AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

West Bengal Weather Update: কলকাতার ভাগ্যে বৃষ্টি তো নেই! উল্টে এই সতর্কতা জারি করল হাওয়া অফিস

Kolkata Weather Update: কিন্তু কলকাতায় বৃষ্টি কবে? এই প্রশ্নই এখন হাওয়া অফিসের কাছে।

West Bengal Weather Update: কলকাতার ভাগ্যে বৃষ্টি তো নেই! উল্টে এই সতর্কতা জারি করল হাওয়া অফিস
প্রতীকী ছবি
| Edited By: | Updated on: Apr 23, 2022 | 9:59 AM
Share

কলকাতা: আবহাওয়ার খাম-খেয়ালিপনায় জেরবার বঙ্গবাসী। উত্তরবঙ্গে যখন ক্রমাগত বৃষ্টি হচ্ছে, কলকাতাতে (Weather) তখন কার্যত কালঘাম ছুটে যাচ্ছে। গলদঘর্ম পরিস্থিতি হচ্ছে এখানকার বাসিন্দাদের। তার মধ্যে আবার মুর্শিদাবাদ, নদিয়ার মতো কয়েকটি জেলাতে বাজ পড়ে মৃত্যু হয়েছে কয়েকজনের। মুর্শিদাবাদেই ইতিমধ্যে তিনজনের মৃত্যু হয়েছে। গাছ-বিদ্যুতের খুঁটি পড়ে একাকার অবস্থা। কিন্তু কলকাতায় বৃষ্টি হবে কবে? এই প্রশ্নই এখন হাওয়া অফিসের কাছে।

গত সপ্তাহ থেকে আলিপুর আবহাওয়া অফিস পূর্বাভাস দিয়েছিল, কালবৈশাখী হবে। কিন্তু এখনও পর্যন্ত তার ছিঁটেফোঁটার সুখ মেলেনি এখানকার বাসিন্দাদের। কার্যত চাতক পাখির মতো অবস্থা তাঁদের। এক ফোঁটা বৃষ্টির আশায় রয়েছেন কলকাতাবাসী। একটাই বার্তা, ‘চেরাপুঞ্জি থেকে মেঘ ধার দিতে পারো মরু-সাহারার বুকে?’ তবে, মরুভূমি খুঁজতে যেতে হবে না, কারণ সেই অনুভূতি এখন হচ্ছে শহরে। প্রায় দু’মাস বৃষ্টির কোনও দেখা মেলেনি।

আজকের পরিস্থিতি কেমন থাকবে? হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, মধ্যপ্রদেশের উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। তার জেরে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কম। তবে কলকাতায় সারাদিন মেঘলা আকাশ থাকবে। তাপমাত্রা থাকবে ৩৫ থেকে ৩৭ ডিগ্রির আশপাশে। শনিবার অর্থাৎ আজ থেকে তাপমাত্রা আরও বাড়বে। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়াবে। তবে মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূমে কালবৈশাখীর পূর্বাভাস রয়েছে।

বস্তুত,  গত তিনদিন বৃষ্টির পূর্বাভাস ছিল কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই। তিনদিনের মধ্যে অন্তত একদিন কলকাতা ভেজার কথা। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বৃষ্টি হলেও, কলকাতায় ভাগে ফাঁকিই রয়ে গেল। শুধু কলকাতা নয়, সংলগ্ন হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা কোথাওই বৃষ্টির দেখা মেলেনি। শনিবারও কলকাতায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। কারণ, পশ্চিমাঞ্চলে জমা মেঘ ভেজায় কলকাতাকে। কিন্তু এদিন সেই মেঘ দেখা যায়নি। আগামী কয়েকদিনও সে সম্ভাবনা নেই।

আরও পড়ুন: AP Physical Assault Case: চাকরি টোপ দিয়ে ডাক হাসপাতালে, ২০ ঘণ্টা ধরে লাগাতার ‘গণধর্ষণ’ মানসিক ভারসাম্যহীন তরুণীকে

আরও পড়ুন: Jalpaiguri Woman Harassment: পোশাক ছিঁড়ে ‘ধর্ষণের’ চেষ্টা, বৌমার সম্ভ্রম বাঁচাতে মৃত্যু বৃদ্ধ শ্বশুরের, কাঠগড়ায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতী

আরও পড়ুন: Amit Shah’s Tips to Police: সাইবার অপরাধীদের হাত থেকে বাঁচবেন কীভাবে? উপায় বলে দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

Follow Us
তৃণমূলের ৩ অ্যাকাউন্টের লেনদেন বন্ধ রাখার নির্দেশ পুলিশের
তৃণমূলের ৩ অ্যাকাউন্টের লেনদেন বন্ধ রাখার নির্দেশ পুলিশের
ঝুলন্ত টোলকর্মীকে নিয়েই ছুটল গাড়ি, উত্তর দিনাজপুরে ভয়ঙ্কর ছবি
ঝুলন্ত টোলকর্মীকে নিয়েই ছুটল গাড়ি, উত্তর দিনাজপুরে ভয়ঙ্কর ছবি
বাসন্তীতে STF অভিযানে বিপুল অস্ত্র উদ্ধার, ২ তৃণমূল নেতা ধৃত
বাসন্তীতে STF অভিযানে বিপুল অস্ত্র উদ্ধার, ২ তৃণমূল নেতা ধৃত
হামলার পর থেকেই গা ঢাকা দিয়েছিলেন জাহাঙ্গিরের স্ত্রী রেজিনা
হামলার পর থেকেই গা ঢাকা দিয়েছিলেন জাহাঙ্গিরের স্ত্রী রেজিনা
'কোনওদিন কি রাজনীতিতে ফিট ছিলাম?' কেন বললেন গৌতম দেব?
'কোনওদিন কি রাজনীতিতে ফিট ছিলাম?' কেন বললেন গৌতম দেব?
সুন্দরবন থেকে কলকাতা ৫০০ নৌকা, গঙ্গাবক্ষে হবে যোগাসন
সুন্দরবন থেকে কলকাতা ৫০০ নৌকা, গঙ্গাবক্ষে হবে যোগাসন
গ্রেফতারির ভয়ে কি পলাতক হলদিবাড়ি পুরসভার চেয়ারম্যান?
গ্রেফতারির ভয়ে কি পলাতক হলদিবাড়ি পুরসভার চেয়ারম্যান?
উত্তরবঙ্গে ভয়াবহ দুর্যোগ, কী ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী?
উত্তরবঙ্গে ভয়াবহ দুর্যোগ, কী ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী?
জলের তোড়ে ভেসে গেল অস্থায়ী সেতু! বন্ধ শিলিগুড়ি-মিরিক সরাসরি যোগাযোগ
জলের তোড়ে ভেসে গেল অস্থায়ী সেতু! বন্ধ শিলিগুড়ি-মিরিক সরাসরি যোগাযোগ
এবার শিলিগুড়ি পুরনিগমও তৃণমূলের হাতছাড়ার পথে
এবার শিলিগুড়ি পুরনিগমও তৃণমূলের হাতছাড়ার পথে