AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

West Bengal Election 2026: ৪ তারিখের পর নন্দীগ্রামে রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে DJ বাজবে: অভিষেক

| Edited By: | Updated on: Mar 26, 2026 | 11:11 AM
Share

West Bengal Assembly Elections 2026: প্রথম দফার ভোটের আর একমাসও বাকি নেই। রাজনৈতিক দলগুলি জোরকদমে প্রচার শুরু করেছে। আবার এসআইআর নিয়ে এখনও চাপানউতোর জারি। এই পরিস্থিতিতে বুধবার রাজ্যজুড়ে কোথায় কী হচ্ছে, প্রতি মুহূর্তের আপডেট পান টিভি৯ বাংলায়।    

West Bengal Election 2026: ৪ তারিখের পর নন্দীগ্রামে রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে DJ বাজবে: অভিষেক
অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদকImage Credit: TV9 Bangla

ভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়েছে। দুই দফায় রাজ্যের ভোট। ২৩ এপ্রিল ও ২৯ এপ্রিল। অর্থাৎ প্রথম দফার ভোটের আর একমাসও বাকি নেই। তৃণমূল ২৯১টি আসনে লড়ছে। এবং তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেছে। ৩৮টি আসন বাদে বাকি সব আসনে প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। বামেরাও বেশিরভাগ আসনে প্রার্থীর নাম জানিয়েছে। হুমায়ুন কবীর আম জনতা উন্নয়ন পার্টি ও আইএসএফ-ও তাদের বিভিন্ন কেন্দ্রে প্রার্থীদের নাম জানিয়েছে। তবে এখনও বাংলায় একজন প্রার্থীর নামও ঘোষণা করেনি কংগ্রেস। রাজনৈতিক দলগুলি জোরকদমে প্রচার শুরু করেছে। আবার এসআইআর নিয়ে এখনও চাপানউতোর জারি। এই পরিস্থিতিতে বুধবার রাজ্যজুড়ে কোথায় কী হচ্ছে, প্রতি মুহূর্তের আপডেট পান টিভি৯ বাংলায়।    

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 25 Mar 2026 05:07 PM (IST)

    ৪ তারিখের পর নন্দীগ্রামে রবীন্দ্র সঙ্গীতের সঙ্গে DJ বাজবে: অভিষেক

    •  বাড়তি নজর থাকবে আমার নন্দীগ্রামে: অভিষেক
    • আমাকে, আমার বাবা-মা ছেলে মেয়ে প্রত্যেককে হেনস্থা করেছে। মাথা ঝুকায়নি। আপনাদের কীসের ভয়। আমি আছি: অভিষেক
    • নন্দীগ্রামে এবার তৃণমূল জিতবে। নন্দীগ্রামে প্রায় ১৯ হাজার ১৩৫ জন যুব সাথীর জন্য আবেদন করেছেন । তাঁরা সবাই পাবেন। আগামী ২৫ দিনের দায়িত্ব আপনারা নিন। তারপরের পাঁচ বছরের দায়িত্ব আমার: অভিষেক
    • এই লড়াই এমন বুক চিতিয়ে লড়তে হবে । যেন একটা বুথ থেকেও বিজেপি মাথা তুলতে না পারে। যদি কেউ ভয় দেখায় , চোখ রাঙায় । হাতা খুন্তি নিয়ে বের হয়ে আসবেন । রাস্তায় বসে পড়বেন: অভিষেক
    • যদি কেউ বেশি লাফালাফি করে চার তারিখের পর নন্দীগ্রামে রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে ডি জে বাজবে: অভিষেক
    • আপনার ইগোর কারণে যদি দল ক্ষতিগ্রস্থ হয় দল কিন্তু আপনাকে ক্ষমা করবে না। কর্মী নেতাদের উদ্দেশে বার্তা দেন অভিষেক
  • 25 Mar 2026 03:46 PM (IST)

    ৫০ মিনিটে ১২ কিমি দৌড়ে অভিষেকের কাছে তৃণমূল প্রার্থী

    কেউ ঘুঁটে দিচ্ছেন। কেউ জনগণের চুল কেটে দিচ্ছেন, কেউ আবার সটান রান্নাঘরে ঢুকে রুটি বানিয়ে দিচ্ছেন।

    রাজনৈতিক নেতারা একে অপরকে টেক্কা দেওয়ার জন্য যা যা করছেন তাতে ভোটের প্রচার তো হচ্ছে ঠিকই,কিন্তু ভিরমি খাওয়ার জোগাড় হচ্ছে সাধারণ মানুষের।

    এবার বারো কিলোমিটার ম্যারাথন দৌড়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভায় যোগ দিতে পৌঁছলেন তৃণমূল প্রার্থী।

  • 25 Mar 2026 03:45 PM (IST)

    বিচারাধীন তালিকায় নাম, কল্যাণের ছেলে বললেন, ’মাই নেম ইস বন্দ্যোপাধ্যায় অ্যান্ড আই অ্যাম নট মুসলিম’

    সোমবার রাতে সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ করা হয় নির্বাচন কমিশনারের পক্ষ থেকে। কিন্তু সেখানেও বিচারাধীনের গেড়ো কাটল না বেশ কিছু তৃণমূল প্রার্থীর। সেই তালিকায় রয়েছেন উত্তরপাড়ার তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ছেলে শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়ের নাম।

