AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Shubman Gill: দ্বিতীয় ইনিংসেও! বার্থ-ডে বয় শুভমন গিলের দুর্বলতা ধরা পড়ে গেল…

Duleep Trophy 2024: দলীপে ইন্ডিয়া-এ-র হয়ে দ্বিতীয় ইনিংসে ক্যাপ্টেন্সি ভালো করেছেন শুভমন। কিন্তু দুই ইনিংসেই ব্য়াট হাতে ভালো শুরু করলেও বড় ইনিংস খেলতে পারলেন না। সবচেয়ে বড় প্রশ্ন তাঁর আউট হওয়ার ধরন।

Shubman Gill: দ্বিতীয় ইনিংসেও! বার্থ-ডে বয় শুভমন গিলের দুর্বলতা ধরা পড়ে গেল...
Shubman Gill: দ্বিতীয় ইনিংসেও! বার্থ-ডে বয় শুভমন গিলের দুর্বলতা ধরা পড়ে গেল...Image Credit: X
| Updated on: Sep 08, 2024 | 12:37 PM
Share

কলকাতা: ভারতীয় ক্রিকেটের পোস্টার বয় বললে তাঁকে ভুল বলা হবে না। আজ তাঁর জন্মদিন। যে ২২ গজের সঙ্গে তাঁর আলাদা টান, সেখানেই সকাল থেকে রয়েছেন তিনি। কথা হচ্ছে শুভমন গিলকে (Shubman Gill) নিয়ে। ২৫ পূর্ণ করলেন তিনি। তবে বার্থ ডে বয় শুভমন দলীপ ট্রফিতে প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও বড় রান করতে পারলেন না। দ্বিধায় ভুগলেন। তাঁর আত্মবিশ্বাসের অভাবও ধরা পড়ল। যার ফলে বাংলাদেশ টেস্ট সিরিজের আগে তাঁর অস্বস্তি বাড়ল, এমনটা বলাই যায়।

দলীপ ট্রফিতে অভিমন্যু ঈশ্বরণের দলের বিরুদ্ধে দুই ইনিংসেই শুভমনের উইকেট তুলে নিয়েছেন নভদীপ সাইনি। প্রথম ইনিংসে ৪৩ বলে ২৫ রান করেছিলেন ইন্ডিয়া এ টিমের ক্যাপ্টেন। আর দ্বিতীয় ইনিংসে করলেন ৩৫ বলে ২১ রান। আরও আগে আউট হয়ে যেতেন গিল। ২৩ বলে ১৬ রানে নভদীপ সাইনির বোলিংয়ে শুভমনের ক্যাচ ফসকান নীতীশ কুমার রেড্ডি। একদম হাতের ক্য়াচ। ম্যাচে ২টি দুর্দান্ত ক্যাচ নেওয়া নীতীশের কাছে এটি সহজ সুযোগ ছিল। অথচ ইনিংসের শুরুতে স্লিপে ডানদিকে ঝাঁপিয়ে এক হাতের লো-ক্যাচে ফিরিয়েছিলেন নীতীশ।

প্রথম ইনিংসে নভদীপ সাইনি যে জায়গায় বল ফেলেছিলেন, এই ক্যাচের ক্ষেত্রেও তাই। প্রথম ইনিংসে শুভমন ভেবেছিলেন, বল বাইরে যাবে। জাজমেন্ট দিয়ে ছেড়ে দিয়েছিলেন। যদিও বল ভেতরে ঢুকে উইকেটে লাগে। ফলে দ্বিতীয় ইনিংসে একই লাইন-লেন্থের ডেলিভারিতে দ্বিধায় ছিলেন শুভমন। এ বার বল বাইরেই যাচ্ছিল। শুভমন শেষ মুহূর্ত বল ছাড়ার চেষ্টা করলেও ব্য়াট ছুঁয়ে যায়। ফলে শেষ অবধি নভদীপেরই শিকার হলেন শুভমন গিল। সেই একই লাইন লেন্থ। শরীর থেকে অনেক দূরে। ফাঁদে পা দিলেন শুভমন। দূর থেকেই ব্য়াট চালালেন। ব্যাট ছুঁয়ে ঋষভ পন্থের হাতে ক্য়াচ।

দলীপে ইন্ডিয়া-এ-র হয়ে দ্বিতীয় ইনিংসে ক্যাপ্টেন্সি ভালো করেছেন শুভমন। কিন্তু দুই ইনিংসেই ব্য়াট হাতে ভালো শুরু করলেও বড় ইনিংস খেলতে পারলেন না। মোট সংগ্রহ ৪৬ রান। সবচেয়ে বড় প্রশ্ন তাঁর আউট হওয়ার ধরন। প্রথম ইনিংসে জাজমেন্ট দিয়ে বোল্ড, দ্বিতীয় ইনিংসে শরীরের এত বাইরের বল তাড়া। বাংলাদেশ সিরিজের আগে খানিকটা হলেও অস্বস্তিতে শুভমন।

Follow Us