AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Things to avoid saying to mother-in-law: শাশুড়ির সঙ্গে সুসম্পর্ক চান? ভুল করেও এই ৮টি কথা কখনও বলবেন না

Relationship tips for daughter-in-law: সংসারে শান্তি বজায় রাখতে শাশুড়ি ও বউমার সম্পর্কের সমীকরণ ঠিক থাকা অত্যন্ত জরুরি। অনেক সময় অজান্তেই বলা কিছু কথা সম্পর্কের তিক্ততা বাড়িয়ে দেয়। শাশুড়ির সঙ্গে সদ্ভাব বজায় রাখতে এবং ঘরোয়া বিবাদ এড়াতে কোন কথাগুলো এড়িয়ে চলবেন, কী বলছেন মনোবিজ্ঞানীরা? দেখে নিন এই ফটোস্টোরি থেকে।

| Updated on: May 03, 2026 | 3:14 PM
Share
রান্নাঘর নিয়ে শাশুড়ির সঙ্গে ঠান্ডা লড়াই নতুন কিছু নয়। তাঁর রান্নার পদ্ধতি সেকেলে মনে হলেও সরাসরি সমালোচনা করবেন না। মনে রাখবেন, ছেলের কাছে তাঁর মায়ের হাতের স্বাদই শ্রেষ্ঠ, তাই সেখানে আঘাত করা বোকামি। Gemini AI

1 / 8
'আপনার ছেলেকে আমি আপনার চেয়ে বেশি চিনি'— এই একটি বাক্য যুদ্ধের দামামা বাজাতে যথেষ্ট। একজন মায়ের কাছে তাঁর সন্তানের টান সারা জীবনের। তাই নিজের অধিকার জাহির করতে গিয়ে তাঁকে ছোট করবেন না। Gemini AI

2 / 8
আপনার বাপের বাড়ি যতই রাজকীয় বা আধুনিক হোক না কেন, শ্বশুরবাড়ির সঙ্গে তার তুলনা টানবেন না। বার বার নিজের বাপের বাড়ির শ্রেষ্ঠত্ব জাহির করলে শাশুড়ি অপমানিত বোধ করতে পারেন। প্রতিটি বাড়ির নিয়মকে সম্মান দিন। Gemini AI

3 / 8
শাশুড়ির দেওয়া শাড়ি বা গয়না আপনার পছন্দ না-ই হতে পারে। কিন্তু তাঁর সামনে কখনও সেই উপহারের মান নিয়ে প্রশ্ন তুলবেন না। বরং তাঁর স্নেহের দান হিসেবে সেটি যত্ন করে রাখুন, এতে সম্পর্ক অনেক বেশি ভালো হয়। Gemini AI

4 / 8
রান্না নিয়ে এই ধরনের প্রতিযোগিতামূলক মন্তব্য এড়িয়ে চলাই শ্রেয়। মা হিসেবে তিনি বছরের পর বছর তাঁর সন্তানকে খাইয়ে বড় করেছেন। আপনার হাতের স্বাদ ভালো হলেও সেটি নিয়ে শাশুড়িকে খোঁচা দেওয়া বন্ধ করুন।  Gemini AI

5 / 8
স্বামী-স্ত্রীর একান্ত ব্যক্তিগত মুহূর্ত বা দাম্পত্য কলহ নিয়ে শাশুড়ির সঙ্গে আলোচনা করতে যাবেন না। এটি যেমন ওঁর জন্য অস্বস্তিকর, তেমনই আপনার ভাবমূর্তির জন্যও ক্ষতিকর হতে পারে। গোপনীয়তা বজায় রাখাই বুদ্ধিমানের কাজ। Gemini AI

6 / 8
তাঁর কোনও পরামর্শ আপনার পছন্দ না হলে সরাসরি 'আপনি কিছু বোঝেন না' বলবেন না। বরং তাঁর কথা মন দিয়ে শুনে নিজের যুক্তিটা নম্রভাবে বুঝিয়ে বলুন। এতে অসম্মান হয় না এবং আপনার গুরুত্বও বজায় থাকে। Gemini AI

7 / 8
শাশুড়ি-বউমার সম্পর্কটা অনেকটা কাচের মতো, একটু যত্নে রাখলে এটিই হতে পারে আপনার জীবনের বড় আশ্রয়। কিছু কথা মনের ভেতরে রাখলে যদি সংসারে শান্তি আসে, তবে সেই গোপনীয়তাটুকু বজায় রাখাই হল সুখের চাবিকাঠি। Gemini AI

8 / 8
Follow Us