AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Abhishek Banerjee on Budget 2024: অন্ধ্র-বিহারকে ঢেলে দিয়েছে, বাংলা লাঞ্ছিত-বঞ্চিত: অভিষেক

Abhishek Banerjee on Budget 2024: এ দিন বাজেট পেশের পর সাংবাদিকদের প্রতিক্রিয়া দেন অভিষেক। বলেন, "ধারাবাহিকভাবে লাঞ্ছনা এবং বঞ্চনা। এই নিয়ে হাউসে যা বলার বলব। এখন কিছু বলছি না।" তৃণমূল সাংসদের দাবি, "এই বাজেট সম্পূর্ণ ব্যর্থ বাজেট।

Abhishek Banerjee on Budget 2024: অন্ধ্র-বিহারকে ঢেলে দিয়েছে, বাংলা লাঞ্ছিত-বঞ্চিত: অভিষেক
অভিষেক বন্দ্যোপাধ্যায়, সাংসদImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Jul 23, 2024 | 2:10 PM
Share

দিল্লি: বাজেট নিয়ে ‘না খুশ’ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়? তাঁর দাবি, এই বাজেট কার্যত একপেশে। বঞ্চিত হয়েছে বাংলা। ঢেলে দেওয়া হয়েছে বিহার ও অন্ধ্রপ্রদেশকে। শুধু তাই নয় তিনি বলেছেন, “শুভেন্দু অধিকারী যা বলেছিলেন, ‘যো হামারে সাথ, হাম উনকে সাথ।’বাজেটে তার স্পষ্ট প্রতিফলন।”

এ দিন বাজেট পেশের পর সাংবাদিকদের প্রতিক্রিয়া দেন অভিষেক। বলেন, “ধারাবাহিকভাবে লাঞ্ছনা এবং বঞ্চনা। এই নিয়ে হাউসে যা বলার বলব। এখন কিছু বলছি না।” তৃণমূল সাংসদের দাবি, “এই বাজেট সম্পূর্ণ ব্যর্থ বাজেট। জিরো গ্যারান্টি, জিরো ওয়ারেন্টি।” এরপরই অভিষেক বলেন, “বাংলাকে লাঞ্ছিত, বঞ্চিত, শোষিত, নিপীড়িত করে রেখেছে। এটা নতুন কিছু নয়। এই যে বারোজন সাংসদ পাঠিয়েছে তার নিট ফল শূন্য।” এরপরই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর প্রসঙ্গ টানেন তৃণমূল ‘সেনাপতি’।

সম্প্রতি শুভেন্দুকে মন্তব্য করতে শোনা যায় ‘এবার থেকে সব কা সাথ, সব কা বিকাশ বলব না।’ তাঁর নতুন সংযোজন, ‘বলব যো হামারে সাথ, হাম উনকা সাথ’ বিরোধী দলনেতার এই মন্তব্যকে তুলে ধরে অভিষেক আজ বলেন, “শুভেন্দু অধিকারী চারদিন আগে যে মন্তব্য করেছিলেন যো হামারে সাথ,হাম উনকে সাথ। এটাই প্রমাণ করে দিল। নিজের সরকারকে বাঁচিয়ে রাখতে বিহার আর অন্ধ্রপ্রদেশকে ঢেলে দিল। অন্য রাজ্যকে দিক আপত্তি নেই। কিন্তু বাংলাকে বঞ্চিত করে নয়।”

Follow Us
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
প্রথম উপার্জনের টাকায় বৃদ্ধাশ্রমের আবাসিকদের মুখে হাসি ফোটাল ওরা
প্রথম উপার্জনের টাকায় বৃদ্ধাশ্রমের আবাসিকদের মুখে হাসি ফোটাল ওরা