AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

PBKS vs GT Live Score, IPL 2026: আজ মুখোমুখি দুই বন্ধু, পাঞ্জাবের কাঁটা হবেন সাই সুদর্শন?

| Edited By: | Updated on: Mar 31, 2026 | 6:54 PM
Share

Punjab Kings vs Gujrat Titans Indian Premier League 2026 Live Score: আজকের ম্যাচে নজরে থাকবেন শ্রেয়স আইয়ার ও শুবমান গিল। সদ্য সমাপ্ত হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলে জায়গা পাননি দুজনেই। ২০২৪ ও ২০২৫, দুই বছর পরপর নিজের আইপিএল দলকে ফাইনালে তুলেছিলেন শ্রেয়স। অন্যদিকে শুবমান শেষ কয়েক বছর ধরেই দারুন ফর্মে। দেশের হয়ে সুযোগ না পাওয়ার পর আইপিএলই দুজনের কাছে ফিরে আসার মঞ্চ।

PBKS vs GT Live Score, IPL 2026: আজ মুখোমুখি দুই বন্ধু, পাঞ্জাবের কাঁটা হবেন সাই সুদর্শন?
Image Credit: Getty Images

LIVE NEWS & UPDATES

  • 31 Mar 2026 06:54 PM (IST)

    মুল্লানপুরে আজ শ্রেয়স বনাম গিল!

    আজ মুল্লানপুরের মহারাজা যাদবিন্দর সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি পাঞ্জাব কিংস ও গুজরাট টাইটান্স। যুযুধান দুই অধিনায়ক, শুবমান গিল ও শ্রেয়স আইয়ার। গতবছর প্লে অফ থেকেই ছিটকে গিয়েছিল গুজরাট। অন্যদিকে, ফাইনালে উঠেও হেরে গিয়েছিল পাঞ্জাব। চ্যাম্পিয়ন হয়েছিল বিরাট কোহলির আরসিবি।

আইপিএলে আজ নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামছে দুই যুযুধান প্রতিপক্ষ, পাঞ্জাব কিংস ও গুজরাট টাইটান্স। গত আইপিএলে ফাইনালে উঠেও আরসিবির কাছে হেরে গিয়েছিলেন শ্রেয়সরা। ১৮ বছরের খরা কাটিয়ে অবশেষে চ্যাম্পিয়ন হয়েছিল আরসিবি। আজকের ম্যাচে নজরে থাকবেন শ্রেয়স আইয়ার ও শুবমান গিল। গিলের সঙ্গে নজরে থাকবেন গুজরাটের ওপেনার সাই সুদর্শন। গতবছর তাঁদের ওপেনিং জুটি মোট ১৫ ম্যাচে ৯১২ রান করেছিল। ৭৫৯ রান করে অরেঞ্জ ক্যাপ পেয়েছিলেন সুদর্শন। আজ পাঞ্জাবের জয়ের পথে কাঁটা হতে পারেন সুদর্শন!

এই ম্যাচ সংক্রান্ত যাবতীয় আপডেট পেতে নজর রাখুন TV9 বাংলায়।

Published On - Mar 31,2026 6:51 PM

Follow Us