AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rohit Sharma ভিডিয়ো: হার্দিককে বাঁচাতে ওয়াংখেড়েতে ‘নিষিদ্ধ’ রোহিত? বিতর্কে ফালাফালা MI

IPL, Mumbai Indians: সোমবার রাজস্থানের বিরুদ্ধে ঘরের মাঠে প্রথম ম্যাচ খেলেছে মুম্বই। তাতেও হারতে হয়েছে। ওয়াংখেড়ে মুম্বইয়ের বরাবরের ডেরা। সেখানে হার্দিককে অপ্রীতিকর পরিস্থিতির মুখে পড়তে হতে পারে, এমনটা অনুমান করেছিলেন ফ্র্যাঞ্চাইজির কর্তারা। তাই হার্দিক-হাওয়া তৈরিতে কসুর রাখেনি তারা। কিন্তু তা করতে গিয়ে যা ঘটেছে, তাতে বেড়ে গিয়েছে বিতর্ক। বলা হচ্ছে, পরিস্থিতি প্রায় নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে। কী কারণে এমনটা হল?

Rohit Sharma ভিডিয়ো: হার্দিককে বাঁচাতে ওয়াংখেড়েতে 'নিষিদ্ধ' রোহিত? বিতর্কে ফালাফালা MI
Image Credit: IPL
| Edited By: | Updated on: Apr 02, 2024 | 1:32 PM
Share

কলকাতা: হার্দিক পান্ডিয়া কি মুম্বই ইন্ডিয়ান্সের নয়নের মণি? এই প্রশ্নে এখন প্রবল বিতর্কে পড়ে গিয়েছে ফ্র্যাঞ্চাইজির কর্তারা। রোহিত শর্মাকে ছাঁটাইয়ের পর থেকেই তুমুল ডামাডোল শুরু হয়ে গিয়েছিল। আইপিএল শুরু হওয়ার পর যা আরও বেড়েছে। টিমের অন্দরে যেমন ব্যাপক অস্থিরতা তৈরি হয়েছে, সমর্থকদের মধ্যেও দেখা দিয়েছে চাঞ্চল্য। হার্দিক মাঠে নামলেই গ্যালারি ধিক্কার জানাচ্ছে। আইপিএলের ইতিহাসে এমনটা কখনও দেখা যায়নি। হার্দিক ক্যাপ্টেন হওয়ার পর টানা তিনটে ম্যাচে হারতে হয়েছে মুম্বইকে। যার পর ভারতীয় অলরাউন্ডারকে সরিয়ে রোহিতকে নেতৃত্বে ফেরানোর দাবি তুলে দিয়েছেন অনেকেই। তারই মধ্যে অন্য আর এক বিতর্কে ফালাফালা মুম্বই ইন্ডিয়ান্স।

আইপিএলের প্রথম দুটো ম্যাচ ছিল গুজরাট ও হায়দরাবাদে। সোমবার রাজস্থানের বিরুদ্ধে ঘরের মাঠে প্রথম ম্যাচ খেলেছে মুম্বই। তাতেও হারতে হয়েছে। ওয়াংখেড়ে মুম্বইয়ের বরাবরের ডেরা। সেখানে হার্দিককে অপ্রীতিকর পরিস্থিতির মুখে পড়তে হতে পারে, এমনটা অনুমান করেছিলেন ফ্র্যাঞ্চাইজির কর্তারা। তাই হার্দিক-হাওয়া তৈরিতে কসুর রাখেনি তারা। কিন্তু তা করতে গিয়ে যা ঘটেছে, তাতে বেড়ে গিয়েছে বিতর্ক। বলা হচ্ছে, পরিস্থিতি প্রায় নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে। কী কারণে এমনটা হল? রোহিতকে ছাঁটাই করে মারাত্মক ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেছে মুম্বই ইন্ডিয়ান্স। কিন্তু হার্দিকের পাশে দাঁড়াতে গিয়ে ওয়াংখেড়েতে যা হয়েছে, তাতে আরও বেড়েছে বিতর্ক।

সোমবার ওয়াংখেড়েতে অনেকেই রোহিতের টানে মাঠে গিয়েছিলেন। এত দিনের ক্যাপ্টেনের পাশে এখনও রয়েছে তাঁর ভক্তরা। ক্রিকেট মাঠের রেওয়াজ অনুযায়ী রোহিতের পাশে দাঁড়াতে প্ল্যাকার্ড, পোস্টারও ছিল ভক্তদের হাতে। কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি ভিডিয়োয় দেখা যাচ্ছে, রোহিতের নাম লেখা যাবতীয় পোস্টার ফেলে দেওয়ার নির্দেশ দিয়েছেন মাঠের কর্মীরা। এতে ক্ষোভ বেড়েছে সমর্থকদের। হার্দিককে বাঁচাতে গিয়ে রোহিত কেন ‘নিষিদ্ধ’ হবেন ওয়াংখেড়েতে, প্রশ্ন তুলে দিয়েছেন ভক্তরা। তাতে যে ফল উল্টো হচ্ছে, তা কেন বুঝতে পারছে মুম্বই ইন্ডিয়ান্স?

Follow Us
বর্ষাকালে বৃষ্টি কম হবে বাংলায়, গরম নিয়ে কী পূর্বাভাস মৌসম ভবনের?
বর্ষাকালে বৃষ্টি কম হবে বাংলায়, গরম নিয়ে কী পূর্বাভাস মৌসম ভবনের?
'বামেরা এখন মহাশূন্যে', বলে দিলেন খোদ বিমান
'বামেরা এখন মহাশূন্যে', বলে দিলেন খোদ বিমান
মোদী আমার সঙ্গে চোখে চোখ রেখে কথা বলতে পারেন না: রাহুল
মোদী আমার সঙ্গে চোখে চোখ রেখে কথা বলতে পারেন না: রাহুল
ভিনেশ গ্রেফতার, ভোররাত পর্যন্ত চলল শুনানি
ভিনেশ গ্রেফতার, ভোররাত পর্যন্ত চলল শুনানি
বিজেপি কর্মীকে 'মারধর', প্রতিবাদে থানার সামনেই অবস্থান-বিক্ষোভ সজল ঘোষ
বিজেপি কর্মীকে 'মারধর', প্রতিবাদে থানার সামনেই অবস্থান-বিক্ষোভ সজল ঘোষ
গ্রেফতার I-PAC-এর অন্যতম ডিরেক্টর ভিনেশ, ১০ দিনের ইডি হেফাজত
গ্রেফতার I-PAC-এর অন্যতম ডিরেক্টর ভিনেশ, ১০ দিনের ইডি হেফাজত
ফের উত্তপ্ত ভবানীপুর, TMC-BJP-র স্লোগান যুদ্ধে উত্তেজনা, দেখুন কী হল..
ফের উত্তপ্ত ভবানীপুর, TMC-BJP-র স্লোগান যুদ্ধে উত্তেজনা, দেখুন কী হল..
এসআইআর নিয়ে মানুষের মধ্যে রাগ রয়েছে, কমিশনকে তোপ গোলাম রব্বানির
এসআইআর নিয়ে মানুষের মধ্যে রাগ রয়েছে, কমিশনকে তোপ গোলাম রব্বানির
'অনুপ্রবেশকারী-মুক্ত বাংলা তৈরি করুন', রোড শো-তে বললেন শাহ
'অনুপ্রবেশকারী-মুক্ত বাংলা তৈরি করুন', রোড শো-তে বললেন শাহ
খয়রাশোলে শাহর মুখে হুমায়ুনের বাবরি মসজিদ, কী বললেন?
খয়রাশোলে শাহর মুখে হুমায়ুনের বাবরি মসজিদ, কী বললেন?