AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Neeraj Chopra: নীরজের লক্ষ্য সেই নব্বই মিটার, দেশে ক্রিকেট প্রীতি নিয়ে সোনার ছেলে বললেন…

টোকিও অলিম্পিকে জ্যাভলিন থ্রো-তে সোনা জিতে শোরগোল ফেলে দিয়েছিলেন নীরজ চোপড়া। এ বছর প্যারিস অলিম্পিকে অল্পের জন্য সোনা হাতছাড়া হয় তাঁর। কিন্তু খালি হাতে ফেরেননি তিনি। প্যারিস গেমসে রুপো পেয়েছেন তিনি। এখনও তাঁর লক্ষ্য ৯০ মিটার থ্রো। সম্প্রতি লখনউতে এক অনুষ্ঠানে গিয়ে তিনি দেশের ক্রিকেটারদের জনপ্রিয়তা ও অন্য খেলার জায়গা নিয়ে জানিয়েছেন।

| Updated on: Oct 22, 2024 | 10:00 AM
Share
দু'বারের অলিম্পিক পদকজয়ী নীরজ চোপড়ার দীর্ঘদিনের স্বপ্ন ৯০ মিটার থ্রো করার। এ বছর তাঁর সেই স্বপ্নপূরণ হয়নি। কিন্তু সব সময় তাঁর মুখে সেই ৯০ মিটার থ্রো-য়ের ভাবনা, স্বপ্ন ঘুরে ফিরে আসে। (ছবি-নীরজ চোপড়া X)

1 / 8
সম্প্রতি লখনউতে গিয়ে অতীতে ফেরেন নীরজ চোপড়া। তিনি জানান, ওই শহরের সঙ্গে তাঁর আলাদা যোগসূত্র রয়েছে। তাঁর কথায়, 'এটা সেই শহর, যেখানে আমি ন্যাশানাল জুনিয়র অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপে ২০১২ সালে সোনা জিতেছিলাম।' (ছবি-নীরজ চোপড়া X)

2 / 8
গত কয়েক বছর ধরে ভারতে তো বটেই, বিদেশেও নিজের পরিচিতি তৈরি করেছেন নীরজ চোপড়া। জ্যাভলিনের প্রতি ভারতীয়দের আগ্রহ বাড়িয়েছেন নীরজ। একথা অস্বীকার করার কোনও জায়গা নেই। (ছবি-নীরজ চোপড়া X)

3 / 8
 লখনউতে এক ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারীদের নতুন স্টোর উদ্বোধনের অনুষ্ঠানে গিয়ে নীরজ চোপড়া বলেন, 'ভারতের প্রতি প্রান্তে ক্রিকেট খেলা হয়। আমাদের ভারতীয় ক্রিকেট টিম অসাধারণ পারফর্মও করে।' (ছবি-নীরজ চোপড়া X)

4 / 8
এর আগে এক পডকাস্টে ভারতীয় ব্যাডমিন্টন তারকা সাইনা নেহওয়াল জানিয়েছিলেন, দেশে ভারতীয় ক্রিকেটাররা যে সুযোগ সুবিধা পায়, তা অন্য খেলার সঙ্গে যুক্তরা পান না। তাই ক্রিকেট নিয়ে ভারতে যতটা মাতামাতি, ততটা অন্য খেলা নিয়ে হয় না। কিন্তু সম্প্রতি দেশের গর্ব নীরজ চোপড়া তেমনটা বললেন না। (ছবি-নীরজ চোপড়া X)

5 / 8
নীরজ দেশে ভারতীয় ক্রিকেটারদের গুরুত্বর কথা বলার পাশাপাশি বলেন, 'দেশের মাটিতে অন্যান্য ক্রীড়াবিদরাও ভালোবাসা পায়, গুরুত্ব পায়। বিশেষ করে টোকিও অলিম্পিকের পর এবং প্যারিস প্যারালিম্পিকে আমাদের সাফল্যের পর।' (ছবি-নীরজ চোপড়া X)

6 / 8
পারফরম্যান্স ভালো হলে জনপ্রিয়তা আপনা আপনিই আসে। এই তত্ত্বেই বিশ্বাসী অলিম্পিকে জোড়া পদক জয়ী নীরজ চোপড়া। ভারতীয় ক্রিকেটারদের অত্যন্ত জনপ্রিয় হওয়ার নেপথ্যে নীরজ মনে করেন, দর্শকদের সমর্থনও অনেকটা অংশ জুড়ে রয়েছে। (ছবি-নীরজ চোপড়া X)

7 / 8
হঠাৎ করেই সবকিছু বদলে যায় না। কিন্তু দেশের ক্রীড়াপ্রেমীদের যে ক্রিকেট ছাড়াও অন্য খেলায় আগ্রহ বাড়ছে, তা দেখে খুশি নীরজ। তিনি বলেন, 'দেশের মানুষ জন অন্যান্য খেলা দেখছে, এটা জেনে ভালো লাগে। মা-বাবারা তাঁদের সন্তানদের অন্য খেলায় যোগ দেওয়ার জন্য আগ্রহী করে তুলছেন। হঠাৎ করেই কিছু হয় না। কিন্তু পরিবর্তন তো হচ্ছে।' (ছবি-নীরজ চোপড়া X)

8 / 8
Follow Us
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার

রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য

বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল

পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার

নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?

'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?

আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথরা আগেই গিয়েছেন, এবার গেলেন কেষ্ট

বারাসতে পুকুর ভরাট রুখে দিলেন বিজেপি বিধায়ক!

প্রায় ৫০ পুরুষের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা! মাথাপিছু ৫০০ কাটমানি

স্কুলে ফিরছে ২০২২-এর আগের পোশাক! সরে যাচ্ছে নীল-সাদা