
খাবার বিশেষ খাচ্ছেন না, তবু দেহের ওজন বেড়ে যাচ্ছে? কি খাবেন আর কী খাবেন না ভেবে পাচ্ছেন না? ভরসা রাখুন আয়ুর্বেদে। ওজন কমানোর মন্ত্রও লুকিয়ে রয়েছে আয়ুর্বেদে
মধু- সর্দি-কাশি কমানো থেকে ওজন কমাতে খুবই কার্যকরী মধু। রোজ সকালে হালকা গরম জলে মধু মিশিয়ে খান। তরতরিয়ে ওজন কমবে
দারুচিনি- আয়ুর্বেদ চিকিৎসার অন্যতম উপাদান দারুচিনি। এটি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে, খারাপ কোলেস্টেরল ও মেদ কমাতে সাহায্য করে। প্রতিদিন মধুর সঙ্গে ১ চামচ দারুচিনির গুঁড়ো মিশিয়ে খান
আমলকি- ভিটামিন সি সমৃদ্ধ আমলকি ফ্লু ঠেকাতে গুরুত্বপূর্ণ। এছাড়া ওবেসিটি থাইরয়েড, ডায়াবেটিস কমাতেও সাহায্য করে। প্রতিদিন অন্তত একটি করে আমলকি খান
গোলমরিচ- বিপাকক্রিয়া ঠিক রাখতে ও হজমশক্তি বাড়াতে কার্যকরী গোলমরিচ। স্বাভাবিকভাবে ওজন কমাতেও সাহায্য করে। রোজ সকালে লেবুর জলের সঙ্গে গোলমরিচ মিশিয়ে খান, উপকার পাবেন
ত্রিফলা- আমলকি, হরতুকি ও বহেড়াকে একসঙ্গে বলে ত্রিফলা। আয়ুর্বেদ চিকিৎসায় খুব গুরুত্বপূর্ণ ত্রিফলা। এটি হজমে করাতে এবং দেহের টক্সিন বের করতে সাহায্য করে। রোজ রাতে ঘুমানোর সময় এক গ্লাস গরম জলে ১ চামচ ত্রিফলার গুঁড়ো মিশিয়ে খান। দ্রুত ওজন কমবে
গরম জল- হজম ক্ষমতা বাড়াতে সাহায্য করে গরম জল। প্রতিদিন সকালে হালকা গরম জলে লেবু মিশিয়ে খান। বিপাকক্রিয়া উন্নত হবে এবং ওজন কমবে
গ্রিন টি- ত্বক উজ্জ্বল করা থেকে স্বাস্থ্যের জন্যও খুব উপকারী গ্রিন টি। প্রতিদিন সকালে ১ কাপ করে গ্রিন টি খান। পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই ওজন কমাতে সাহায্য করে এটি