AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Weather News: অক্ষরে-অক্ষরে মিলল পূর্বভাস, এই ৯ জেলায় জারি হলুদ সতর্কতা, চট জলদি জেনে নিন আবহাওয়ার আপডেট

Latest Weather News: আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, বঙ্গোপসাগরে জোড়া ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। আর তার জেরেই নিম্নচাপ। সেই কারণেই এই বৃষ্টি। জানা যাচ্ছে, পশ্চিমবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ হবে বিক্ষিপ্তভাবে।বুধবার দক্ষিণবঙ্গের নয় জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি হয়েছে।

Latest Weather News: অক্ষরে-অক্ষরে মিলল পূর্বভাস, এই ৯ জেলায় জারি হলুদ সতর্কতা, চট জলদি জেনে নিন আবহাওয়ার আপডেট
কী বলছে আবহাওয়া দফতর Image Credit: Getty Image
| Edited By: | Updated on: Sep 25, 2024 | 9:00 AM
Share

কলকাতা: সকাল থেকে মুখ ভার আকাশের। লাগাতার বৃষ্টি হয়েই চলেছে। আবহাওয়া অফিসের পূর্বাভাস সত্যি করেই হাজির নিম্নচাপ। আর তার জেরে বৃষ্টি। যদিও, শহরাঞ্চলে ভ্যাপসা গরমের থেকে বৃষ্টি রেহাই দিলেও গ্রাম বাংলার বন্যা পরিস্থিতি আরও ভয়ঙ্কর হতে পারে সে কথা আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা।

আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, বঙ্গোপসাগরে জোড়া ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। আর তার জেরেই নিম্নচাপ। সেই কারণেই এই বৃষ্টি। জানা যাচ্ছে, পশ্চিমবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ হবে বিক্ষিপ্তভাবে।বুধবার দক্ষিণবঙ্গের নয় জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি হয়েছে। আজ ভারী বৃষ্টি হতে পারে হুগলি, দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমানে। এছাড়াও ভারী বৃষ্টিতে ভাসতে পারে বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া। অপরদিকে, বৃহস্পতিবার ভারী বৃষ্টি হবে ঝাড়গ্রাম, পুরুলিয়া ও পশ্চিম বর্ধমানে। এ দিকে, উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে।

তবে আশঙ্কার কথা শোনাচ্ছে আবহাওয়াবিদরা। দক্ষিণবঙ্গের পাশাপাশি ঝাড়খণ্ডেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ফলে জল ছাড়তে পারে ডিভিসি। আর ডিভিসি জল ছাড়লে বন্যা পরিস্থিতি আরও ভয়ঙ্কর হতে পারে বলেই মনে করা হচ্ছে।

Follow Us
জোড়াসাঁকো থেকে সোজা উদয়নারায়ণপুর! বাংলা চষে বেড়াচ্ছেন যোগী
জোড়াসাঁকো থেকে সোজা উদয়নারায়ণপুর! বাংলা চষে বেড়াচ্ছেন যোগী
'তৃণমূল নামক অভিশাপ থেকে বাংলার মানুষ মুক্তি চায়'
'তৃণমূল নামক অভিশাপ থেকে বাংলার মানুষ মুক্তি চায়'
'ভুলবশত মেসেজ হয়ে গেছে', BLO-দের ডেকে আবার বাড়ি চলে যেতে বলল কমিশন
'ভুলবশত মেসেজ হয়ে গেছে', BLO-দের ডেকে আবার বাড়ি চলে যেতে বলল কমিশন
'বিজেপি এলেই চারটে বিয়ে বন্ধ', এবার দমদমে দাঁড়িয়ে হুঁশিয়ারি শাহর
'বিজেপি এলেই চারটে বিয়ে বন্ধ', এবার দমদমে দাঁড়িয়ে হুঁশিয়ারি শাহর
ভোট কর্মীদের জন্য বিশেষ সহায়ক পুস্তিকা দিল নির্বাচন কমিশন
ভোট কর্মীদের জন্য বিশেষ সহায়ক পুস্তিকা দিল নির্বাচন কমিশন
যশকে সঙ্গে নিয়ে ED-র দফতরে হাজিরা দিলেন নুসরত, দেখুন সেই ভিডিয়ো
যশকে সঙ্গে নিয়ে ED-র দফতরে হাজিরা দিলেন নুসরত, দেখুন সেই ভিডিয়ো
পানীয় জলে আর্সেনিকের বিষ, কেমন আছে মহদিপুর?
পানীয় জলে আর্সেনিকের বিষ, কেমন আছে মহদিপুর?
ভোররাতে ট্রাইব্যুনালের সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ কমিশনের
ভোররাতে ট্রাইব্যুনালের সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ কমিশনের
'তৃণমূলের থেকে মুক্তির সময় এসে গিয়েছে', জোড়াসাঁকোয় এসে তোপ যোগীর
'তৃণমূলের থেকে মুক্তির সময় এসে গিয়েছে', জোড়াসাঁকোয় এসে তোপ যোগীর
ট্রাইব্যুনালের সাপ্লিমেন্টারি তালিকায় নাম রয়েছে? দেখবেন কীভাবে?
ট্রাইব্যুনালের সাপ্লিমেন্টারি তালিকায় নাম রয়েছে? দেখবেন কীভাবে?