AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Jute Mill Closed: হঠাৎ নোটিস ঝুলল জুটমিলে! দুর্গাপুজোর আগে কর্মহারা হাজার হাজার কর্মী

Howrah: অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল জুটমিল। রাতারাতি এভাবে কর্মহীন হয়ে পড়ায় স্তম্ভিত কর্মীরা। পুজোর মুখে কী করবেন, কোথা থেকে রোজগার হবে, তা ভেবেই দিশেহারা। নোটিস দেখেই বিক্ষোভ দেখাতে শুরু করেন।  

Jute Mill Closed: হঠাৎ নোটিস ঝুলল জুটমিলে! দুর্গাপুজোর আগে কর্মহারা হাজার হাজার কর্মী
বন্ধ হয়ে গেল ভারত জুটমিল। Image Credit: TV9 বাংলা
| Edited By: | Updated on: Sep 26, 2024 | 8:57 AM
Share

দাসনগর: উৎসবের আর কয়েকদিন বাকি। তার আগেই মাথায় বাজ ভেঙে পড়ল। রাতারাতি বন্ধ হাওড়ার দাসনগরের ভারত জুট মিল। পুজোর মুখেই চাকরিহারা কয়েক হাজার শ্রমিক। পুজোর বোনাস পাননি, বেতন-গ্রাচুয়িটির হিসাব-নিকেশ তো দূরস্থ! এভাবে হঠাৎ জুটমিল বন্ধ হয়ে যাওয়ায় মাথায় হাত শ্রমিকদের। এ দিন সকালে জুটমিলের সামনেই বিক্ষোভ দেখাতে শুরু করেন কর্মহারা শ্রমিকরা।

জানা গিয়েছে, এ দিন সকাল ৬টার সময় দাসনগরের ভারত জুটমিলের কর্মীরা ডিউটিতে আসলে দেখেন, মিলের গেট বন্ধ। গেটে ঝুলছে সাসপেনশন অব ওয়ার্কের নোটিস। অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল জুটমিল। রাতারাতি এভাবে কর্মহীন হয়ে পড়ায় স্তম্ভিত কর্মীরা। পুজোর মুখে কী করবেন, কোথা থেকে রোজগার হবে, তা ভেবেই দিশেহারা। নোটিস দেখেই বিক্ষোভ দেখাতে শুরু করেন।

জুটমিলের বাইরে ঝোলা নোটিসে বলা হয়েছে, তাঁত বিভাগের অবৈধ ধর্মঘটের কারণেই এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে মালিক কর্তৃপক্ষ। অন্যদিকে শ্রমিকদের দাবি, শাসক দল ঘনিষ্ঠ ইউনিয়ন তাদের এবং কর্তৃপক্ষের উপরে চাপ সৃষ্টি করছে। দুটির বদলে চারটি মেশিন চালানোর জন্য জোর করছে। এর জেরেই সিদ্ধান্ত।

Follow Us
ওঁর বাপের নাম ঠিক থাকলে ডায়মন্ড হারবার থেকেই ভোটে লড়বে: শুভেন্দু
ওঁর বাপের নাম ঠিক থাকলে ডায়মন্ড হারবার থেকেই ভোটে লড়বে: শুভেন্দু
সিকিমে টানেলে বিষাক্ত গ্যাস, অক্সিজেনের ঘাটতি, উদ্ধার কাজে চ্যালেঞ্জ
সিকিমে টানেলে বিষাক্ত গ্যাস, অক্সিজেনের ঘাটতি, উদ্ধার কাজে চ্যালেঞ্জ
অভিষেককে ফের চ্যালেঞ্জ মদন মিত্রর
অভিষেককে ফের চ্যালেঞ্জ মদন মিত্রর
বিদ্যুৎ প্রহরী অ্যাপ চালু করেছে রাজ্য
বিদ্যুৎ প্রহরী অ্যাপ চালু করেছে রাজ্য
'আমরা আশাবাদী TMC-র নাম, প্রতীক অরূপ রায়ের নেতৃত্বাধীন TMC পাবে'
'আমরা আশাবাদী TMC-র নাম, প্রতীক অরূপ রায়ের নেতৃত্বাধীন TMC পাবে'
সিকিমে সুড়ঙ্গ দুর্ঘটনায় জলপাইগুড়ির ৯ জন সহ মৃত বাংলার ১১ শ্রমিক
সিকিমে সুড়ঙ্গ দুর্ঘটনায় জলপাইগুড়ির ৯ জন সহ মৃত বাংলার ১১ শ্রমিক
বরানগরে মমতার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন শহিদের পরিবার
বরানগরে মমতার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন শহিদের পরিবার
কেন ঋতব্রত শিবিরে নেই মমতার ছবি? কী ব্যাখ্যা দিলেন ঋতপন্থী সমর্থক?
কেন ঋতব্রত শিবিরে নেই মমতার ছবি? কী ব্যাখ্যা দিলেন ঋতপন্থী সমর্থক?
'৩ মাস স্কুলে যেতে পারে না পড়ুয়ারা', আতঙ্কের কথা শোনালেন ঘাটালবাসী
'৩ মাস স্কুলে যেতে পারে না পড়ুয়ারা', আতঙ্কের কথা শোনালেন ঘাটালবাসী
অভিষেকের সঙ্গে দেখা করে কী বলেছিলেন? সবটা জানালেন মদন
অভিষেকের সঙ্গে দেখা করে কী বলেছিলেন? সবটা জানালেন মদন