AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

শীতকালে ফ্রিজে তাপমাত্রা কত রাখবেন জানেন না অনেকে, বিগড়ে যাচ্ছে নতুন মেশিনও

Fridge Winter Care: বছরের পর বছর ধরে ফ্রিজ ব্যবহার করার পরও মানুষ এমন কিছু ভুল করে বসে, যাতে তা বেশি দিন টিকতে পারে না। এমনই একটি গুরুত্বপূর্ণ বিষয় হল রেফ্রিজারেটর সঠিক তাপমাত্রায় রাখা। কারণ, পরিবর্তিত আবহাওয়ার সঙ্গে বিভিন্ন তাপমাত্রায় ফ্রিজ রাখতে হয়। কিন্তু, কখনও কখনও এই গুরুত্বপূর্ণ জিনিসটিও ভুলে যায় অনেকে।

শীতকালে ফ্রিজে তাপমাত্রা কত রাখবেন জানেন না অনেকে, বিগড়ে যাচ্ছে নতুন মেশিনও
| Edited By: | Updated on: Dec 31, 2023 | 3:11 PM
Share

আজকাল গ্রাম হোক বা শহর, প্রায় বেশিরভাগ বাড়িতেই ফ্রিজ থাকে। তবে বছরের পর বছর ধরে ফ্রিজ ব্যবহার করার পরও মানুষ এমন কিছু ভুল করে বসে, যাতে তা বেশি দিন টিকতে পারে না। এমনই একটি গুরুত্বপূর্ণ বিষয় হল রেফ্রিজারেটর সঠিক তাপমাত্রায় রাখা। কারণ, পরিবর্তিত আবহাওয়ার সঙ্গে বিভিন্ন তাপমাত্রায় ফ্রিজ রাখতে হয়। কিন্তু, কখনও কখনও এই গুরুত্বপূর্ণ জিনিসটিও ভুলে যায় অনেকে। আপনি কী জানেন শীত আসার সঙ্গে সঙ্গেই কেন এমনটা করতে হয়?

সঠিক তাপমাত্রা বজায় রাখা প্রয়োজন, কারণ বাইরের আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে সঙ্গে ফ্রিজের ভিতরের তাপমাত্রাও পরিবর্তন করতে হয়। নাহলেই অনেক সমস্যা দেখা দেয়। যেমন ফ্রিজ খোলার সঙ্গে সঙ্গে ঠান্ডা থেকে ধোয়া বের হওয়া। তাছাড়া ডিপ ফ্রিজে খুব বেশি পরিমাণে বরফ জমে যাওয়া। যদিও ফ্রিজ একটি নির্দিষ্ট তাপমাত্রা বজায় রাখে, যার কারণে খাবার তাজা থাকে। তবে, ফ্রিজের ভিতরের তাপমাত্রাও সঠিকভাবে সেট করা খুবই গুরুত্বপূর্ণ। এবার আপনার মনে হতেই পারে, কীভাবে ফ্রিজের ভিতরের তাপমাত্রাকে কম বেশি করবেন? তার জন্য ফ্রিজের মধ্যে একটি রেগুলেটর থাকে।

তবে তা ফ্রিজ বিশেষে আলাদা…

বেশিরভাগ আধুনিক রেফ্রিজারেটরে, বিভিন্ন ঋতুর জন্য রেগুলেটরে ইতিমধ্যেই চিহ্ন দেওয়া আছে। যদি আপনার ফ্রিজে এমন কোনও মোড বা মার্কিং না থাকে। তাহলে আপনি কী করবেন? তারও একটি উপায় আছে। তা হল আপনাকে জানতে হবে, শীত আসার সঙ্গে সঙ্গে কোন তাপমাত্রায় ফ্রিজ রাখা উচিত।

তাপমাত্রা কতটা হওয়া উচিত?

শীতকালে, রেফ্রিজারেটর 1.7 থেকে 3.3 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখা ভাল। এতে খাবার নষ্ট হয় না এবং বিদ্যুৎ খরচও কমে যায়। অর্থাৎ বিদ্যুতের বিলও কমে আসে।

Follow Us
খড়দহর উপপ্রধানের ঝাঁ চকচকে বাড়ি হার মানাবে বিলাসবহুল হোটেলকে
খড়দহর উপপ্রধানের ঝাঁ চকচকে বাড়ি হার মানাবে বিলাসবহুল হোটেলকে
পালাবদলের পর খাঁ খাঁ করছে সরকারি জমি দখল করে তৈরি তৃণমূলের পার্টি অফিস
পালাবদলের পর খাঁ খাঁ করছে সরকারি জমি দখল করে তৈরি তৃণমূলের পার্টি অফিস
চন্দননগরে ইন্দ্রনীল সেন পরাজিত হতেই পুর বোর্ডে শোচনীয় অবস্থা TMC-র
চন্দননগরে ইন্দ্রনীল সেন পরাজিত হতেই পুর বোর্ডে শোচনীয় অবস্থা TMC-র
পালাবদল হতেই শমীক ভট্টাচার্যর মুখে বাংলায় টাটাকে ফেরানোর বার্তা
পালাবদল হতেই শমীক ভট্টাচার্যর মুখে বাংলায় টাটাকে ফেরানোর বার্তা
পিঠ বাঁচাতে কাটমানির টাকা ফেরত TMC পঞ্চায়েত সদস্যর, মাইকে চলল প্রচার
পিঠ বাঁচাতে কাটমানির টাকা ফেরত TMC পঞ্চায়েত সদস্যর, মাইকে চলল প্রচার
TMC ঘনিষ্ঠ বালি ব্যবসায়ীর বাড়িতে পুলিশি তল্লাশি,উদ্ধার ৫০২ গ্রাম সোনা
TMC ঘনিষ্ঠ বালি ব্যবসায়ীর বাড়িতে পুলিশি তল্লাশি,উদ্ধার ৫০২ গ্রাম সোনা
থ্রেট কালচারে হাতুড়ির ঘা বিজেপি সরকারের, চাকরি গেল বিরূপাক্ষর
থ্রেট কালচারে হাতুড়ির ঘা বিজেপি সরকারের, চাকরি গেল বিরূপাক্ষর
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?