শীতে বেড়েছে গ্যাস অম্বলের সমস্যা? পাতে যোগ করুন এ সব খাবার

Gastric Problem: শীতকালে গলা, বুক জ্বালা করা, খাবার খেয়ে অস্বস্তি ইত্যাদি সমস্যা হতেই থাকে। এই ধরনের সমস্যা থেকে মুক্তি পাবেন কী করে? এর জন্য রয়েছে বেশ কিছু উপায়। কী সেগুলি? চোখ বুলিয়ে নিন একবার। ফল পাবেন হাতেনাতে।

Jan 04, 2024 | 5:18 PM

1 / 8
আজকাল গ্যাস অম্বলের সমস্যা ঘরে-ঘরে। বাচ্চা থেকে বয়স্ক সকলেই এই সমস্যায় ভোগেন। আর শীতকালে এই সমস্যা আরও বাড়ে। (ছবি: Pinterest)

আজকাল গ্যাস অম্বলের সমস্যা ঘরে-ঘরে। বাচ্চা থেকে বয়স্ক সকলেই এই সমস্যায় ভোগেন। আর শীতকালে এই সমস্যা আরও বাড়ে। (ছবি: Pinterest)

2 / 8

কারণ এই সময় খাবার হজমে সমস্যা হয়। গলা, বুক জ্বালা করা, খাবার খেয়ে অস্বস্তি ইত্যাদি সমস্যা হতেই থাকে। (ছবি: Pinterest)

3 / 8

এই ধরনের সমস্যা থেকে মুক্তি পাবেন কী করে? এর জন্য রয়েছে বেশ কিছু উপায়। কী সেগুলি? চোখ বুলিয়ে নিন একবার। (ছবি: Pinterest)

4 / 8

শীতে দিনে অন্তত ২টি কলা খান। কলা খেলে পেট পরিষ্কার হয়। আর পেট পরিষ্কার থাকলে হজমের সমস্যা হয় না। (ছবি: Pinterest)

5 / 8

এ ছাড়া ঠাণ্ডা দুধ খেলেও কাজ হবে। পাকস্থলির গ্যাসট্রিক অ্যাসিড নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এই দুধ। তাই খেতে পারেন ফল পাবেন। (ছবি: Pinterest)

6 / 8

এ ছাড়া হজমের সমস্যাকে বাগে আনতে দারুচিনি খেতে পারেন। হজমে সাহায্য করে এই দারুচিনি। এক গ্লাস জলে এক চামচ দারুচিনির গুঁড়ো দিয়ে মিশিয়ে খেয়ে নিন। কাজ হবে। (ছবি: Pinterest)

7 / 8

মৌরির জল খেলেও কাজ হবে। রাতে এক গ্লাস জলে মৌরি ভিজিয়ে রাখুন। সকালে উঠে খালি পেটে খেয়ে নিন। দেখবেন গ্যাস-অম্বলের সমস্যা দূর হবে। (ছবি: Pinterest)

8 / 8

একইভাবে জিরে ভেজানো জল খেলেও কাজ হবে। রাতে এক গ্লাস জলে জিরে ভিজিয়ে রাখুন। সকালে তা ছেঁকে খেয়ে নিন। দুর্দান্ত ফল পাবেন। (ছবি: Pinterest)

Loading...
Unable to load recommendations.
Follow Us