AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

PM Narendra Modi: মহারাষ্ট্রে মহাযুতির জয়ের কারণ কী? মোদী বললেন…

PM Narendra Modi: মহারাষ্ট্রে মহাযুতির জয়ের পর এক্স হ্যান্ডলে প্রধানমন্ত্রী লেখেন, "উন্নয়ন জিতেছে। সুশাসন জিতেছে। একসঙ্গে আমরা আরও উঁচুতে উড়ব।" এরপরই মোদী লেখেন, "এনডিএ-র এই ঐতিহাসিক ফলের জন্য মহারাষ্ট্রের ভাই ও বোনেদের কৃতজ্ঞতা জানাই।"

PM Narendra Modi: মহারাষ্ট্রে মহাযুতির জয়ের কারণ কী? মোদী বললেন...
নরেন্দ্র মোদী
| Updated on: Nov 23, 2024 | 6:37 PM
Share

নয়াদিল্লি: মহারাষ্ট্রে সরকার গড়ছে মহাযুতি। বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিজেপি, শিন্ডের শিবসেনা এবং অজিত পাওয়ারের এনসিপি-র জোট। মহাযুতির এই ফলাফলে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক্স হ্যান্ডলে প্রধানমন্ত্রী লিখলেন, “সুশাসন এবং উন্নয়নের জয় এটা।”

মহারাষ্ট্রে বিধানসভা আসনের সংখ্যা ২৮৮। ২৩০টির বেশি আসন পেয়েছে মহাযুতি। বিজেপি, শিন্ডের শিবসেনা ও অজিত পাওয়ারের এনসিপি এই ফলাফলে উচ্ছ্বসিত। মহাযুতির জয়ের পর এক্স হ্যান্ডলে প্রধানমন্ত্রী লেখেন, “উন্নয়ন জিতেছে। সুশাসন জিতেছে। একসঙ্গে আমরা আরও উঁচুতে উড়ব।” এরপরই মোদী লেখেন, “এনডিএ-র এই ঐতিহাসিক ফলের জন্য মহারাষ্ট্রের ভাই ও বোনেদের কৃতজ্ঞতা জানাই। বিশেষ করে যুব ও মহিলাদের। এই আন্তরিকতার কোনও তুলনা হয় না।”

মহারাষ্ট্রের উন্নতিতে মহাযুতি কাজ করে যাবে বলে জানান প্রধানমন্ত্রী। বিভিন্ন রাজ্যে উপনির্বাচনেও এনডিএ প্রার্থীদের জয়ী করার জন্য ভোটারদের ধন্যবাদ জানান মোদী। এক্স হ্যান্ডলে তিনি লেখেন, “মানুষের জন্য এনডিএ-র কাজের প্রভাব দেখা গিয়েছে বিভিন্ন রাজ্যের উপনির্বাচনে। বিভিন্ন রাজ্যে উপনির্বাচনে এনডিএ প্রার্থীদের আশীর্বাদ করার জন্য ভোটারদের ধন্যবাদ জানাই। মানুষের আকাঙ্ক্ষা পূরণে চেষ্টার কোনও খামতি রাখব না আমরা।”

এই ফলের জন্য এনডিএ-র কর্মীদেরও ধন্যবাদ জানান মোদী। তিনি বলেন, এনডিএ কর্মীরা কঠোর পরিশ্রম করেছেন। দলের কর্মসূচি মানুষের কাছে পৌঁছে দিয়েছেন।

ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচনে জয়ী হয়েছে জেএমএম নেতৃত্বাধীন জোট। তাদের এই জয়ের জন্য হেমন্ত সোরেনকে ধন্যবাদ জানালেন মোদী। এক্স হ্যান্ডলে তিনি লেখেন, “ঝাড়খণ্ডের ফলের জন্য জেএমএম নেতৃত্বাধীন জোটকে ধন্যবাদ জানাই।” একইসঙ্গে এনডিএ-কে সমর্থনের জন্য ঝাড়খণ্ডের মানুষকে ধন্যবাদ জানিয়ে তিনি লেখেন, “মানুষের সমস্যাগুলি তুলে ধরব আমরা। এবং রাজ্যের জন্য কাজ করব।”

মহারাষ্ট্রে মহাযুতির জয়ের জন্য সেরাজ্যের ভোটারদের ধন্যবাদ জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এক্স হ্যান্ডলে তিনি লেখেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ডবল ইঞ্জিন সরকারের পারফরম্যান্সের রাজনীতির জয় হয়েছে। মহারাষ্ট্রের মানুষ তুষ্টিকরণের রাজনীতিকে ছুড়ে ফেলে বিকাশ ও গরিব কল্যাণের রাজনীতির উপর আস্থা রেখেছেন।”

Follow Us
ইকোপার্কের কোথায় বসবে শ্যামাপ্রসাদের ১২৫ ফুটের মূর্তি?
ইকোপার্কের কোথায় বসবে শ্যামাপ্রসাদের ১২৫ ফুটের মূর্তি?
জমি বিবাদ নিয়ে তুলকালাম পুরুলিয়ায়, মহিলাকে মারধরের অভিযোগ
জমি বিবাদ নিয়ে তুলকালাম পুরুলিয়ায়, মহিলাকে মারধরের অভিযোগ
ফের পুলিশের জালে গুলশন কলোনির ত্রাস মিনি ফিরোজ
ফের পুলিশের জালে গুলশন কলোনির ত্রাস মিনি ফিরোজ
ঢেলে সাজানো হচ্ছে হাওড়া স্টেশন, জুলাইতেই চালু হচ্ছে নতুন প্ল্যাটফর্ম
ঢেলে সাজানো হচ্ছে হাওড়া স্টেশন, জুলাইতেই চালু হচ্ছে নতুন প্ল্যাটফর্ম
'আঘাত হলে চুপচাপ হজম করব না', থানা থেকে বেরিয়ে বলে দিলেন হুমায়ুন
'আঘাত হলে চুপচাপ হজম করব না', থানা থেকে বেরিয়ে বলে দিলেন হুমায়ুন
কেন্দ্রীয় বরাদ্দ বেশি আদায়ে কী করতে হবে? মন্ত্রীদের পরামর্শ শুভেন্দুর
কেন্দ্রীয় বরাদ্দ বেশি আদায়ে কী করতে হবে? মন্ত্রীদের পরামর্শ শুভেন্দুর
বালু-কন্যার 'কীর্তি', এক বছরে ক্যান্টিনের বিল ১ কোটি টাকার বেশি!
বালু-কন্যার 'কীর্তি', এক বছরে ক্যান্টিনের বিল ১ কোটি টাকার বেশি!
একের পর এক কাগজ দেখালেন মমতা, বললেন...
একের পর এক কাগজ দেখালেন মমতা, বললেন...
'ছাব্বিশের নির্বাচনে দাঁড়ালেন কী করে?', বিদ্রোহীদের প্রশ্ন মমতার
'ছাব্বিশের নির্বাচনে দাঁড়ালেন কী করে?', বিদ্রোহীদের প্রশ্ন মমতার
অবশেষে মুখ্যমন্ত্রী শুভেন্দুকে শুভেচ্ছা মমতার, কী বললেন?
অবশেষে মুখ্যমন্ত্রী শুভেন্দুকে শুভেচ্ছা মমতার, কী বললেন?