AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ডেলিভারি বাক্স খুলতেই বেরল কাটা দেহ! ছিটকে গেলেন বাড়ির লোকজন, মুণ্ডের খোঁজে হন্যে হয়ে ঘুরছে পুলিশ

Crime: লাইট, ফ্যান দেওয়ার জন্য মেসেজ আসে হোয়াটসঅ্যাপে। বৃহস্পতিবার রাতে এমনই একটি ডেলিভারি আসে। জানানো হয়, ভিতরে ইলেকট্রনিক পণ্য রয়েছে। বাড়ি ফিরে ওই মহিলা বাক্স খুলতেই আঁতকে ওঠেন। দেখেন, ভিতরে রাখা কাটা দেহ।

ডেলিভারি বাক্স খুলতেই বেরল কাটা দেহ! ছিটকে গেলেন বাড়ির লোকজন, মুণ্ডের খোঁজে হন্যে হয়ে ঘুরছে পুলিশ
এখানেই পড়েছিল কাটা দেহ।Image Credit: X
| Updated on: Dec 20, 2024 | 2:07 PM
Share

অমরাবতী: পার্সেলে আসার কথা ছিল টাইলস। ডেলিভারি যখন এসেছিল, তখন বাড়িতে না থাকায়, দরজার বাইরেই রেখে যেতে বলেছিলেন বাক্স। বাড়ি ফিরে সিল করা বাক্স খুলতেই ছিটকে গেলেন মহিলা। ভিতরে যা দেখলেন, তাতে নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিলেন না। ভেলিভারির বাক্স থেকে উদ্ধার হল কাটা দেহ! মৃত ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি।

কদিন আগেই খাস কলকাতার বুকে আবর্জনার ভ্যাট থেকে উদ্ধার হয়েছিল এক মহিলার কাটা মুণ্ড। শোরগোল ফেলে দিয়েছিল হাড়হিম করা সেই ঘটনা। এবার সেই ঘটনারই ছায়া অন্য রাজ্যে। অন্ধ্র প্রদেশের পশ্চিম গোদাবরী জেলায় এক মহিলার বাড়িতে পার্সেলে এক ব্যক্তির টুকরো টুকরো করা দেহাংশ আসে। সঙ্গে একটি নোটও দেওয়া ছিল। তাতে লেখা, যদি ১ কোটি ৩০ লক্ষ টাকা না দেন, তবে গোটা পরিবারের পরিণতি ভয়ঙ্কর হবে।

জানা গিয়েছে, নাগা তুলসী নামক ওই মহিলা ক্ষত্রিয় সেবা সমিতির কাছ থেকে বাড়ি তৈরির জন্য সাহায্য চেয়েছিলেন। সেখান থেকেই বাড়ির জন্য টাইলস পাঠানো হচ্ছিল। লাইট, ফ্যান দেওয়ার জন্য মেসেজ আসে হোয়াটসঅ্যাপে। বৃহস্পতিবার রাতে এমনই একটি ডেলিভারি আসে। জানানো হয়, ভিতরে ইলেকট্রনিক পণ্য রয়েছে।

বাড়ি ফিরে ওই মহিলা বাক্স খুলতেই আঁতকে ওঠেন। দেখেন, ভিতরে রাখা কাটা দেহ। পরিবারের সকলে আতঙ্কিত হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। বাক্সটির সঙ্গে একটি হুমকি চিঠিও উদ্ধার হয়েছে।

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ওই ব্যক্তির বয়স আনুমানিক ৪৫ বছর। ৪-৫ দিন আগে সম্ভবত তাঁকে খুন করা হয়েছিল। শুধু দেহাংশটুকুই পার্সেলে থাকায় মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?