AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Tesla New Car Launch: ভারতে নতুন মডেলের গাড়ি আনল টেসলা, দাম শুনলে চোখ কপালে উঠবে!

Tesla New Model : টেসলা ভারতে পা রাখার পর থেকেই একের পর এক গাড়ি এনে চমক দিচ্ছে। এবার টেসলা ভারতে নিয়ে এসেছে তাদের সম্পূর্ণ নতুন মডেল Model Y Premiun Rear Wheel Drive। গ্রাহকদের বাজেট ও চাহিদার কথা মাথায় রেখে তৈরী এই প্রিমিয়াম গাড়িটি বর্তমানে এ দেশে টেসলার পোর্টফোলিওতে থাকা সবথেকে সস্তা ও সাশ্রয়ী বৈদ্যুতিক গাড়ি হিসেবে আত্মপ্রকাশ করেছে।

| Edited By: | Updated on: May 31, 2026 | 6:37 PM
Share
আমেরিকান বৈদ্যুতিক গাড়ি কোম্পানি টেসলা ভারতের বাজারে তাদের গাড়ির সংখ্যা আরও বাড়াল। এবার টেসলা ভারতে নিয়ে এসেছে তাদের সম্পূর্ণ নতুন মডেল Model Y Premiun Rear Wheel Drive। (Credit - Getty Images)

1 / 9
গাড়িটির এক্স শোরুম দাম রাখা হয়েছে ৫০.৮৯ লক্ষ টাকা। ভারতীয় গ্রাহকদের বাজেট ও চাহিদার কথা মাথায় রেখে তৈরী এই প্রিমিয়াম গাড়িটি বর্তমানে এ দেশে টেসলার পোর্টফোলিওতে থাকা সবথেকে সস্তা ও সাশ্রয়ী বৈদ্যুতিক গাড়ি হিসেবে আত্মপ্রকাশ করেছে। (Credit - Getty Images)

2 / 9
টেসলা ভারতে পা রাখার পর থেকেই একের পর এক গাড়ি এনে চমক দিচ্ছে। মাত্র এক মাস আগে কোম্পানিটি ভারতের বাজারে তিন সারির, ৬টি আসন বিশিষ্ট বড় Model YL এসইউভি গাড়ি লঞ্চ করেছিল, যার বাজারমূল্য ছিল প্রায় ৬১.৯৯ লক্ষ টাকা। উল্লেখ্য, গত বছর ৫৯.৮৯ লক্ষ টাকা দামের স্ট্যান্ডার্ড Model Y গাড়িটি প্রথম বাজারে নিয়ে আসার মাধ্যমেই আনুষ্ঠানিকভাবে সেক্টরে টেসলা তাদের ব্যবসায়িক যাত্রা শুরু করেছিল। (Credit - Getty Images)

3 / 9
টেসলার সিনিয়র ডিরেক্টর ইসাবেল ফ্যান কোম্পানির ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে একটি গুরুত্বপূর্ণ বিবৃতি দিয়েছেন। তিনি স্পষ্ঠত জানিয়েছেন,"ভারতে যাতে গ্রাহকরা কোনও রকম ঝামেলা ছাড়াই সম্পূর্ণ নির্বিঘ্নে বৈদ্যুতিক গাড়ি ব্যবহার করার চমৎকার অভিজ্ঞতা পান, তার জন্য টেসলা এই দেশে লাগাতার বড় অঙ্কের বিনিয়োগ করতে রাজি।" এর ফলে দেশের নানা প্রান্তে নতুন নতুন রিটেল শোরুম, বিশ্বমানের গাড়ি সারাই ও চার্জিং স্টেশন দেখা যাবে।(Credit - Getty Images)

4 / 9
কোম্পানির দেওয়া তথ্য অনুযায়ী, টেসলার তৈরী Model Y মডেলটি ২০২৬ সালের মার্চ মাস পর্যন্ত গোটা বিশ্বের বাজারে সবচেয়ে বেশি বিক্রি হওয়া বৈদ্যুতিক গাড়ির খেতাব ধরে রেখেছে। তার নতুন লঞ্চ হওয়া এই মডেলটি হল সেই জনপ্রিয় গাড়িরই একটি আধুনিক সংস্করণ। এই নতুন ভেরিয়েন্টটিতে গাড়ির সামগ্রিক পারফরম্যান্স বহুগুন বাড়াতে এবং গাড়ির ভেতরের কেবিনের সাজসজ্জাকে আরও বেশি অভিজাত ও আকর্ষণীয় করে তুলতে বেশ কিছু বড় হার্ডওয়ার ও ডিজাইনে বদল আনা হয়েছে। (Credit - Getty Images)

5 / 9
নতুন এই বৈদ্যুতিক গাড়িটি এক চার্জেই সর্বোচ্চ ৫০০ কিমি পর্যন্ত পথ পাড়ি দিতে সক্ষম। গতি এবং পারফরম্যান্স দিক থেকেও বেশ শক্তিশালী, মাত্র ৫.৯ সেকেন্ডের মধ্যে গাড়িটি ০ থেকে ১০০ কিমি প্রতি ঘন্টা গতিবেগ ছুঁতে পারে।(Credit - Getty Images)

6 / 9
যেসব গ্রাহক টেসলার এই নতুন প্রিমিয়াম রিয়ার হুইল ড্রাইভ গাড়িটি কেনার জন্য অপেক্ষা করছেন, তাদের খুব বেশিদিন অপেক্ষা করতে হবে না। এই বছরের জুলাই থেকেই গাড়িটির ডেলিভারি দেওয়া শুরু হবে। (Credit - Getty Images)

7 / 9
ভারতে নিজেদের ব্যবসা বাড়াতে টেসলা দ্রুত সুপারচার্জার নেটওয়ার্কের বিস্তার করেছে। গাড়িচালকদের সুবিধার্থে নিউ চণ্ডীগড়, জয়পুর, হায়দরাবাদ, বেঙ্গালুরু, পুণের মতো প্রধান শহরগুলোর আশেপাশে শক্তিশালী চার্জিং স্টেশন বানানো হচ্ছে। (Credit - Getty Images)

8 / 9
টেসলা আস্তে আস্তে ভারতে নিজের নেটওয়ার্ক বাড়াচ্ছে। বর্তমানে মুম্বই, দিল্লি ও বেঙ্গালুরুতে কোম্পানির নিজের 'টেসলা এক্সপেরিয়েন্স সেন্টার' রয়েছে। এর পাশাপাশি হরিয়ানার গুরুগ্রামেও টেসলার একটি সেন্টার আছে। (Credit - Getty Images)

9 / 9
Follow Us