AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Jalpaiguri: দুয়ারের বাইরে পা রাখতেই টের পান গ্রামবাসীরা, নদীর ধারে যেতেই দেখা মিলল ওদের

Jalpaiguri: শনিবার সকালে ঘুম থেকে উঠে গ্রামবাসীরা দেখতে পান গ্রামের পাশে জল ঢাকা নদীর চড়ে ঘুরে বেড়াচ্ছে শাবক-সহ  প্রায় ১৫ টি হাতি। হাতিগুলি কীভাবে গ্রামের মধ্যে চলে এল তা নিয়ে চিন্তায় পড়েছেন বন কর্মীরা।

Jalpaiguri: দুয়ারের বাইরে পা রাখতেই টের পান গ্রামবাসীরা, নদীর ধারে যেতেই দেখা মিলল ওদের
ফাইল চিত্র।Image Credit: PTI
| Edited By: | Updated on: Nov 16, 2024 | 11:27 AM
Share

জলপাইগুড়ি:  ঘুম থেকে উঠে ঘরের বাইরে পা রাখতেই টের পেয়েছিলেন ওঁরা। বাড়ির সামনে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকা শস্য, পায়ের ছাপই উপস্থিতি জানান দিচ্ছিল। নদীর ধারে যেতে সত্যি হয় আশঙ্কা। গ্রামে একেবারে সদলবলে ঢুকেছে ওরা। গ্রামের মধ্যে দাপিয়ে বেড়াচ্ছে শাবক-সহ ১৫টি হাতির দল,আতঙ্কে ধূপগুড়ির কুর্শামারি গ্রামের বাসিন্দারা।

শনিবার সকালে ঘুম থেকে উঠে গ্রামবাসীরা দেখতে পান গ্রামের পাশে জল ঢাকা নদীর চড়ে ঘুরে বেড়াচ্ছে শাবক-সহ  প্রায় ১৫ টি হাতি। হাতিগুলি কীভাবে গ্রামের মধ্যে চলে এল তা নিয়ে চিন্তায় পড়েছেন বন কর্মীরা।

শুক্রবার রাতে এই গ্রামে একটি হাতির দলকে দেখতে পাওয়া যায়। রাতে গ্রামের প্রচুর গাছপালা ক্ষতি করে, কলাবাগান খেয়ে ফেলে। শুক্রবার সকালেও একদল হাতি গধেয়ারকুঠি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বগরিবাড়ি এলাকায় জলঢাকা নদীর চরে প্রায় ৭০ বিঘা আলুর ক্ষেত নষ্ট করে ফেলে বলে দাবি গ্রামবাসীদের।

শনিবার সকাল বেলা আবার জলঢাকা নদীর চরে গেলে তাঁদের নজরে আসে হাতির দলটি। বনকর্মীদের অনুমান গধেয়ারকুটি জঙ্গল থেকে  হাতির দলটি গ্রামে ঢুকে থাকতে পারে। গ্রামবাসীরা খবর দেন বিন্নাগুড়ি বন্যপ্রাণী স্কোয়াডের কর্মীদের।  হাতির দলটির ওপর নজর রাখছেন বনকর্মীরা।

Follow Us
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?
জলপাইগুড়িতে কি এবার ভাঙা পড়বে তৃণমূলের বেআইনি পার্টি অফিস?
জলপাইগুড়িতে কি এবার ভাঙা পড়বে তৃণমূলের বেআইনি পার্টি অফিস?
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন