AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Robin Uthappa: বিশাল অঙ্কের টাকা নয়ছয়! ভারতের বিশ্বজয়ী ক্রিকেটারের নামে গ্রেফতারি পরোয়ানা

EPFO fraud: শনি-দুপুরে হঠাৎ করেই শিরোনামে টিম ইন্ডিয়ার এক বিশ্বজয়ী প্রাক্তন ক্রিকেটার। তাঁর বিরুদ্ধে বিপুল অঙ্কের টাকা নয়ছয়ের অভিযোগ উঠেছে। নিজের কোম্পানির কর্মীদের প্রভিডেন্ট ফান্ড নিয়েই নাকি নয়ছয় করেছেন ওই ক্রিকেটার।

Robin Uthappa: বিশাল অঙ্কের টাকা নয়ছয়! ভারতের বিশ্বজয়ী ক্রিকেটারের নামে গ্রেফতারি পরোয়ানা
Robin Uthappa: বিশাল অঙ্কের টাকা নয়ছয়! ভারতের বিশ্বজয়ী ক্রিকেটারের নামে গ্রেফতারি পরোয়ানা
| Updated on: Dec 21, 2024 | 1:14 PM
Share

কলকাতা: শনি-দুপুরে হঠাৎ করেই শিরোনামে টিম ইন্ডিয়ার এক বিশ্বজয়ী প্রাক্তন ক্রিকেটার। তাঁর বিরুদ্ধে বিপুল অঙ্কের টাকা নয়ছয়ের অভিযোগ উঠেছে। দেশের যে প্রাক্তন ক্রিকেটারের বিরুদ্ধে এই গুরুতর অভিযোগ উঠেছে, তিনি রবীন উথাপ্পা (Robin Uthappa)। ইতিমধ্যেই তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। নিজের কোম্পানির কর্মীদের প্রভিডেন্ট ফান্ড নিয়েই নাকি নয়ছয় করেছেন উথাপ্পা। বিশ্বজয়ী ভারতীয় তারকার বিরুদ্ধে অভিযোগ এমনটাই।

কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তন ক্রিকেটার রবীন উথাপ্পা ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর ধারাভাষ্য দেওয়ার পাশাপাশি ব্যবসায় হাত পাকিয়েছেন। বেঙ্গালুরু সেঞ্চুরি লাইফস্টাইল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড নামে একটি কোম্পানি চালু করেছিলেন তিনি। সেখানে একাধিক কর্মী কাজ করেন। এ বার উথাপ্পার বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে, নিজের কোম্পানির কর্মীদের প্রভিডেন্ট ফান্ডের জন্য যে টাকা কাটা হয়, তা সঠিক জায়গায় জমা হয়নি। মোট ২৩ লক্ষ টাকা দুর্নীতির অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।

উথাপ্পার বিরুদ্ধে এই প্রভিডেন্ট ফান্ডের টাকা নয়ছয়ের অভিযোগ ওঠার পর তদন্ত শুরু করেন রিজিওনাল পিএফ কমিশনার II ও রিকোভারি অফিসার এস গোপাল রেড্ডি। একইসঙ্গে পিএফ অফিসের পক্ষ থেকে ইস্ট বেঙ্গালুরুর পুলকেশনগর থানাকেও উপযুক্ত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। গত ৪ ডিসেম্বর রবিন উথাপ্পার নামে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছিল। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই গ্রেফতারি পরোয়ানাতে যে ঠিকানা রয়েছে, সেখানে এক বছর ধরে থাকেন না উথাপ্পা। তিনি বর্তমানে দুবাইতে বসবাস করেন।

আপাতত উত্থাপ্পার হাতে ২৭ ডিসেম্বর পর্যন্ত সময় রয়েছে। যদি তার মধ্যে তিনি তাঁর কোম্পানির কর্মীদের বকেয়া অর্থ জমা না করেন, তা হলে তাঁকে গ্রেফতার করা হবে।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?