AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

সকালে অফিসে যাবার তাড়া? ৫ মিনিটেই বানিয়ে নিয়ে হেলদি ব্রেকফাস্ট

Healthy Breakfast:জানেন কি ব্রেকফাস্ট স্কিপ করলে হতে পারে মারাত্মক সমস্যা? কথাতেই আছে ব্রেকফাস্ট হবে রাজার মতো। তাই সকালে কী খাচ্ছেন সে দিকে নজর দেওয়া ভীষণভাবে জরুরি। সকালের খাবারের উপরই নির্ভর করে সারাদিন কেমন থাকবে আপনার স্বাস্থ্য।

সকালে অফিসে যাবার তাড়া? ৫ মিনিটেই বানিয়ে নিয়ে হেলদি ব্রেকফাস্ট
স্বাস্থ্যকর ব্রেকফাস্ট
| Updated on: Mar 29, 2024 | 12:30 PM
Share

সকালে অফিস যাওয়ার তাড়া থাকেই। ফলে কোনও রকমে নাকেমুখে কিছু গুঁজে অফিসের দিকে রওনা হন কেউ-কেউ। আবার সময়ের অভাবে ব্রেকফাস্টে ইতিও টানেন কিছু মানুষ। জানেন কি ব্রেকফাস্ট স্কিপ করলে হতে পারে মারাত্মক সমস্যা? কথাতেই আছে ব্রেকফাস্ট হবে রাজার মতো। তাই সকালে কী খাচ্ছেন সে দিকে নজর দেওয়া ভীষণভাবে জরুরি। সকালের খাবারের উপরই নির্ভর করে সারাদিন কেমন থাকবে আপনার স্বাস্থ্য।

অফিস থাকার কারণে অনেকেই ব্রেকফাস্টে নিত্যনতুন পদ বানানোর সময় পান না। তবে এমন কিছু খাবার রয়েছে যা খুব সময়ে ব্রেকফাস্টে বানিয়ে নিতে পারেন আপনি। জেনে নিন চটজলদি ব্রেকফাস্টে কী খেলে সময়ও বাঁচবে আর শরীরও সুস্থ থাকবে।

ওটস: ব্রেকফাস্টে ওটসের জুড়ি নেই। আজকাল স্বাস্থ্য সচেতন বাঙালির অন্যতম ভরসা হয়ে উঠেছে এই খাবার। এতে রয়েছে ভরপুর ফাইবার। আর দিনের শুরুটা ফাইবার দিয়ে করলে সুস্থ থাকে শরীর। ফাইবার কোষ্ঠকাঠিন্যের সমস্যা মেটায়। দুধ বা টকদইয়ের সঙ্গে ওটস খেতে পারেন। চাইলে এতে যোগ করতে পারেন ফলের টুকরোও।

ডিম: সুস্থ থাকতে রোজ ডিম খাওয়ার পরামার্শ দেন বিশেষজ্ঞরা। ডিমে রয়েছে ভরপুর প্রোটিন। তাই ব্রেকফাস্টে দু’টি ডিম সেদ্ধ খান।

টকদই: দেহে ক্যালসিয়ামের ঘাটতি মেটায় টকদই। এ ছাড়াও এতে রয়েছে প্রোটিন। সকালে তাড়াহুড়োতে একবাটি টকদইয়ে ড্রাইফ্রুটস মিশিয়ে খেতে পারেন।

ছোলা সেদ্ধ: শরীরের জন্য ভীষণ উপকারী অঙ্কুরিত ছোলা। এতে রয়েছে ভরপুর প্রোটিন ও ভিটামিন। তাই সকালে এক বাটি সেদ্ধ ছোলা খেতেই পারেন।

স্মুদি: চটজলদি ব্রেকফাস্টের একটি ভাল বিকল্প হল স্মুদি। চাইলে বানিয়ে নিতে পারেন স্ট্রবেরি-কলা স্মুদি। এই স্মুদি বানাতে আপনাকে নিতে হবে ১ টি কলা কয়েক টুকরো স্ট্রবেরি, ১-২ কাপ গ্রিক ইয়োগার্ট। ১-৪ কাপ দুধ। এবং ১-২ চা-চামচ ভ্যানিলা নির্যাস।একটি পাত্রে দুধ দিয়ে তাতে কলা ও কেটে রাখা স্ট্রবেরি দিয়ে দিন। এ বার তাতে ইয়োগার্ট ও ভ্যানিলা নির্যাস দিয়ে মিক্সারে ভাল করে কয়েক বার ঘুরিয়ে নিন।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?