    এখনও শীর্ষণ্য বিচারাধীন রয়েছেন। আর সেই নিয়ে রাতের ঘুম উড়েছে প্রার্থীর। কী করে মনোনয়ন জমা দেবে সেই চিন্তাতেই দিন কাটছে তাঁর। এর আগে বাবার প্রচারে তাঁকে দেখা গেলেও প্রথম বারের জন্য নিজে প্রার্থী হয়েছেন শীর্ষণ্য। এতদিন আদালতে লড়াই করেছেন, তবে কি এইবার নিজের নাম ভোটার তালিকায় তুলতে নিজের জন্যই যেতে হবে আদালতে? উঠছে প্রশ্ন

  • 25 Mar 2026 02:54 PM (IST)

    Abhishek Banerjee: ‘বিজেপিকে ভোকাট্টা করতে না পারলে রাজনীতি ছেড়ে দেব’, দাঁতনে অভিষেক

    • পদ্মফুলের জামানত বাজেয়াপ্ত করুন। জোড়া ফুলের সরকার গঠন হলে কেশিয়ারি ও দাঁতন এর উন্নয়নের দায়ভার আমি আমার কাঁধে নিচ্ছি। যেভাবে আমি আমার কেন্দ্রে কাজ করি সেভাবেই এখানে কাজ হবে: অভিষেক
    • দীর্ঘদিনের দাবি, মোহনপুরের ৫ টা অঞ্চল নিয়ে যদি একটা থানা করা যায়, সেটা দেখব। মোহনপুর এলাকায় পান চাষিদের জন্য, পান সংরক্ষণ কেন্দ্র যদি করা যায়: অভিষেক
    • মোদীজির সরকার যদি এই সব এলাকায় একটা চাকরি তুলে দিয়েছে যদি দেখাতে পারে, তাহলে আমি রাজনীতির আঙিনায় পা রাখব না: অভিষেক
    • আপনার সরকার ১২ বছর ক্ষমতায়, আরও ১৪ বছর ক্ষমতায় চাইলে ওপেন ডিবেট হোক, কে কতটা কাজ করেছে, এই এলাকায়: অভিষেক
    • বিজেপির প্রার্থী বাড়ি আসলে ঘর দুয়ারটা পরিস্কার করিয়ে নেবেন। হঠাৎ করেই মানুষকে লাইনে দাঁড় করিয়ে দিচ্ছে। শেষ বাইরের মতো লাইনে দাঁড়িয়ে জবাবটা দিতে হবে: অভিষেক
    • বিজেপিকে ভোকাট্টা করতে না পারলে রাজনীতি ছেড়ে দেব: অভিষেক
  • 25 Mar 2026 12:34 PM (IST)

    কেন্দ্রকে আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের

    উত্তরবঙ্গের সভা থেকে বিজেপিকে বেলাগাম আক্রমণ মুখ্যমন্ত্রীর। গ্যাসের দাম বেড়ে যাওয়া নিয়ে ফের কেন্দ্রকে তোপ দাগলেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, “এ লজ্জা রাখি কোথায়?” একই সঙ্গে আলু চাষীদের ক্ষতি ও কৃষি বিমা নিয়ে সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়।

  • 25 Mar 2026 11:29 AM (IST)

    Campaigning: প্রচারে মমতা, শুভেন্দু ও অভিষেক

    • আজ উত্তরবঙ্গে ভোট প্রচার শুরু তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের। তিনটি সভা করবেন তিনি।
    • আবার পূর্ব মেদিনীপুরে আজ সভা নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর। নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী পবিত্র করের সমর্থনে সভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।
  • 25 Mar 2026 11:25 AM (IST)

    Nitin Nabin: এই রাজ্যে মায়ের কাছে পুজো দিতে হাইকোর্টের অনুমতি নিয়ে আসতে হয়: নিতিন নবীন

    • বুধবার দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন। তাঁর সঙ্গে ছিলেন শমীক ভট্টাচার্য, লকেট চট্টোপাধ্যায়।
    • নিতিন নবীন বলেন, “মায়ের কাছে এসে আশীর্বাদ নিয়েছি। পশ্চিমবঙ্গের সংস্কৃতি সারা দেশকে এক সুতোয় বেঁধেছিল। আজকে কোথাও যেন তা ছিন্ন হচ্ছে।”
    • তৃণমূলকে নিশানা করে তিনি বলেন, “মায়ের কাছে পুজো করতে আসলেও হাইকোর্ট থেকে অনুমতি নিয়ে আসতে হচ্ছে। এটা দুর্ভাগ্যের।”
  • 25 Mar 2026 11:20 AM (IST)

    Bankura: সোনামুখীতে বিজেপিতে ভাঙন, শক্তি বাড়ল তৃণমূলের

    • ভোটের আগে বাঁকুড়ার সোনামুখী বিধানসভায় গেরুয়া শিবিরে ভাঙন। বিজেপির যুব মোর্চার বুথ সভাপতি-সহ স্থানীয় আড়গোড়া গ্রামের ৩০টি পরিবার বিজেপি ছেড়ে যোগ দিলেন তৃণমূলে।
    • নিজের দলের কর্মীদের হাতে পতাকা ধরিয়ে তৃণমূল নাটক করছে বলে কটাক্ষ করলেন বিজেপি প্রার্থী দিবাকর ঘরামি।
    • দলবদলকারীরা অবশ্য বলছেন, রাজ্যে উন্নয়নের কর্মযজ্ঞে সামিল হতেই তাঁরা এই দলবদল করেছেন।

Published On - Mar 25,2026 11:13 AM

Follow Us