AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Lionel Messi: সবাই কিন্তু বিশ্বকাপ… এমবাপেকে এ বার জবাব দিলেন মেসি

ইউরো কাপ শুরু হচ্ছে ১৫ জুন। প্রথম ম্যাচেই নামছে আয়োজক দেশ ও ৩বার ট্রফি জেতা জার্মানি। ২১ জুন শুরু হচ্ছে কোপা আমেরিকা। প্রথম ম্যাচেই কানাডার বিরুদ্ধে খেলবে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দুই জমজমাট টুর্নামেন্ট দেখার অপেক্ষায় কিন্তু রয়েছেন ফুটবল প্রেমীরা।

Lionel Messi: সবাই কিন্তু বিশ্বকাপ... এমবাপেকে এ বার জবাব দিলেন মেসি
Lionel Messi: সবাই কিন্তু বিশ্বকাপ... এমবাপেকে এ বার জবাব দিলেন মেসিImage Credit: X
| Edited By: | Updated on: Jun 13, 2024 | 4:05 PM
Share

কলকাতা: ইউরো কাপ আর কোপা আমেরিকা শুরু হয়ে যাচ্ছে কয়েক দিনের মধ্যে। কেউ চোখ রাখবেন কোপায়। দেখবেন লিও মেসির ঝলক। কেউ নজর রাখবেন ইউরোয়। দেখবেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, কিলিয়ান এমবাপেদের। ফুটবল বিশ্বের এই দুই জমজমাট টুর্নামেন্ট নিয়ে আলোচনার অন্ত নেই। যেমন আরও একবার শুরু হয়ে গিয়েছে তর্ক, ইউরো সেরা, না কোপা? ইউরো বনাম কোপা আদিঅনন্ত কাল ধরে চলে আসা এক বিতর্ক। লাতিন আমেরিকান দেশগুলো খেললেও কোপা তেমন গুরুত্ব পায় না। যতটা পায় ইউরো। ক’দিন আগেই ফ্রান্সের ক্যাপ্টেন কিলিয়ান এমবাপে বলেছেন, ইউরো কাপ বিশ্বকাপের থেকেও কঠিন। যার জবাব এল লিওনেল মেসির (Lionel Messi) কাছ থেকে। কী বললেন তিনি?

মেসি বলেছেন, ‘এমবাপে বলেছে, ইউরো কাপ নাকি বিশ্বকাপের থেকেও কঠিন, তাই তো? এমনও বলেছে, লাতিন আমেরিকান দেশগুলোর ইউরো কাপের মতো উঁচু মানের ফুটবল টুর্নামেন্ট নেই। এটা ভুলে গেলে চলবে না, যে যেটা খেলে, তার কাছে তার টুর্নামেন্টের গুরুত্ব আছে। ইউরো কাপ খুব গুরুত্বপূর্ণ একটা টুর্নামেন্ট, সন্দেহ নেই। কিন্তু সেখানে কি তিনবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা খেলে? পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল কিংবা দু’বারের চ্যাম্পিয়ন উরুগুয়ে খেলে। বিশ্ব কিছু বিশ্বকাপজয়ী দল ইউরো কাপে খেলে না, তার পরও কি ইউরো কাপকে সেরা বলা যাবে? বিশ্বকাপে বিশ্বের সেরা টিমগুলো খেলে। বিশ্ব চ্যাম্পিয়নরা খেলে। সেই কারণেই তো সবাই বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখে।’

ইউরো কাপ শুরু হচ্ছে ১৫ জুন। প্রথম ম্যাচেই নামছে আয়োজক দেশ ও ৩বার ট্রফি জেতা জার্মানি। ২১ জুন শুরু হচ্ছে কোপা আমেরিকা। প্রথম ম্যাচেই কানাডার বিরুদ্ধে খেলবে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দুই জমজমাট টুর্নামেন্ট দেখার অপেক্ষায় কিন্তু রয়েছেন ফুটবল প্রেমীরা।

Follow Us
ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ, দেখুন কী পরিস্থিতি
ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ, দেখুন কী পরিস্থিতি
পুরীর মন্দিরে মহাসমারোহে পালিত জগন্নাথদেবের স্নানযাত্রা
পুরীর মন্দিরে মহাসমারোহে পালিত জগন্নাথদেবের স্নানযাত্রা
হাতে তির ধনুক ও ঝাঁটা নিয়ে তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ
হাতে তির ধনুক ও ঝাঁটা নিয়ে তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ
সরকারি টাকায় বাড়িতে ভ্যাট তৈরি TMC নেতার,ময়লা ফেলে বিক্ষোভ স্থানীয়দের
সরকারি টাকায় বাড়িতে ভ্যাট তৈরি TMC নেতার,ময়লা ফেলে বিক্ষোভ স্থানীয়দের
'আগে দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি বলেছেন': শুভেন্দু অধিকারী
'আগে দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি বলেছেন': শুভেন্দু অধিকারী
উচ্চশিক্ষায় বঞ্চিত হবেন মুসলিমরা : নওশাদ সিদ্দিকী
উচ্চশিক্ষায় বঞ্চিত হবেন মুসলিমরা : নওশাদ সিদ্দিকী
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের
ধসে পড়ছে পাহাড়, বাইক ফেলে ছুট চালকের, দেখুন ভয়াবহ মুহূর্তের ভিডিয়ো
ধসে পড়ছে পাহাড়, বাইক ফেলে ছুট চালকের, দেখুন ভয়াবহ মুহূর্তের ভিডিয়ো