AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Topsia Fire: তপসিয়ায় কারখানায় আগুন, কালো ধোঁয়ায় ঢেকেছে গোটা এলাকা

Topsia Fire: তপসিয়ায় একটি কারখানায় আগুন লেগেছে। ঘিঞ্জি এলাকায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। দমকলের সঙ্গে আগুন নেভানোর কাজে হাত লাগিয়েছেন স্থানীয় বাসিন্দারাও।

Topsia Fire: তপসিয়ায় কারখানায় আগুন, কালো ধোঁয়ায় ঢেকেছে গোটা এলাকা
তপসিয়ায় কারখানায় আগুনImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Sep 16, 2024 | 10:31 AM
Share

কলকাতা: শহরে ফের অগ্নিকাণ্ড। তপসিয়ার ৮ নম্বর অবিনাশ চৌধুরী লেনের একটি অ্যালুমিনিয়াম কারখানায় আগুন লেগেছে। ঘটনাস্থলে দমকলের ৯টি ইঞ্জিন। ঘিঞ্জি এলাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।.ইতিমধ্যেই কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই কারখানাটি অ্যালুমিনিয়ামের সামগ্রী তৈরি করার। সোমবার সকালে হঠাৎ করাই সকালে ওই কারখানার ভিতর থেকে ধোঁয়া বের হতে দেখেন। তখনই নিজেদের বাড়ি থেকে জল এনে আগুন নেভানোর চেষ্টা করতে থাকেন স্থানীয় বাসিন্দারা। কিন্তু দাহ্য পদার্থ থাকায় আগুন ছড়িয়ে পড়তে থাকে দ্রুত। খবর পেয়ে ঘটনাস্থলে প্রথমে আসে দমকলের ২টি ইঞ্জিন। পরিস্থিতি বুঝে আরও তিনটি ইঞ্জিন আসে।

এই মুহূর্তে আগুন নেভানোর চেষ্টা করছে দমকলের ৯টি ইঞ্জিন। দমকল আধিকারিকরা জানাচ্ছেন, আগুন আয়ত্তে, তবে এখনও পুরোপুরি নেভানো সম্ভব হয়নি। কী থেকে আগুন লেগেছে, তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, শর্টসার্কিটের জেরেই আগুন লেগেছে। সারা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে।

স্থানীয় এক বাসিন্দা বলেন, “সাড়ে সাতটায় আগুন লেগেছে। অ্যালুমিনিয়ার ফ্যাক্টরিতে একটা ঘরে আগুন লেগেছিল। মুহূর্তের মধ্যে সব কটা ঘরে ছড়িয়ে পড়ে।” ঘিঞ্জি এলাকায় বসতবাড়িও থাকায় আতঙ্কিত রয়েছেন স্থানীয় বাসিন্দারা। জানা যাচ্ছে, কারখানার ভিতরের সামগ্রী প্রায়ই ভস্মীভূত!

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?