AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

VC Recruitment: রাজ্যের পাঠানো নামে রাজ্যপালের আপত্তি, উপাচার্য-জট আর কাটছেই না

VC Recruitment: সম্প্রতি সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় কোনও বিশ্ববিদ্যালয় উপাচার্যহীন রাখা চলবে না। ১৫ জনকে দ্রুত নিয়োগের নির্দেশও দেওয়া হয়। শুক্রবারের মধ্যে কমপ্লায়েন্স রিপোর্ট জমা দেওয়ার কথা বলেছিল সুপ্রিম কোর্ট। এদিন রাজ্যপাল জানান, যোগ্য লোক খুঁজে না পাওয়ায় নিয়োগ দিতে পারছেন না তিনি।

VC Recruitment: রাজ্যের পাঠানো নামে রাজ্যপালের আপত্তি, উপাচার্য-জট আর কাটছেই না
আচার্য সিভি আনন্দ বোস। Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: May 17, 2024 | 7:29 PM
Share

কলকাতা: রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ মামলায় শুক্রবারের মধ্যে সুপ্রিম কোর্টে কমপ্লায়েন্স রিপোর্ট জমা দিতে বলা হয়েছিল। সূত্রের খবর, সেই রিপোর্টে রাজ্য সরকারের পেশ করা তালিকার সাতটি নামে আপত্তি জানিয়েছেন আচার্য সিভি আনন্দ বোস। তবে আটটি নামে সায় রয়েছে তাঁর। আদালতের নির্দেশ আটজনকে নিয়োগ করতে হবে এক সপ্তাহের মধ্যে।

অন্যদিকে সাতটি নাম নিয়ে আচার্য তথা রাজ্যপাল সন্তুষ্ট না হওয়ায় ফের তালিকা দেবে রাজ্য সরকার। আচার্যর কাছে সেই তালিকা যাবে। সেই তালিকা থেকে বাছাই করা হবে আরও সাতজন উপাচার্যকে।

প্রসঙ্গত, সম্প্রতি সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় কোনও বিশ্ববিদ্যালয় উপাচার্যহীন রাখা চলবে না। ১৫ জনকে দ্রুত নিয়োগের নির্দেশও দেওয়া হয়। শুক্রবারের মধ্যে কমপ্লায়েন্স রিপোর্ট জমা দেওয়ার কথা বলেছিল সুপ্রিম কোর্ট। এদিন রাজ্যপাল জানান, যোগ্য লোক খুঁজে না পাওয়ায় নিয়োগ দিতে পারছেন না তিনি। তবে আটজনকে এক সপ্তাহের মধ্যে নিয়োগ করা হবে। আগামী ১২ জুলাই ফের এই মামলার শুনানি। সেদিনই সম্ভবত সার্চ তৈরি করে দেবে সুপ্রিম কোর্ট। এরপরই স্থায়ী উপাচার্য নিয়োগ প্রক্রিয়া শুরু হবে।

Follow Us
আবেদন প্রত্যাহার করতে চাইলেন অভিষেক, মামলা খারিজ করল হাইকোর্ট
আবেদন প্রত্যাহার করতে চাইলেন অভিষেক, মামলা খারিজ করল হাইকোর্ট
পরিত্যক্ত ইটভাটায় লক্ষ লক্ষ টাকা, কীভাবে খোঁজ পেল পুলিশ?
পরিত্যক্ত ইটভাটায় লক্ষ লক্ষ টাকা, কীভাবে খোঁজ পেল পুলিশ?
বাংলাদেশে ফিরতে চান, বাধা কোথায় জানালেন তসলিমা
বাংলাদেশে ফিরতে চান, বাধা কোথায় জানালেন তসলিমা
'কে কোথায় যাচ্ছে...', কাজের চাপ বোঝালেন অগ্নিমিত্রা
'কে কোথায় যাচ্ছে...', কাজের চাপ বোঝালেন অগ্নিমিত্রা
টালা ব্রিজে বাতিস্তম্ভে টানটান 'নাটক', চলল যুবকের স্টান্টবাজি
টালা ব্রিজে বাতিস্তম্ভে টানটান 'নাটক', চলল যুবকের স্টান্টবাজি
গ্রামের উন্নয়ন কীভাবে সম্ভব? চোখে আঙুল দিয়ে দেখাল খেয়াইবান্দা
গ্রামের উন্নয়ন কীভাবে সম্ভব? চোখে আঙুল দিয়ে দেখাল খেয়াইবান্দা
কলকাতায় থাবা বসাল বিষ্ণোই গ্যাং? সামনে এল বড় অভিযোগ
কলকাতায় থাবা বসাল বিষ্ণোই গ্যাং? সামনে এল বড় অভিযোগ
কেন অভিষেক সুপ্রিম কোর্টে গিয়েছিলেন? গভীর 'ষড়যন্ত্র' দেখছেন ঋতব্রত
কেন অভিষেক সুপ্রিম কোর্টে গিয়েছিলেন? গভীর 'ষড়যন্ত্র' দেখছেন ঋতব্রত
শুভেন্দুর সঙ্গে কাকলিদের কী নিয়ে আলোচনা? মঙ্গলে সব নজর বঙ্গভবনে
শুভেন্দুর সঙ্গে কাকলিদের কী নিয়ে আলোচনা? মঙ্গলে সব নজর বঙ্গভবনে
এবার মঙ্গলকোটে টুলুর আত্মীয় বাড়িতে পুলিশ, কী রয়েছে লাল ব্যাগে?
এবার মঙ্গলকোটে টুলুর আত্মীয় বাড়িতে পুলিশ, কী রয়েছে লাল ব্যাগে?