ক
হাজির 'গায়ক' দিলীপ! 'ঝালমুড়ি' গানের রেকর্ডিংয়ে ব্যস্ত BJP বিধায়ক
এবার দক্ষিণেশ্বরে উচ্ছেদ, চলল বুলডোজার
এবার দক্ষিণেশ্বরে উচ্ছেদ, চলল বুলডোজার
ঠাকুরপুকুরে ধর্ষণের অভিযোগে তরুণীর বন্ধু-সহ গ্রেফতার ৩
ঠাকুরপুকুরে ধর্ষণের অভিযোগে তরুণীর বন্ধু-সহ গ্রেফতার ৩
তীর্থঙ্কর ঘোষ গ্রেফতার হতেই এলাকায় বাজল ঢাক-ঢোল
তীর্থঙ্কর ঘোষ গ্রেফতার হতেই এলাকায় বাজল ঢাক-ঢোল
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার