West Bengal News Today Highlight: বিজেপি ক্ষমতায় এলে মহিলাদের মাসে কত টাকা দেওয়া হবে? বলে দিলেন শুভেন্দু
Breaking News in Bengali Live Updates: এদিন সকালে দিল্লি থেকে এয়ার ইন্ডিয়ার বিমান এআই ২৭০৫ এ করে সকাল ৯টা ৪৩ মিনিটে কলকাতায় এসে পৌঁছান কেন্দ্রীয় মন্ত্রী। সূত্রের খবর, বৈঠকে ছাব্বিশের নির্বাচন নিয়েই নানা কথা হয়। পাশাপাশি আগামী দিনে রাজ্যে টেক্সটাইলের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করলেন জুটের ডিরেক্টরদের সঙ্গে।

কলকাতা: বিমানবন্দরের লাউঞ্জেই হয়ে গেল বড় বৈঠক। বৈঠক করলেন কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রী গিরিরাজ সিংয়ের সঙ্গে বৈঠক করলেন বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। এদিন সকালে দিল্লি থেকে এয়ার ইন্ডিয়ার বিমান এআই ২৭০৫ এ করে সকাল ৯টা ৪৩ মিনিটে কলকাতায় এসে পৌঁছান কেন্দ্রীয় মন্ত্রী। সূত্রের খবর, বৈঠকে ছাব্বিশের নির্বাচন নিয়েই নানা কথা হয়। পাশাপাশি আগামী দিনে রাজ্যে টেক্সটাইলের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করলেন জুটের ডিরেক্টরদের সঙ্গে।
LIVE NEWS & UPDATES
-
Suvendu Adhikari: বীরভূমের মাটিতে দাঁড়িয়ে কেষ্ট-কাজলকে হুঁশিয়ারি শুভেন্দুর
- “কেষ্ট-কাজলের বাহিনী একটু ভদ্র হয়ে যান। না হলে এপ্রিলের পর বদলও হবে, বদলাও হবে।” রবিবার বীরভূমের রামপুরহাট থেকে এই হুঁশিয়ারি দিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
- পুলিশ যদি সরে যায়, এদের জনগণ-ই সোজা করে দেবে। বালি চোর কেষ্ট মণ্ডল ও কাজল শেখের বাহিনী ভদ্র হয়ে যাও: শুভেন্দু
- এখানে কথা দিয়ে গেলাম, বীরভূমে সিন্ডিকেট রাজ খতম করব: শুভেন্দু
- শুধু নন্দীগ্রাম, পূর্ব মেদিনীপুর দিয়ে ১৪৮ হবে না। শুধু উত্তরবঙ্গ দিয়ে হবে না। বীরভূমেরও সাহায্য লাগবে: শুভেন্দু
- বিজেপি যদি এপ্রিলে ক্ষমতায় আসে, মে মাসে মহিলারা অ্যাকাউন্টে ৩ হাজার টাকা করে পাবেন। আর যদি মে মাসে ক্ষমতায় আসে, জুনে ৩০০০ হাজার টাকা করে পাবেন: শুভেন্দু
-
North 24 Parganas: শ্মশানে মদ্যপ দুই পক্ষের হাতাহাতি থামাতে এসে আক্রান্ত পুলিশকর্মী
- শ্মশানঘাটে মদ্যপ অবস্থায় দুই পক্ষের মধ্যে বচসা থেকে হাতাহাতি। আর হাতাহাতি থামাতে এসে আক্রান্ত হলেন পুলিশকর্মী। ঘটনাটি উত্তর ২৪ পরগনার হাড়োয়ার।
- শ্মশানঘাটের গন্ডগোলের খবর পেয়ে পৌঁছেছিল হাড়োয়া থানার গোপালপুর লেবুতলা পুলিশ ক্যাম্পের পুলিশ। তখনই পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছান হাড়োয়া থানার লেবুতলা আউটপোস্টের ইনচার্জ।
- অভিযোগ, তখনই কয়েকজন মদ্যপ ব্যক্তি ঘিরে ধরেন ওই পুলিশ আধিকারিককে। টেনে হিঁচড়ে মারধর করা হয় বলে অভিযোগ।
- পরে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। আহত পুলিশকর্মীকে নিয়ে যাওয়া হয় হাড়োয়া স্থানীয় গ্রামীণ হাসপাতালে। ঘটনাস্থল থেকে ৫ জন ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে হাড়োয়া থানার পুলিশ।
-
-
Basanti: বাসন্তীতে সোনা ব্যবসায়ীকে গুলি, পাঠানো হল কলকাতার হাসপাতালে
- এক সোনা ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় আতঙ্ক ছড়াল এলাকায়। আহতের নাম কার্তিক নস্কর। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী থানার আমঝাড়া এলাকায়।
- দোকান বন্ধ করে নিজের বাড়িতে বাইক চালিয়ে ফিরছিলেন কার্তিক। সেই সময় ফাঁকা রাস্তায় তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয়। কার্তিকের পিঠে গুলি লাগে। মোটরবাইক থেকে ছিটকে পড়লে পথ চলতি মানুষ ছুটে এসে তাঁকে উদ্ধার করে।
- আহতকে ক্যানিং মহকুমা হাসপাতলে নিয়ে আসা হলে প্রাথমিক চিকিৎসার পর কলকাতার চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
- কে বা কারা গুলি চালাল, তার তদন্ত শুরু করেছে পুলিশ। সোনা, টাকা লুটের জন্য নাকি পুরনো শত্রুতার জেরে এই হামলা, তা খতিয়ে দেখছে পুলিশ।
-
DA Protest: ‘২৫ শতাংশ DA মিটিয়ে দিন’, ফের পথে সরকারি কর্মচারীদের একাংশ, সুবোধ মল্লিক স্কোয়ার থেকে শুরু মিছিল
- ‘২৫ শতাংশ ডিএ এখনই দিতে হবে…।‘ এবার সুপ্রিম কোর্টের সেই রায়কেই অস্ত্র সংগ্রামী যৌথ মঞ্চের। সরকারের উপর চাপ বাড়াতে পথে আন্দোলনকারীরা। সুবোধ মল্লিক স্কোয়ার থেকে রানি রাসমণি রোড পর্যন্ত মিছিল সংগ্রামী যৌথ মঞ্চের। এবার সরকারি কর্মচারীদের একাংশের মিছিলেন যোগ দিয়েছেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ।
- আন্দোলনকারীদের অভিযোগ, সুপ্রিম নির্দেশ থাকলেও রাজ্য সরকার গড়িমসি দেখাচ্ছে। ডিএ নিয়ে যে যে নির্দেশ দেওয়া হয়েছে তা তারা মানছেন না। সরকার কেন ডিএ এখনও দিচ্ছে না? কয়েকদিন আগেও তারা গিয়েছিলেন নাবান্নে। তাই আন্দোলনেই থাকতে চাইছেন তাঁরা। মঞ্চের আরও অভিযোগ, সরকার এখনও অবধি সুপ্রিম নির্দেশ মেনে ডিএ-র কোনও ঘোষণা করেনি। এই নির্দেশের বিরুদ্ধে যাতে কোনওভাবেই সরকার রিভিউ পিটিশন দায়ের করতে না পারে সেই কারণে পথে নেমেছেন সরকারি কর্মীরা।
-
TMC-BJP: তৃণমূলে যোগ দিতে চাপ, পুড়ল বিজেপি কর্মীর দোকান
- তৃণমূলে যোগদান না করায় তাঁর দোকান এবং তার বাইক জ্বালিয়ে দেওয়ার অভিযোগ উঠল ১০৮ নম্বর ওয়ার্ডে।
- বিজেপি কর্মীর নাম রাজেশ মণ্ডল। তাঁর অভিযোগ স্থানীয় তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের নেতৃত্বেই যাবতীয় ঘটনা ঘটেছে। বিস্তারিত পড়ুন- তৃণমূলে যোগ দিতে হবে, রাজি না হওয়ায় বিজেপি কর্মীর দোকান-বাইক জ্বালিয়ে দেওয়ার অভিযোগ

-
-
CPIM: কোথায় আটকে সিপিএমের জোট?
