AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Viral Video: কাঁচা বাদাম গানে উদ্দাম নৃত্য, আন্টির নাচের স্টাইল দেখে হেসে গড়াগড়ি খেলেন নেটিজেনরা

Kacha Badam Aunty Dance: কাঁচা বাদাম গানে এক আন্টি যা নাচ নাচলেন, তা দেখে নেটাগরিকদের চক্ষু চড়কগাছ। নিজ স্টাইলে নেচেই গেলেন সেই আন্টি। ভিডিয়োটা একবার দেখে নিন।

Viral Video: কাঁচা বাদাম গানে উদ্দাম নৃত্য, আন্টির নাচের স্টাইল দেখে হেসে গড়াগড়ি খেলেন নেটিজেনরা
ভাইরাল ভিডিয়ো থেকে নেওয়া স্ক্রিনশট।
| Edited By: | Updated on: Apr 16, 2022 | 7:26 PM
Share

কাঁচা বাদাম গানটি (Kacha Badam Song) নিয়ে যেন উন্মাদনা থামছে না। বিগত কিছু মাস ধরে একাধিক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বহু মানুষ কাঁচা বাদাম গানে নেচে চলেছেন। বলিউডের সেলিব্রিটি থেকে শুরু করে ২২ গজের তারকারা – কাঁচা বাদাম ডান্স চ্যালেঞ্জে অংশ নেননি এমন মানুষ এখন খুঁজে পাওয়াই দুষ্কর। কম বয়সী থেকে আর একটু বেশি বয়সের মানুষজন কাঁচা বাদাম গানে কোমড় দুলিয়েছেন আট থেকে আশি প্রায় সকলেই। এবার একটি গ্রামের এক আন্টিকে নাচতে দেখা গেল এই গানে। সে নাচ একবার দেখলে যেন চোখের পলক পড়বে না। আবার হাসিও চেপে রাখতে পারবেন না আপনি। ব্যাপক ভাইরাল হয়েছে ভিডিয়োটি (Viral Video)।

View this post on Instagram

A post shared by ? MAHI ? (@butterfly__mahi)

বীরভূমের এক বাদাম বিক্রেতা এই কাঁচা বাদাম গানটি গেয়েছিলেন। আপনভোলা মানুষটি বাদাম বিক্রি করতেন আর এই গানটি গাইতেন। বেশ কিছু মাস হয়ে গেল ইন্টারনেটে চূড়ান্ত ভাইরাল হয় কাঁচা বাদাম গানটি। তারপরে তার একটি রিমিক্স ভার্সনও বেরোয় মার্কেটে। আর কাঁচা বাদাম গানের সেই রিমিক্স ভার্সনেই নাচতে দেখা গিয়েছে দেশ ও বিদেশের বিভিন্ন প্রান্তের মানুষকে। বিয়ে হোক বা যে কোনও অনুষ্ঠান, মানুষ আজকাল এই গানে একবার অন্তত নাচবেনই। সেই কথাটাই যেন আর একবার প্রমাণিত হল এই আন্টির নাচে।

একটি বিয়েবাড়ির ভিডিয়ো, যেখানে বহু মানুষ এককাট্টা হয়েছেন। অনেক মহিলাই নাচছেন। ব্যাকগ্রাউন্ডে চলছে ভুবন বাদ্যকরের কাঁচা বাদাম গানটি। আর তাঁদের মধ্যে অনেকেই নাচছেন। কিন্তু একজনের নাচ সত্যিই দেখার মতো। আশ্চর্যজনক ভঙ্গিমায় নাচতে দেখা গিয়েছে ওই মহিলাকে। নিজেরই যেন একটা হুক স্টেপ তৈরি করে নিলেন এই আন্টি, যা দেখে নেটিজেনদের চক্ষু চড়কগাছ।

ইনস্টাগ্রামে বাটারফ্লাই_মাহি নামের একটি পেজ থেকে শেয়ার করা হয়েছে ভিডিয়টি। বহু মানুষ এই ভিডিয়ো দেখেছেন, কমেন্টও করেছেন অনেকে। আর আন্টির এমন নাচ দেখে অবাক নেটপাড়ার লোকজন ভিডিয়োটিকে চূড়ান্ত ভাইরাল করেছেন।

আরও পড়ুন: পাথরে ভরা ঢিবিতে লুকিয়ে ছোট্ট একটা খরগোশ, দেখুন তো, খুঁজে পান কী না

আরও পড়ুন: শিকারের আশায় বসে থাকা চিতাকে আক্রমণ বিশালাকার পাইথন সাপের, তারপর যা হল, একবার দেখেই নিন

আরও পড়ুন: ডলফিনের আক্রমণে আহত ট্রেনার, ভর্তি হাসপাতালে, বরাবরের শান্ত প্রাণী ক্ষেপে গেল কেন?

Follow Us
'সংশোধন সবসময় গণতন্ত্রের সৌন্দর্য্য', সংসদে বললেন প্রধানমন্ত্রী
'সংশোধন সবসময় গণতন্ত্রের সৌন্দর্য্য', সংসদে বললেন প্রধানমন্ত্রী
মাতৃশক্তির পর যুবশক্তি ভরসা কার্ড প্রকাশ বিজেপির, কী কী সুবিধা মিলবে?
মাতৃশক্তির পর যুবশক্তি ভরসা কার্ড প্রকাশ বিজেপির, কী কী সুবিধা মিলবে?
তৃণমূল প্রার্থীর হয়ে ভোটের প্রচার স্কুল পড়ুয়াদের, জাস্ট দেখুন
তৃণমূল প্রার্থীর হয়ে ভোটের প্রচার স্কুল পড়ুয়াদের, জাস্ট দেখুন
অ্যাপ ক্যাবে ধাক্কা মেরে ফুটপাথে উঠল গাড়ি,দুমড়ে-মুচড়ে ছাড়খাড়
অ্যাপ ক্যাবে ধাক্কা মেরে ফুটপাথে উঠল গাড়ি,দুমড়ে-মুচড়ে ছাড়খাড়
লোকসভায় আসন পুনর্বিন্যাস পদ্ধতি নিয়ে আপত্তি বিরোধীদের
লোকসভায় আসন পুনর্বিন্যাস পদ্ধতি নিয়ে আপত্তি বিরোধীদের
লোকসভায় মহিলা সংরক্ষণ বিল নিয়ে তুমুল তরজা, বিরোধীদের পাল্টা জবাব শাহের
লোকসভায় মহিলা সংরক্ষণ বিল নিয়ে তুমুল তরজা, বিরোধীদের পাল্টা জবাব শাহের
তৃণমূলকে টার্গেট করা হচ্ছে, বড় অভিযোগ মমতার, শুনুন
তৃণমূলকে টার্গেট করা হচ্ছে, বড় অভিযোগ মমতার, শুনুন
সংসদে বিশেষ অধিবেশন, মহিলা সংরক্ষণ বিল ছাড়াও পেশ হবে আরও ২টি বিল
সংসদে বিশেষ অধিবেশন, মহিলা সংরক্ষণ বিল ছাড়াও পেশ হবে আরও ২টি বিল
'তোর মালিককে হারাব', কেন বলে উঠলেন শুভেন্দু?
'তোর মালিককে হারাব', কেন বলে উঠলেন শুভেন্দু?
'তোর মালিককে হারাব', TMC-BJP হুঁশিয়ারির স্লোগানের মাঝেই হুঁশিয়ারি
'তোর মালিককে হারাব', TMC-BJP হুঁশিয়ারির স্লোগানের মাঝেই হুঁশিয়ারি