কলকাতা: চ্যাম্পিয়ন তোমাদের সু-স্বাগতম। ইন্ডিয়া, ইন্ডিয়া… ভারত মাতা কী জয়… আবারও এক বার এই সমস্ত স্লোগান দেওয়ার অপেক্ষায় রয়েছেন ভারতীয় ক্রিকেট প্রেমীরা। বার্বাডোজ থেকে অবশেষে ভারতে ফিরছে টি-২০ বিশ্বকাপ (T20 World Cup) জয়ী টিম ইন্ডিয়া (Team India)। আসলে বার্বাডোজে বেরিলের প্রকোপের কারণে ভারতীয় টিমের দেশে ফিরতে দেরি হচ্ছে। ভারতীয় সময় অনুসারে বৃহস্পতিবার সকাল ৬টা নাগাদ দিল্লিতে পৌঁছবেন রোহিত-বিরাটরা। দিনভর তাঁদের জন্য ফুল প্যাকড শিডিউল। দেশে ফিরে ভারতীয় টিমের ক্রিকেটাররা কী করবেন, কোথায় যাবেন? জেনে নিন দিনভরের বিস্তারিত সূচি।
দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ দিয়ে দিন (৪ জুলাই) শুরু করবেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা। আর হুডখোলা বাসে ঘুরে দিন শেষ করবেন বিরাটরা। এক ঝলকে দেখে নিন ভারতীয় ক্রিকেটার আগামিকাল দিনভর কী কী করবেন।