AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Virat Kohli: লজ্জার নজির এড়াল আরসিবি, IPL এ বড় রেকর্ড গড়লেন বিরাট কোহলি

অরেঞ্জ আর্মিকে তাদের ঘরের মাঠে আরসিবি নিজেদের ২৫০তম আইপিএল ম্যাচে হারিয়েছে লক্ষ্মীবারে। যদি এই ম্যাচ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু জিততে না পারত, তা হলে বিরাট কোহলির টিম একটা লজ্জার রেকর্ড গড়ত। অবশ্য তেমনটা হয়নি। বরং আরসিবির (RCB) মাইলফলক ম্যাচে আইপিএলে এক বড় রেকর্ড গড়েছেন বিরাট কোহলি (Virat Kohli)।

Virat Kohli: লজ্জার নজির এড়াল আরসিবি, IPL এ বড় রেকর্ড গড়লেন বিরাট কোহলি
লজ্জার নজির এড়াল আরসিবি, IPL এ বড় রেকর্ড গড়লেন বিরাট কোহলিImage Credit: BCCI
| Updated on: Apr 26, 2024 | 1:50 PM
Share

কলকাতা: টানা ৬ ম্যাচ হেরে প্রায় দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছিল আরসিবির। সেখান থেকে টুর্নামেন্টের অন্যতম বিধ্বংসী ছন্দে থাকা দলকে হারিয়েছে আরসিবি। অরেঞ্জ আর্মিকে তাদের ঘরের মাঠে আরসিবি নিজেদের ২৫০তম আইপিএল ম্যাচে হারিয়েছে লক্ষ্মীবারে। যদি এই ম্যাচ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু জিততে না পারত, তা হলে বিরাট কোহলির টিম একটা লজ্জার রেকর্ড গড়ত। অবশ্য তেমনটা হয়নি। বরং আরসিবির (RCB) মাইলফলক ম্যাচে আইপিএলে এক বড় রেকর্ড গড়েছেন বিরাট কোহলি (Virat Kohli)।

প্রথমে জানাই কোন লজ্জার রেকর্ড অল্পের জন্য এড়াল আরসিবি— আসলে ইন্ডিয়ান্স প্রিমিয়ার লিগের ইতিহাসে একটানা সবচেয়ে বেশি বার হারের রেকর্ড এড়িয়েছে আরসিবি। যদিও ২০১৯ সালের আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (বর্তমানে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু) টানা ৭টি ম্যাচে হেরেছিল। এ বার টানা ছ’টি ম্যাচ হেরে হায়দরাবাদের বিরুদ্ধে খেলতে নেমেছিল আরসিবি। যদি বিরাটরা জিততে না পারতেন তা হলে ফের আইপিএলে টানা ৭ ম্যাচের হারের লজ্জার রেকর্ড গড়ে ফেলত আরসিবি।

অবশ্য ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ইতিহাসে একটানা সবচেয়ে বেশি ম্যাচ হারের নিরিখে শীর্ষে রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। ২০২২ সালে রোহিত শর্মার দল টানা ৮ ম্যাচ হেরেছিল। তালিকায় দ্বিতীয় স্থানে দিল্লি ডেয়ারডেভিলস (২০১২-১৩)। তারাও আইপিএলে টানা ৮ ম্যাচ হেরেছিল। সর্বপ্রথম আইপিএলের সংস্করণে ডেকান চার্জার্স টানা ৭ ম্যাচ হেরেছিল। তারপর পুনে ওয়ারিয়র্স ইন্ডিয়া ২০১১ সালের আইপিএলে টানা ৭ ম্যাচ হারে।

এ বার আসা যাক আইপিএলে বিরাট কোহলির বড় রেকর্ডে— ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে বিরাট কোহলি ১০টি মরসুমে ৪০০-র বেশি রান করলেন। ২০১১, ২০১৩, ২০১৫, ২০১৬, ২০১৮, ২০১৯, ২০২০, ২০২১, ২০২৩ ও ২০২৪ এই ১০টি আইপিএল মরসুমে বিরাটের ব্যাটে ৪০০-র বেশি রান এসেছে। সেই সঙ্গে বিরাটের আর একটি রেকর্ডের কথা না বললেই নয়। তা হল আরসিবি বৃহস্পতিবার ২৫০তম আইপিএল ম্যাচ খেলল। এর মধ্যে গত ১৬টি আইপিএলে বিরাট মাত্র ৪টি ম্যাচে খেলেননি।

Follow Us
মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রশংসা রাজনাথের, কী বললেন?
মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রশংসা রাজনাথের, কী বললেন?
দিনদুপুরে তৃণমূল নেত্রীর বাড়িতে ভাঙচুর, অন্তর্দ্বন্দ্বেই কি হামলা?
দিনদুপুরে তৃণমূল নেত্রীর বাড়িতে ভাঙচুর, অন্তর্দ্বন্দ্বেই কি হামলা?
রাতে গাড়িতে হামলা, দিনে আরাবুলের বাড়ির কাছে উদ্ধার বোমা
রাতে গাড়িতে হামলা, দিনে আরাবুলের বাড়ির কাছে উদ্ধার বোমা
চিনি মহার্ঘ, শক্তিগড়ের ল্যাংচা খেতে গেলেই এবার পুড়বে পকেট?
চিনি মহার্ঘ, শক্তিগড়ের ল্যাংচা খেতে গেলেই এবার পুড়বে পকেট?
৩ হাজার পেয়ে খুশি, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে মিছিল শ্যামপুকুরে
৩ হাজার পেয়ে খুশি, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে মিছিল শ্যামপুকুরে
মির্জা গালিব স্ট্রিটের হোটেলে মৃত্যুমিছিল, গ্রেফতার মালিক
মির্জা গালিব স্ট্রিটের হোটেলে মৃত্যুমিছিল, গ্রেফতার মালিক
'কাশ্মীর ভারতের গুরুত্বপূর্ণ অংশ' বলায় ট্রাম্পের দূতের উপর চটছে পাক
'কাশ্মীর ভারতের গুরুত্বপূর্ণ অংশ' বলায় ট্রাম্পের দূতের উপর চটছে পাক
হরমুজকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ দাবি ট্রাম্পের
হরমুজকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ দাবি ট্রাম্পের
পেসমেকার বসেছে, কেমন আছেন বিমান বসু?
পেসমেকার বসেছে, কেমন আছেন বিমান বসু?
সিম পাচারচক্রের বড় জাল! সামনে এলে চাঞ্চল্যকর তথ্য
সিম পাচারচক্রের বড় জাল! সামনে এলে চাঞ্চল্যকর তথ্য