AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Vaifota: ভাইফোঁটার সকালে বাজারে গিয়ে মাথায় হাত, ব্যাগ ভর্তি না করেই ফিরছে মধ্যবিত্ত

Vaifota: এদিন সকালে মানিকতলা বাজারে টমেটো বিক্রি হচ্ছে ১০০ টাকা কেজি প্রতি। সেখানে কাঁচা লঙ্কা একেবারে ডাবল সেঞ্চুরি। বিক্রি হচ্ছে দেড়শো থেকে ২০০ টাকা কেজি দরে। বেগুনও আকাশছোঁয়া। বিক্রি হচ্ছে দেড়শো টাকা কেজি দরে।

Vaifota: ভাইফোঁটার সকালে বাজারে গিয়ে মাথায় হাত, ব্যাগ ভর্তি না করেই ফিরছে মধ্যবিত্ত
মাথায় হাত মধ্যবিত্তের Image Credit: TV 9 Bangla
| Edited By: | Updated on: Nov 03, 2024 | 9:18 AM
Share

কলকাতা: পাকা ধানে আগেই মই দিয়েছে দানা। সঙ্গে তছনছ হয়েছে সবজির জমি। তারপর থেকেই শাক-সবজি থেকে ফলমূলের দাম একেবারে আকাশছোঁয়া। মাথায় হাত আম-আদমির। ভাইফোঁটাতে যে তার ছাপ পড়তে চলেছে সে আশঙ্কা আগেই করেছিলেন সবজি বিক্রিতেরা। আর হলও তাই। ভাইফোঁটার সকালে বাজার করতে গিয়ে রীতিমতো পকেটে টান মধ্যবিত্তের। ক্রেতারা বলছেন, দাম তো ঊর্ধ্বমুখী বলে রেহাই নেই। একাধিক জায়গায় তো একেবারে দ্বিগুণের বেশি দামে বিক্রি হচ্ছে কিছু কিছু সবজি। 

এদিন সকালে মানিকতলা বাজারে টমেটো বিক্রি হচ্ছে ১০০ টাকা কেজি প্রতি। সেখানে কাঁচা লঙ্কা একেবারে ডাবল সেঞ্চুরি। বিক্রি হচ্ছে দেড়শো থেকে ২০০ টাকা কেজি দরে। বেগুনও আকাশছোঁয়া। বিক্রি হচ্ছে দেড়শো টাকা কেজি দরে। দাম দেখে এক ক্রেতা তো খানিক হতাশার সুরেই বললেন, “অন্যদিনের থেকে অনেক বেশি দাম। কিন্তু, কী আর করা যাবে। একটাই তো দিন। আজ ভাইয়েদের দিন। তাই কিনতে হবেই। সুবিধা মতো একটু অল্প অল্প করে কিনছি। তবে মাছ-মাংস সহ ভাই যা যা খেতে ভালবাসে সবই হচ্ছে।”

অন্যদিকে বেগুন, কাঁচা লঙ্কাকে আবার বলে বলে গোল দিচ্ছে বিন্স। দাম আড়াইশোর গণ্ডি ছুঁয়ে ফেলেছে। অন্যদিকে প্রতি পিস ৪০ থেকে ৫০ টাকা কিলোদরে বিক্রি হচ্ছে। পটল  ৬০ টাকা কেজি। শশার দামও বাড়ছে একেবারে রকেটের গতিতে। ৭০ টাকা কিলো প্রতি বিক্রি হচ্ছে শসা। বিক্রিতেরা বলছেন, “আমদানি তো খুবই কম। মালও হাতে বিশেষ নেই। এদিকে চাহিদা ভালই। তাই দাম যে বেড়ে যাবে তা কী আর বলতে হবে। পরিস্থিতি স্বাভাবিক হতে আরও বেশ কিছু সময় লেগে যাবে বলেই মনে হচ্ছে।” শুধু শসা-পটল নয় উচ্ছেও বিক্রি হচ্ছে ষাট টাকা কেজি দরে। ভেন্ডিও তাই। পেঁপে সেখানে চল্লিশ টাকা। ঝিঙে ৬০ টাকা কেজি। গাজর ৭০ টাকা কেজি। ক্যাপসিকাম ২০০ টাকা কেজি। চন্দ্রমুখি আলুও চল্লিশ টাকা কেজি। পেঁয়াজ ৭০ থেকে ৮০ টাকা কেজি। 

Follow Us
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?
অসম মডেলে বাংলা, চা শ্রমিকদের নিয়ে বড় ঘোষণা শুভেন্দুর
অসম মডেলে বাংলা, চা শ্রমিকদের নিয়ে বড় ঘোষণা শুভেন্দুর
অন্নপূর্ণা যোজনার লাইনে মহিলারা, কী বলছেন তাঁরা?
অন্নপূর্ণা যোজনার লাইনে মহিলারা, কী বলছেন তাঁরা?
FIR খারিজ নিয়ে পরমব্রতর আবেদনে কী বলল হাইকোর্ট?
FIR খারিজ নিয়ে পরমব্রতর আবেদনে কী বলল হাইকোর্ট?
আয়ুষ্মান কার্ডের জন্য় কীভাবে আবেদন করবেন, কী কী লাগবে
আয়ুষ্মান কার্ডের জন্য় কীভাবে আবেদন করবেন, কী কী লাগবে
বাড়িতে কটা পাকা ঘর, কত জমি? অন্নপূর্ণার ফর্মে আর কী কী তথ্য দেবেন
বাড়িতে কটা পাকা ঘর, কত জমি? অন্নপূর্ণার ফর্মে আর কী কী তথ্য দেবেন
প্রাণভয়ে দৌড়চ্ছেন TMC নেতা, হাতের নাগালে পেয়েই যা করলেন বাসিন্দারা...
প্রাণভয়ে দৌড়চ্ছেন TMC নেতা, হাতের নাগালে পেয়েই যা করলেন বাসিন্দারা...
বিয়ে ভাঙছে স্বরূপ বিশ্বাসের, ডিভোর্সের কথা সবটা বলে দিলেন স্ত্রী জুঁই.
বিয়ে ভাঙছে স্বরূপ বিশ্বাসের, ডিভোর্সের কথা সবটা বলে দিলেন স্ত্রী জুঁই.