AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Amit Shah: ‘চোখে জল এসে গিয়েছিল…’, রামমন্দিরের উদ্বোধন নিয়ে বিরোধীদের নিশানা শাহর

What India Thinks Today: রাম মন্দিরের উদ্বোধনকে বিজেপির অনুষ্ঠান করে বয়কট করেছিল বিরোধীরা। এই বিষয়ে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "বিজেপির কোন সদস্য ছিল রাম মন্দিরে? দেশের প্রধানমন্ত্রীকে বিজেপির লোক বললে আর কিছু বলার থাকে না। সেদিন ওই মঞ্চে সন্তরা ছিলেন আর দেশের ১৩০ কোটি মানুষের প্রতিনিধি হিসাবে প্রধানমন্ত্রী মোদী উপস্থিত ছিলেন।"

Amit Shah: 'চোখে জল এসে গিয়েছিল...', রামমন্দিরের উদ্বোধন নিয়ে বিরোধীদের নিশানা শাহর
স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।Image Credit: TV9 Network
| Updated on: Feb 27, 2024 | 11:33 PM
Share

নয়া দিল্লি: দীর্ঘ অপেক্ষার অবসান, অবশেষে উদ্বোধন হয়েছে রাম মন্দিরের। অযোধ্যার পূণ্যভূমিতেই তৈরি হয়েছে রাম মন্দির। কেমন ছিল ওই দিনের অনুভূতি? রাম মন্দিরে না থেকেও, সে দিন চোখে জল এসে গিয়েছিল, এমনটাই বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

এ দিন TV9 নেটওয়ার্কের কনক্লেভে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, “সবার কাছে ওই দিনটা অবিস্মরণীয় ছিল। আমাদের বৈষ্ণব রীতিতে মূর্তি দর্শন করাকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। আজ দেশবাসী চোখ বন্ধ করলেই রামলালার মূর্তি দেখতে পান। সেদিন আমি লক্ষ্মী নারায়ণ মন্দিরে বসেছিলাম। সঙ্গে ৮০০ থেকে ১০০০ জন বসেছিলেন। সবার চোখে জল এসে গিয়েছিল। আমাদের পরাজয়ের চিহ্ন ছিল যা এতদিন, আজ সেখানে পবিত্র রাম মন্দির তৈরি হয়েছে। শুধু রাম মন্দির নয়, কাশী বিশ্বনাথ করিডর তৈরি হয়েছে। সোমনাথ মন্দিরে সোনার চূড়া বসছে, কেদার-বদ্রীনাথের সংস্কার হচ্ছে। কংগ্রেস তুষ্টিকরণের জন্য় এই কাজ করত না। মোদী সরকার সেই কাজ করে। এই জন্য দেশবাসী আজ মোদীজির পাশে রয়েছে।”

রাম মন্দিরের উদ্বোধনকে বিজেপির অনুষ্ঠান করে বয়কট করেছিল বিরোধীরা। এই বিষয়ে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “বিজেপির কোন সদস্য ছিল রাম মন্দিরে? দেশের প্রধানমন্ত্রীকে বিজেপির লোক বললে আর কিছু বলার থাকে না। সেদিন ওই মঞ্চে সন্তরা ছিলেন আর দেশের ১৩০ কোটি মানুষের প্রতিনিধি হিসাবে প্রধানমন্ত্রী মোদী উপস্থিত ছিলেন।”

রামের নামে রাজনীতি হওয়া উচিত নয়, দাবি অনেকের। সমালোচকদের মুখ বন্ধ করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, “রাজনীতি তখন হত, যদি মন্দির তৈরি না হত। আমরা তো মন্দির তৈরি করে সমস্যা শেষ করে দিয়েছি। কংগ্রেস ৭০ বছর ধরে গরিব, দলিতদের যোগ্য সম্মান দেয়নি। আমরা ১০ বছরেই দেশের মায়ের এলপিজির সংযোগ দিয়েছি। ১৪ কোটি বাড়িতে শৌচালয় তৈরি করা হয়েছে। ৩ কোটি মাকে ঘর দেওয়া হয়েছে। ৬০ কোটি মানুষকে রেশন দেওয়া হচ্ছে, স্বাস্থ্য চিকিৎসার দায়িত্ব নেওয়া হয়েছে।”

Follow Us
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?
জলপাইগুড়িতে কি এবার ভাঙা পড়বে তৃণমূলের বেআইনি পার্টি অফিস?
জলপাইগুড়িতে কি এবার ভাঙা পড়বে তৃণমূলের বেআইনি পার্টি অফিস?
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন