AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IND vs AUS: পেসারদের সামনে যশস্বী দাঁড়াতেই পারবে না, বলছেন অজি ক্রিকেটার

Border-Gavaskar Trophy: ঘরের মাঠে ইংল্যান্ড, নিউজিল্যান্ডের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে পারফর্ম করায় আত্মবিশ্বাসের তুঙ্গে থাকারই কথা যশস্বীর। তবে অস্ট্রেলিয়ার মাটিতে পারফর্ম করা সহজ নয়। আর সে কারণেই এই সিরিজ যশস্বীর কেরিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় হতে চলেছে।

IND vs AUS: পেসারদের সামনে যশস্বী দাঁড়াতেই পারবে না, বলছেন অজি ক্রিকেটার
Image Credit: PTI FILE
| Updated on: Nov 12, 2024 | 11:03 PM
Share

টেস্ট কেরিয়ার এখনও অবধি স্বপ্নের মতো কেটেছে যশস্বী জয়সওয়ালের। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টেস্ট অভিষেক হয়েছিল। সেঞ্চুরি-ডাবল সেঞ্চুরি। একের পর এক নির্ভরযোগ্য ইনিংস খেলেছেন ভারতের তরুণ ওপেনার। এ বার আসল পরীক্ষা। বর্ডার-গাভাসকর ট্রফি। ঘরের মাঠে ইংল্যান্ড, নিউজিল্যান্ডের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে পারফর্ম করায় আত্মবিশ্বাসের তুঙ্গে থাকারই কথা যশস্বীর। তবে অস্ট্রেলিয়ার মাটিতে পারফর্ম করা সহজ নয়। আর সে কারণেই এই সিরিজ যশস্বীর কেরিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় হতে চলেছে। যদিও অস্ট্রেলিয়ার এক প্রাক্তন ক্রিকেটার মনে করছেন, পেসারদের সামনে দাঁড়াতেই পারবেন না যশস্বী।

ভারতীয় দল অস্ট্রেলিয়ায় পৌঁছে প্রস্তুতিও শুরু করে দিয়েছে। ২২ নভেম্বর সিরিজের প্রথম টেস্ট। পারথের পেস ও বাউন্সি পিচে কঠিন পরীক্ষা ব্যাটারদের। এ বছর ভারতের সেরা পারফর্মার যশস্বী। যদিও অস্ট্রেলিয়ার প্রাক্তন কিপার-ব্যাটার ব্র্যাড হ্যাডিন বলছেন, ‘আমার মনে হয় না পেসারদের সামনে ভারতীয় ব্যাটাররা দাঁড়াতে পারবে। জানি যশস্বী খুবই ভালো প্লেয়ার। কিন্তু ও এর আগে অস্ট্রেলিয়ায় খেলেনি। এখানকার পেস-বাউন্সে মানিয়ে নিতে পারবে কিনা নিশ্চিত নই। আর পারথে ইনিংস ওপেন করা, খুবই কঠিন কাজ।’

ভারতের তরুণ বাঁ হাতি ওপেনার যশস্বী জয়সওয়াল কেরিয়ারে এখনও অবধি ১৪টি টেস্ট খেলেছেন। অভিষেকের পর থেকেই স্বপ্নের ফর্মে। ১৪ ম্যাচে করেছেন ১৪০৭ রান। ব্যাটিং গড় ৫৬.২৮! তিনটি সেঞ্চুরি এবং আটটি হাফসেঞ্চুরি করেছেন। তাঁর দক্ষতা নিয়ে হ্যাডিনের কোনও সন্দেহ নেই। তবে অভিজ্ঞতার অভাবে ভুগতে পারেন, এমনটাই মনে করছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার।

Follow Us
ঘাটালে জলযন্ত্রণা, কী বলছেন বাসিন্দারা?
ঘাটালে জলযন্ত্রণা, কী বলছেন বাসিন্দারা?
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