Budget Army: নির্মলা সীতারমণের ‘বাজেট আর্মি’র প্রধান সদস্য এই ৫ জন, দেখুন ছবিতে

Budget 2024: আগামী ১ ফেব্রুয়ারি সংসদে বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। দেশের বাজেট তৈরি করা সহজ কাজ নয়। নির্মলা সীতারমণের বাজেট তৈরির জন্য একটি বড় বাজেট সেনা রয়েছে। সেই টিমের অন্যতম হলেন ৫ অফিসার। যাঁরা জি-২০, গোল্ড বন্ড সহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

|

Jan 28, 2024 | 4:11 PM

1 / 10
আগামী বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারি সংসদে বাজেট পেশ করবে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। এবারে অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করবেন তিনি।

আগামী বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারি সংসদে বাজেট পেশ করবে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। এবারে অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করবেন তিনি।

2 / 10

চলতি বছরই লোকসভা নির্বাচন। তাই তার আগে নরেন্দ্র মোদী সরকারের অন্তর্বর্তীকালীন বাজেট জনমুখী হবে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

3 / 10

দেশের বাজেট তৈরি করা সহজ কাজ নয়। নির্মলা সীতারমনেরও একটি 'বাজেট আর্মি' রয়েছে। যার মধ্যে অন্যতম ৫ সদস্য।

4 / 10

ভি. অনন্ত নাগেশ্বরণ, ভারত সরকারের প্রধান অর্থনৈতিক উপদেষ্টা। আইআইএম আহমেদাবাদ থেকে এমবিএ করা এই কর্তা নির্মলা সীতারমনের ঘনিষ্ঠ উপদেষ্টা হিসাবে পরিচিত।

5 / 10

সীতারমণের বাজেট আর্মির অন্যতম অর্থ মন্ত্রকের সিনিয়ার সচিব টি.ভি সোমানাথন। ১৯৮৭ ব্যাচের IAS অফিসার, সোমানাথন অর্থ মন্ত্রকের ব্যয় বিভাগের সচিব।

6 / 10

তুহিন কান্ত পান্ডে সরকারের বিনিয়োগ কার্যক্রমের প্রধান। ১৯৮৭ ব্যাচের এই কর্তা এয়ার ইন্ডিয়ার বেসরকারীকরণ এবং এলআইসি-র তালিকাভুক্তিতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

7 / 10

সঞ্জয় মালহোত্রা, অর্থ মন্ত্রকের রাজস্ব সচিব। ১৯৯০ ব্যাচের এই অফিসার সীতারমণের বাজেট আর্মি-র অন্যতম সদস্য।

8 / 10

অজয় শেঠ অর্থ মন্ত্রকের অর্থনৈতিক বিষয়ক বিভাগের সচিব। তিনিও ১৯৮৭ ব্যাচের আইএএস অফিসার। গত বছর G20 এর সফল সংগঠনে ও সার্বভৌম গোল্ড বন্ড ইস্যুতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

9 / 10

এবারের বাজেটে কৃষকদের জন্য বিশেষ ঘোষণা, স্বাস্থ্য বিমায় বিশেষ সুবিধা প্রদান থেকে সবজির দাম কমাতে বিশেষ ঘোষণা করা হবে বলে শোনা যাচ্ছে।

10 / 10

বাজেট সফল করার লক্ষ্যে সম্প্রতি নর্থ ব্লকে হালুয়া উৎসব পালন করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।

Loading...
Unable to load recommendations.
Follow Us