- ভোটের আগে বঙ্গ রাজনীতিতে তুঙ্গে জোটের আলোচনা। যার কেন্দ্রেই অবশ্যই সেই সিপিএম।
- ছাব্বিশের ভোটে বামেদের সঙ্গ ছেড়ে একলা চলোর ঘোষণা করেছে কংগ্রেস।
- এই জোট হয়েও না হওয়া শুরু হয়ে গিয়েছে দায় ঠেলাঠেলি। সেলিম বলছেন, “নতুন প্রদেশ কংগ্রেস সভাপতি যাঁকে করা হয়েছিল তার চয়েস থেকেই বোঝা গিয়েছিল তৃণমূলের কাছে গ্রহণযোগ্যতা অনেক বেশি।”

-
Suvendu Adhikari: মাইক্রো অবজার্ভারদের স্বাক্ষর জালের অভিযোগ শুভেন্দুর, পাল্টা কুণাল বললেন, ‘ভোটে হারবে জেনেই হিংসা করছে’
- এসআইআর (SIR)-এর শুনানি প্রক্রিয়ায় ভয়ঙ্কর অনিয়মের অভিযোগ। পূর্ব মেদিনীপুরে মাইক্রো অবজার্ভারদের স্বাক্ষর জাল করার অভিযোগ তুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
- শুভেন্দুর দাবি, তিনি জানতে পেরেছেন পূর্ব মেদিনীপুরে জেলার উত্তর কাঁথি বিধানসভা কেন্দ্রের দেশপ্রাণ ব্লকে মাইক্রো পর্যবেক্ষকদের স্বাক্ষর জাল করা হয়েছে বলে খবর। শুভেন্দুর দেওয়া তথ্য থেকে জানা যাচ্ছে, ক্ষতিগ্রস্ত বুথগুলির মধ্যে রয়েছে-
শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতা
বিস্তারিত পড়ুন: Suvendu Adhikari: মাইক্রো অবজার্ভারদের স্বাক্ষর জালের অভিযোগ শুভেন্দুর, পাল্টা কুণাল বললেন, ‘ভোটে হারবে জেনেই হিংসা করছে’
-
Humayun Kabir: জোট নিয়ে এবার কোন অবস্থান হুমায়ুনের?
- মায়ুনের দলের সঙ্গে কি জোট বাঁধবে সিপিএম-আইএসএফ-মিম? জল্পমার মধ্যে হুমায়ুন বলছেন, “শূন্য শূন্য যোগ করলে শূন্যই হয়। সেই শূন্যের একটা কেটে গিয়েছে। আর একটা শূন্য আমাদের সঙ্গে থাকার জন্য আগ্রহ দেখিয়েছে।”
- সেই সঙ্গে তাঁর আরও সংযোজন, “২৫ ফেব্রুয়ারির মধ্যে মিম, আইএসএফ, সিপিএমের মধ্যে কাদের সঙ্গে আমরা জোট বাঁধছি সেটা বাংলার মানুষ জানতে পেরে যাবে।”

-
কুলতলিতে বিজেপির উপর হামলার অভিযোগ
- কুলতলিতে বিজেপির মিটিং শেষে হামলা, আহত বিজেপি যুব মোর্চার নেতা।
- শনিবার কুলতলি থানার সিঁকিরহাটের গায়েন পাড়ায় বিজেপির তিন নম্বর মন্ডলের তরফে পঙ্কজ গায়েনের বাড়িতে একটি মৎস্যজীবীদের সম্মেলনের আয়োজন করা হয়েছিল।
- সেই সম্মেলনে জড়ো হয়েছিলেন এলাকার বিজেপি কর্মী সমর্থকরা। সম্মেলন শেষ হতেই অতর্কিতে হামলা চালানোর অভিযোগ ওঠে তৃণমূলের পক্ষ থেকে।
Published On - Feb 08,2026 12:22 PM
