AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Arambagh: ‘তুমি তো আমার শ্যালিকার মতো…’, নাবালিকাকে ‘কুপ্রস্তাব’ দিতেই দোকানিকে জুতোপেটা

Arambagh: এখানেই না থেমে নাবালিকা কলকাতায় পুজো দেখতে নিয়ে যাওয়ারও প্রস্তাব দেন ওই দোকানদার। দোকানদারের ইঙ্গিত বুঝতে পেরে সোজা বাড়িতে চলে যায় ওই নাবালিকা। মাকে সব কথা খুলে বলে তাঁকে দোকানে ডেকে আনে।

Arambagh: ‘তুমি তো আমার শ্যালিকার মতো…’, নাবালিকাকে ‘কুপ্রস্তাব’ দিতেই দোকানিকে জুতোপেটা
চাঞ্চল্যকর ঘটনা আরামবাগে Image Credit: TV 9 Bangla
| Edited By: | Updated on: Oct 08, 2024 | 2:08 PM
Share

আরামবাগ: আরজি কর থেকে কুলতলি, বারবার প্রশ্নের মুখে রাজ্যের নারী নিরাপত্তা। লাগাতার আন্দোলন, অবস্থান, প্রতিবাদ মিছিল, অনশন, কিন্তু ফিরছে কী হুঁশ? এরইমধ্যে এবার পঞ্চমীর সকালে ১৪ বছরের নাবালিকাকে ভরা বাজারে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ। চাঞ্চল্যকর ঘটনা আরামবাগে। যদিও মুহূর্তের মধ্যে ধরা পড়ে যায় অভিযুক্ত। বাজারের মধ্যে তাঁকে জুতোপেটা করেন নির্যাতিতার মা। 

নির্যাতিতার মায়ের অভিযোগ, আরামবাগ পুরাতন বাজারের দোকানে বাড়ির জিনিসপত্র কিনতে পাঠিয়েছিলেন তাঁর মেয়েকে। সেখানেই এ ঘটনা ঘটে বলে জানাচ্ছেন তিনি। তাঁর অভিযোগ, দোকানদারই তাঁর মেয়েকে কুপ্রস্তাব দেন। নাবালিকা দোকানে যেতেই দোকানদার তাকে দেখে দোকানদার আচমকা বলেন, ‘তুমি আমার শ্যালিকার মতো। তোমার যদি কোন বয়ফ্রেন্ড লাগে আমাকে বলবে, অন্য কোন ছেলেদের সঙ্গে সেক্স করবে না।’

এখানেই না থেমে নাবালিকা কলকাতায় পুজো দেখতে নিয়ে যাওয়ারও প্রস্তাব দেন ওই দোকানদার। দোকানদারের ইঙ্গিত বুঝতে পেরে সোজা বাড়িতে চলে যায় ওই নাবালিকা। মাকে সব কথা খুলে বলে তাঁকে দোকানে ডেকে আনে। মেয়ের মুখে সব কথা শুনে ততক্ষণে থ ওই মহিলা। সূত্রের খবর, রাগের মাথায় প্রকাশ্য বাজারেই অভিযুক্তকে জুতোপেটা করতে শুরু করে দেন তিনি। যদিও তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অস্বীকার করেছেন অভিযুক্ত দোকানদার। তাঁর দাবি, সবই মিথ্যা কথা। এদিকে উত্তেজনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় আরামবাগ থানার পুলিশ। অভিযুক্তকে আটক করে আরামবাগ থানায় আনা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাপানউতোর। 

Follow Us
লিওনেল মেসিদের নামে দায়ের এক কোটি পিটিশন!
লিওনেল মেসিদের নামে দায়ের এক কোটি পিটিশন!
যারা আমাকে আবর্জনা বলেছিল, তারা দলটাকে ডাস্টবিনে পাঠাল: পার্থ
যারা আমাকে আবর্জনা বলেছিল, তারা দলটাকে ডাস্টবিনে পাঠাল: পার্থ
এই সরকার সত্যিই কাজ করছে, মানুষকে বিপদে ফেলবে না: অভিজিৎ গঙ্গোপাধ্যায়
এই সরকার সত্যিই কাজ করছে, মানুষকে বিপদে ফেলবে না: অভিজিৎ গঙ্গোপাধ্যায়
'অণু-পরমাণুকে মানুষ চেনে...', কাদের বিরুদ্ধে বিস্ফোরক শমীক?
'অণু-পরমাণুকে মানুষ চেনে...', কাদের বিরুদ্ধে বিস্ফোরক শমীক?
'শিক্ষককে তাড়িয়ে দিলে পড়াশোনা বেশি হবে স্কুলে?' প্রশ্ন অধীরের
'শিক্ষককে তাড়িয়ে দিলে পড়াশোনা বেশি হবে স্কুলে?' প্রশ্ন অধীরের
তৃণমূলের অনেক নেতা তাঁর সঙ্গে, তিনিই মুখ! মালদায় কৃষ্ণেন্দুই সব?
তৃণমূলের অনেক নেতা তাঁর সঙ্গে, তিনিই মুখ! মালদায় কৃষ্ণেন্দুই সব?
মদন মিত্র ঋত-শিবিরে, বড় কথা বলে দিলেন সাবিনা ইয়াসমিন!
মদন মিত্র ঋত-শিবিরে, বড় কথা বলে দিলেন সাবিনা ইয়াসমিন!
শিক্ষার হাল ফেরাতে রাজ্য়ের ১২ হাজার স্কুল নিয়ে মাস্টার প্ল্যান
শিক্ষার হাল ফেরাতে রাজ্য়ের ১২ হাজার স্কুল নিয়ে মাস্টার প্ল্যান
হেলমেট পরে বাইকে এসে কটূক্তি, গালিগালাজের অভিযোগ
হেলমেট পরে বাইকে এসে কটূক্তি, গালিগালাজের অভিযোগ
মাদ্রাসার নামে বিদেশ মাদ্রাসার নামে বিদথেকে কোটি কোটি লেনদেনের অভিযোগ!
মাদ্রাসার নামে বিদেশ মাদ্রাসার নামে বিদথেকে কোটি কোটি লেনদেনের অভিযোগ!