AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Potato Crisis in Bengal: ভিন রাজ্যে হাজার হাজার বস্তা আলু পাঠাচ্ছে তৃণমূলের সংগঠন! এবার কত বাড়তি আলু ফলেছে জানেন?

Potato Price: তৃণমূলের আলু ব্যবসায়ী সংগঠনের দাবি ভিন রাজ্যে আলু পাঠানোর ফলে কিছুটা হলেও স্বস্তি মিলবে বাংলার আলু চাষিদের। ভিন রাজ্যে আলু পাঠিয়ে বস্তা প্রতি কুড়ি টাকা দাম বেড়েছে বলে জানান সংগঠনের কর্মকর্তারা। সংগঠনের আরও দাবি উৎপাদিত অতিরিক্ত আলু পাঠানো হচ্ছে ভিন রাজ্যে যাতে করে মাঠেই পচে নষ্ট না হয়।

Potato Crisis in Bengal: ভিন রাজ্যে হাজার হাজার বস্তা আলু পাঠাচ্ছে তৃণমূলের সংগঠন! এবার কত বাড়তি আলু ফলেছে জানেন?
কী বলছেন এলাকার চাষিরা? Image Credit: TV 9 Bangla
| Edited By: | Updated on: Mar 28, 2026 | 9:49 AM
Share

তারকেশ্বর: অবশেষে তারকেশ্বর থেকে ভিন রাজ্যে আলু পাঠানোর ব্যবস্থা করল তৃণমূলের আলু ব্যবসায়ী সংগঠন ওয়েস্ট বেঙ্গল প্রোগ্রেসিভ পট্যাটো গ্রোয়ার্স অ্যান্ড ট্রেডার্স অর্গানাইজেশন। যদিও ভোটবঙ্গে তা নিয়েও শুরু হয়েছে চাপানউতোর। চাষিদের ললিপপ দেখানো হচ্ছে, এতে চিঁড়ে ভিজবে না, কটাক্ষ বিজেপির। তারকেশ্বর থেকে রেলের মালগাড়ি করে অসম ও ত্রিপুরায় পাঠানো হচ্ছে আলু। প্রতি মালগাড়ি করে ৪২ হাজার প্যাকেট আলু পাঠানো হচ্ছে, সপ্তাহে অনন্ত দু’টি আলু বোঝাই মালগাড়ি ভিন রাজ্যে পাঠানো হবে বলে জানা গিছে।

তৃণমূলের আলু ব্যবসায়ী সংগঠনের দাবি ভিন রাজ্যে আলু পাঠানোর ফলে কিছুটা হলেও স্বস্তি মিলবে বাংলার আলু চাষিদের। ভিন রাজ্যে আলু পাঠিয়ে বস্তা প্রতি কুড়ি টাকা দাম বেড়েছে বলে জানান সংগঠনের কর্মকর্তারা। সংগঠনের আরও দাবি উৎপাদিত অতিরিক্ত আলু পাঠানো হচ্ছে ভিন রাজ্যে যাতে করে মাঠেই পচে নষ্ট না হয়। ভিন রাজ্যে পাঠানোর জন্য চাষিদের থেকে আলু কেনা হচ্ছে বস্তা প্রতি ২৬০ টাকায়।

এদিকে ইতিমধ্যেই গোটা রাজ্যে লাগাতার একের পর এক আলু চাষির মৃত্যুর খবর এসেছে। বাজারে মন্দা, মাথায় দেনার দায়, সবমিলিয়ে অবস্থা ক্রমেই ঘোরতোর হয়েছে। যদিও এখন ভিন রাজ্যে আলু গেলেও তাতে বিশেষ আশার আলো দেখছেন না কৃষকরা। অনেকেই বলছেন, বহু আলু এখনও মাঠে পড়ে আছে। আলু কেনার জন্য কোনও ব্যবসায়ীর দেখা মিলছে না। ১৬০ টাকাতেও আলু কিনছেন না ব্যবসায়ীরা। ফলে চরম ভোগান্তি চলছেই। 

যদিও বিষয় টি নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি সুশান্ত বেরা বলেন, আসলে ভোটের সময়ে তৃণমূল পালে হাওয়া টানতে মরিয়া হয়ে উঠেছে। ওটা আবার আলুর দাম হল! এটা আসলে চাষিদের ললিপপ দেখানোর মতো বিষয়। এতে চিঁড়ে ভিজবে না। ভোটে মানুষ দেখিয়ে দেবে যে কোন কিছুতেই মানুষ আর তৃণমূলকে আনবে না। পরিবর্তন হবেই।

প্রসঙ্গত, এবছর রাজ্যজুড়ে আলু উৎপাদন ১ কোটি ২৫ লক্ষ মেট্রিক টন। বিগত বছর গুলিতে সর্বোচ্চ আলুর উৎপাদন ছিল ৯৫ লক্ষ মেট্রিক টন। কিন্তু রাজ্যে আলুর চাহিদা ৬০ লক্ষ মেট্রিক টন। হিমঘরে মজুদ করার ব্যবস্থা আছে ৮৫ লক্ষ মেট্রিক টন। বস্তা প্রতি আলু উৎপাদনে চাষিদের গড়ে খরচ ৩৭৫  টাকা। হিমঘর পযন্ত আলু বস্তা বন্দি করে পৌঁছাতে খরচ ৭৫ টাকা। তার সঙ্গে  আবার আলাদা করে হিমঘরের ভাড়া রয়েছে। বর্তমান আলুর বাজার বস্তা প্রতি ১৬০ টাকা থেকে ২২০ টাকা। সেখানে তৃণমূল আলু ব্যবসায়ী সংগঠন বস্তা প্রতি আলু কিনছে ২৪০ টাকায়।

Follow Us