AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Super League Kerala: ভারতীয় ফুটবলে নতুন অধ্যায়, মহাধুমধামে শুরু সুপার লিগ কেরালা

Indian Football News: সুপার লিগ কেরালা ছয় দলের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট। রাজ্যের বিভিন্ন অংশ থেকে দল রয়েছে। ফুটবলের জনপ্রিয়তা ছড়িয়ে দেওয়াই লক্ষ্য। শুধু তাই নয়, স্থানীয় প্রতিভাও তুলে আনার সিঁড়ি হিসেবেও দেখা হচ্ছে এই টুর্নামেন্টকে। কোচির পাশাপাশি, কোঝিকোড়, মলপ্পুরম, তিরুবনন্তপুরমকে ভেনু হিসেবে বেছে নেওয়া হয়েছে।

Super League Kerala: ভারতীয় ফুটবলে নতুন অধ্যায়, মহাধুমধামে শুরু সুপার লিগ কেরালা
Image Credit: OWN Arrangement
| Updated on: Sep 10, 2024 | 10:30 PM
Share

অপেক্ষা ছিল, দীর্ঘ দিনের উদ্যোগও। অবশেষে ভারতীয় ফুটবলে নতুন শুরু। মহাধুমধামে শুরু হয়েছে সুপার লিগ কেরালা। প্রতিযোগিতার প্রথম সংস্করণের উদ্বোধনী অনুষ্ঠান এবং ম্যাচ ঘিরে বাড়তি উন্মাদনা। কোচির আইকনিক জওহরলাল নেহরু স্টেডিয়ামে শুরু হল ফ্র্যাঞ্চাইজি ফুটবল লিগ। গত শনিবার উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় ফোর্সা কোচি এফসি ও মলপ্পুরম এফসি। টুর্নামেন্ট শুরুর আগে ট্রফি উন্মোচন হয়। ভারতীয় ফুটবলের দুর্দান্ত একটা মুহূর্তের সাক্ষী থাকতে উপস্থিত ছিলেন রুপোলি পর্দার নায়ক তথা টিমের কর্ণধার পৃথ্বীরাজ এবং আসিফ আলি। এ ছা়ড়াও বিশিষ্ট ব্যক্তিত্বরা ছিলেন।

রুদ্ধশ্বাস উদ্বোধনী ম্যাচে ফোর্সা কোচি এফসিকে ২-০ ব্য়বধানে হারায় মলপ্পুরম এফসি। কেরলে ফুটবলের জনপ্রিয়তা নতুন নয়। সুপার লিগ কেরালার উদ্বোধনী ম্যাচেও কোচি এবং মলপ্পুরম, দু-দলের সমর্থকদের ঢেউ আছড়ে পড়ে স্টেডিয়ামে। সঙ্গে নিজের দলের সমর্থনে ব্যানার, টিফো এবং উদ্ভাবনী স্লোগান তো ছিলই। আর তাদের উন্মাদনা বাড়ে তারকাদের উপস্থিতিতে। উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন বলিউড তারকা জ্যাকলিন ফার্নান্ডেজ, সঙ্গীত জগতের জনপ্রিয় মুখ স্টিফেন দেবাসি, শিবমণি, দাবেজ, ডিজে স্যাভিও এবং ডিজে শেখর।

সুপার লিগ কেরালা ছয় দলের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট। রাজ্যের বিভিন্ন অংশ থেকে দল রয়েছে। ফুটবলের জনপ্রিয়তা ছড়িয়ে দেওয়াই লক্ষ্য। শুধু তাই নয়, স্থানীয় প্রতিভাও তুলে আনার সিঁড়ি হিসেবেও দেখা হচ্ছে এই টুর্নামেন্টকে। কোচির পাশাপাশি, কোঝিকোড়, মলপ্পুরম, তিরুবনন্তপুরমকে ভেনু হিসেবে বেছে নেওয়া হয়েছে। স্পনসরশিপের জন্য টুর্নামেন্টের সরকারি নাম মহিন্দ্রা সুপার লিগ কেরালা। ছয় দলের টুর্নামেন্টে সব মিলিয়ে সুযোগ পেয়েছেন ১০০-র বেশি ফুটবলার সুযোগ পেয়েছেন।

আপাতত রেলিগেশন কিংবা প্রোমোশনের বিষয় না থাকায় খোলা মনে খেলার সুযোগ পাবেন উঠতি ফুটবলাররা। অভিজ্ঞদের পাশাপাশি খেলে অনেক কিছু শেখার সুযোগ পাবেন। জাতীয় স্তরে এবং পরবর্তীতে নিজেদের আন্তর্জাতিক স্তরে খেলার জন্যও প্রস্তুত করার মঞ্চ তৈরি। এই টুর্নামেন্টের ফলে ফুটবলের পাশাপাশি কেরলের ইকো-সিস্টেমেও বড় পরিবর্তন আসবে। সুপার লিগ কেরালার মিশন- এই রাজ্যের ফুটবল পরিকাঠামোকে সংস্কার করা। যাতে উঠতি প্রতিভারা সর্বভারতীয় এবং আন্তর্জাতিক স্তরে পৌঁছতে পারেন।

Follow Us
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?
জলপাইগুড়িতে কি এবার ভাঙা পড়বে তৃণমূলের বেআইনি পার্টি অফিস?
জলপাইগুড়িতে কি এবার ভাঙা পড়বে তৃণমূলের বেআইনি পার্টি অফিস?
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন