WITT 2024: ‘দ্য রাইজ অফ দ্য গ্লোবাল সাউথ’ প্রসঙ্গে বক্তব্য রাখলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর
দেশের সবথেকে বড় নিউজ নেটওয়ার্ক TV9 আয়োজন করেছে হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডে কনক্লেভের। হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডে-র মঞ্চে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বললেন, "বিশ্বের যে প্রান্তেই সমস্যা দেখা দিক, সাহায্যের জন্য প্রথমে এগিয়ে আসে ভারতই।"
দেশের সবথেকে বড় নিউজ নেটওয়ার্ক TV9 আয়োজন করেছে হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডে কনক্লেভের। হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডে-র মঞ্চে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বললেন, “বিশ্বের যে প্রান্তেই সমস্যা দেখা দিক, সাহায্যের জন্য প্রথমে এগিয়ে আসে ভারতই।” এই প্রসঙ্গে তিনি ভারতের জি২০ সভাপতিত্বের কথাও তোলেন। প্রতিবেশী দেশের বিপদে বরাবরই পাশে দাঁড়িয়েছে ভারত। কিন্তু প্রতিবেশী দেশগুলি কি সেই সাহায্য মনে রেখেছে? সাম্প্রতিক মলদ্বীপ-লাক্ষাদ্বীপের টানাপোড়েনের দিকে নজর দিলেই বোঝা যায় যে সঠিক সময়ে ভারতের উপকার ভুলে গিয়েছে প্রতিবেশীরা। এ দিন সেই প্রসঙ্গ উঠে আসল বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের কথাতেও।জয়শঙ্করের সঙ্গে কথোপকথনের বিষয় ছিল ‘দ্য রাইজ অফ দ্য গ্লোবাল সাউথ’। তিনি বলেছেন, “আমরা যখন জি২০ শীর্ষ সম্মেলনের প্রস্তুতি নিচ্ছিলাম, অনেক দেশই আশা করেছিল যে আমরা তাদের কথা তুলে ধরব। একাধিক প্রধানমন্ত্রীকে বলতে শুনেছি, আপনারা আমাদের সমস্যার কথা বলুন। প্রধানমন্ত্রী মোদী সকলকে একত্রিত করে সকলের সমস্যার কথা শুনেছেন।”

