AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bandel: গুলি চালিয়ে চম্পট স্বামীর, সিটি গোল্ডের চেনই প্রাণ বাঁচালো স্ত্রীর, শোরগোল ব্যান্ডেলে

Bandel: রাত আটটা নাগাদ চুঁচুড়া ইমামবাড়া জেলা হাসপাতালে ভর্তি হন মহিলা। খবর যায় পুলিশে। শুরু হয়ে যায় তদন্ত। আটকও করা হয় অভিযুক্তকে। তাঁর কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

Bandel: গুলি চালিয়ে চম্পট স্বামীর, সিটি গোল্ডের চেনই প্রাণ বাঁচালো স্ত্রীর, শোরগোল ব্যান্ডেলে
ব্যাপক শোরগোল এলাকায় Image Credit: TV 9 Bangla
| Edited By: | Updated on: Nov 26, 2024 | 11:10 PM
Share

ব্যান্ডেল: স্ত্রীকে লক্ষ্য করে গুলি স্বামীর। কিন্তু, বাঁচিয়ে দিল গলার চেন। সেই চেনে লেগেই ছিটকে বেরিয়ে যায় গুলি। প্রাণ বেঁচে যায় মহিলার। পুলিশ তুলে নিয়ে গেল স্বামী। এদিন ভর সন্ধ্যায় এই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে হুগলির ব্যান্ডেলে। ব্যান্ডেলের মানসপুরে থাকেন কিষান মালির। পেশায় অটো চালক। এই কিষানের বিরুদ্ধেই উঠছে স্ত্রীকে গুলি করার অভিযোগ। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন যখন এই ঘটনা ঘটে তখন ঘড়ির কাঁটা সাতটার আশেপাশে। গুলি করার পরেই এলাকা ছেড়ে চম্পট দেয়। এদিকে ততক্ষণে এলাকায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। 

রাত আটটা নাগাদ চুঁচুড়া ইমামবাড়া জেলা হাসপাতালে ভর্তি হন মহিলা। খবর যায় পুলিশে। শুরু হয়ে যায় তদন্ত। আটকও করা হয় অভিযুক্তকে। তাঁর কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। আক্রান্ত মহিলা জানাচ্ছেন, বছর চারেক ধরে তাঁরা মানসুুরে ভাড়ায় থাকেন। কিন্তু তাঁর স্বামী মদ্যপ। রোজই মদ খেয়ে বাড়ি ফিরে ঝামেলা করে। খুনের হুমকিও দিতো বলে জানাচ্ছেন তিনি। 

তিনি বলছেন, “এদিন সন্ধ্যায় ছেলের সঙ্গে বাড়িতে ছিলাম। হঠাৎ বন্দুক বের করে ও গুলি চালিয়ে দেয়। গুলি চালানোর পরেই পালিয়ে যায়। আমার গলায় সিটি গোল্ডের চেন ছিল। তাতে গুলি লেগে বেরিয়ে যায়। ভাগ্য ভাল তাই বেঁচে গিয়েছি।” চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি জাভালগি জানিয়েছেন, অভিযুক্তকে আটক করে তদন্ত শুরু করা হয়েছে। কোথা থেকে সে আগ্নেয়াস্ত্র পেল সেটা খতিয়ে দেখা হচ্ছে। 

Follow Us
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন
SIR নিয়ে বড় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের, কী বলল?
SIR নিয়ে বড় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের, কী বলল?
কারখানার গেটে তালা লাগালে, হাজতে থাকতে হবে: মুখ্যমন্ত্রী
কারখানার গেটে তালা লাগালে, হাজতে থাকতে হবে: মুখ্যমন্ত্রী
বাংলায় পরিযায়ী শ্রমিকের সংখ্যা কমানোর জন্য পরিশ্রম করব: তাপস
বাংলায় পরিযায়ী শ্রমিকের সংখ্যা কমানোর জন্য পরিশ্রম করব: তাপস
দিনের পর দিন মদ্যপ হয়ে ডিউটি করতেন গেটম্যান, অভিযোগ এমনটাই
দিনের পর দিন মদ্যপ হয়ে ডিউটি করতেন গেটম্যান, অভিযোগ এমনটাই
'মেডিক্যাল করাতে বলেছি', বার্তা শুভেন্দুর
'মেডিক্যাল করাতে বলেছি', বার্তা শুভেন্দুর
বিধানসভায় সই জালকাণ্ডে আপাতত স্বস্তিতে অভিষেক, পেলেন ১ মাসের রক্ষাকবচ
বিধানসভায় সই জালকাণ্ডে আপাতত স্বস্তিতে অভিষেক, পেলেন ১ মাসের রক্ষাকবচ
এইবার ঋতব্রত-শিবিরে তাপস চট্টোপাধ্যায়, মমতা আরও নিঃসঙ্গ!
এইবার ঋতব্রত-শিবিরে তাপস চট্টোপাধ্যায়, মমতা আরও নিঃসঙ্গ!
'তৃণমূলের উঁচুতলার নেতাদের নেওয়া যেতে পারে...', বড় বার্তা সুকান্তর
'তৃণমূলের উঁচুতলার নেতাদের নেওয়া যেতে পারে...', বড় বার্তা সুকান্তর