AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Maa Flyover: পরপর তিনটি গাড়িতে ধাক্কা, মা উড়ালপুলে বেপরোয়া গতির তাণ্ডব

Maa Flyover: সায়েন্স সিটি থেকে মা ফ্লাইওভার যেখানে পার্কসার্কাসমুখী হচ্ছে, সেই ডিভাইডারের কাছেই একটি গাড়ি অত্যন্ত দ্রুত গতিতে যাচ্ছিল। অনান্য গাড়ির চালকরা জানাচ্ছেন, ওই গাড়িটির গতিবেগ স্বাভাবিকের থেকেও অনেকটা বেশি ছিল। ঘণ্টা ৮০ কিলোমিটার বেগে আসছিল গাড়িটি।

Maa Flyover: পরপর তিনটি গাড়িতে ধাক্কা, মা উড়ালপুলে বেপরোয়া গতির তাণ্ডব
মা ফ্লাইওভারে দুর্ঘটনাImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Sep 15, 2025 | 2:20 PM
Share

কলকাতা: মা ফ্লাইওভারে ভয়ঙ্কর দুর্ঘটনা। দুর্ঘটনার কবলে পরপর চারটে গাড়ি। জানা যাচ্ছে, একটা গাড়ি দ্রুত গতিতে এসে পরপর তিনটে গাড়িকে ধাক্কা মারে। তবে দুর্ঘটনায় কারোর মৃত্যুর খবর নেই। দুর্ঘটনাগ্রস্ত গাড়িগুলিকে উদ্ধার করেছে পুলিশ। কীভাবে দুর্ঘটনা, খতিয়ে দেখছে পুলিশ। ফ্লাইওভারের ওপরে কিছুটা হলেও যানজট তৈরি হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সায়েন্স সিটি থেকে মা ফ্লাইওভার যেখানে পার্কসার্কাসমুখী হচ্ছে, সেই ডিভাইডারের কাছেই একটি গাড়ি অত্যন্ত দ্রুত গতিতে যাচ্ছিল। অনান্য গাড়ির চালকরা জানাচ্ছেন, ওই গাড়িটির গতিবেগ স্বাভাবিকের থেকেও অনেকটা বেশি ছিল। ঘণ্টা ৮০ কিলোমিটার বেগে আসছিল গাড়িটি। মা ফ্লাইওভারে ব্যস্ত সময়ে যথেষ্ট ট্রাফিক ছিল। সেই পরিস্থিতিতে সামনের গাড়ি ব্রেক কষে, তারপরই পিছনের গাড়িতে ধাক্কা মারে দ্রুত গতিতে আসা ঘাতক গাড়ি।

কেবল একটা নয়, পরপর তিনটি গাড়িতে ধাক্কা মারে গাড়িটি। চারটে গাড়িই একেবারে দুমড়ে মুচড়ে যায়। বেশ কয়েকজন আহতও হয়েছেন। তবে পুলিশ সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত এই দুর্ঘটনায় গুরুতর জখম কেউ নেই। তিনটি গাড়ি ভীষণভাবে ক্ষতিগ্রস্ত। গাড়িচালককে আটক করেছে পুলিশ।

মা ফ্লাইওভারে ৬০ কিলোমিটারের বেশি বেগে গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে। তবুও মা ফ্লাইওভারে আখছার দুর্ঘটনা ঘটেই থাকে। প্রাণহানির ঘটনাও ঘটে। দুর্ঘটনার জেরে মাঝে রাতে মা ফ্লাইওভারে গাড়ি চলাচলের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। পরে তা তুলে দেওয়া হয়। মোতায়েন থাকে পুলিশও। কিন্তু তারপরও কোনওভাবে দুর্ঘটনা এড়ানো সম্ভব হচ্ছে না। কিন্তু ওই চালক কী কারণে ওই ব্যস্ততম সময়ে দ্রুত গতিতে গাড়ি চালাচ্ছিলেন, তা জানার চেষ্টা করছেন পুলিশকর্তারা।

Follow Us
'খুনের মামলা, একবার ঢুকলে বেরোবে না', কার উদ্দেশে বললেন শুভেন্দু?
'খুনের মামলা, একবার ঢুকলে বেরোবে না', কার উদ্দেশে বললেন শুভেন্দু?
হঠাৎ মার্কসের ভাষায় কথা বললেন ঋতব্রত
হঠাৎ মার্কসের ভাষায় কথা বললেন ঋতব্রত
'উপরে ভগবান আর নীচে প্রধান', এই প্রবাদ কেন বললেন দিলীপ ঘোষ
'উপরে ভগবান আর নীচে প্রধান', এই প্রবাদ কেন বললেন দিলীপ ঘোষ
দেখুন কীভাবে পুলিশকে ঠেলে সরালেন মমতা বন্দ্যোপাধ্যায়
দেখুন কীভাবে পুলিশকে ঠেলে সরালেন মমতা বন্দ্যোপাধ্যায়
মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন বলতেই ধর্মেন্দ্রর রেজিগনেশন! দাবি নেত্রীর
মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন বলতেই ধর্মেন্দ্রর রেজিগনেশন! দাবি নেত্রীর
মালদার জোড়া কলেজে বহিরাগতদের দাদাগিরি! অভিযোগের কেন্দ্রে কারা?
মালদার জোড়া কলেজে বহিরাগতদের দাদাগিরি! অভিযোগের কেন্দ্রে কারা?
'আমরা যখন ছোট ছিলাম...', আলোচনার বার্তা মোহন ভাগবতের!
'আমরা যখন ছোট ছিলাম...', আলোচনার বার্তা মোহন ভাগবতের!
এলোপাথাড়ি ইট-বোতল ও লাঠির মাঝে পড়ে আহত একাধিক সাংবাদিক
এলোপাথাড়ি ইট-বোতল ও লাঠির মাঝে পড়ে আহত একাধিক সাংবাদিক
নিট আন্দোলনে রণক্ষেত্র পটনা, ছাপরা-সহ বিভিন্ন জায়গা!
নিট আন্দোলনে রণক্ষেত্র পটনা, ছাপরা-সহ বিভিন্ন জায়গা!
'আক্রান্ত' সাংবাদিক, নাম ধরে ধরে মুখ্যমন্ত্রী যা বলে দিলেন…
'আক্রান্ত' সাংবাদিক, নাম ধরে ধরে মুখ্যমন্ত্রী যা বলে দিলেন…